• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • অতিথির স্মৃতি (গদ্য)
অতিথির স্মৃতি (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অতিথির স্মৃতি (সৃজনশীল প্রশ্ন)

১. দরিদ্র বর্গাচাষি গফুরের অতি আদরের একমাত্র ষাঁড় মহেশ। কিন্তু দারিদ্র্যের কারণে ওকে ঠিকমত খড়-বিচুলি খেতে দিতে পারে না। জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না। নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই। কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায়। সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে- মহেশ, তুই আমার ছেলে। তুই আমাদের আট সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুরে খেতে দিতে পারি নে, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুজে থাকে।

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কী?

খ. অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে 'অতিথির স্মৃতি' গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন-'অতিথির স্মৃতি' গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো।

২. লালমনিরহাটের যুবায়ের প্রায় ১০ বছর ধরে তার পোষাহাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল। কিন্তু বর্তমানে দারিদ্র্যের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে হাজার টানাটানি করে একচুলও নাড়াতে পারল না। কালাপাহাড়ের দুচোখ বেয়ে শুধু টপটপ করে জল গড়িয়ে পড়ছে। পরদিন খদ্দের আরও বেশি লোকজন সাথে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায়। কিন্তু ভোরবেলা যুবায়ের দেখে-কালাপাহাড় মরে পড়ে আছে। হাউমাউ করে সে চিৎকার করে আর বলে- 'ওরে আমার কালাপাহাড়, অভিমান করে তুই চলে গেলি!'

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন?

খ. লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন? ব্যাখ্যা করো।

গ. কালাপাহাড়ের আচরণ 'অতিথির স্মৃতি' গল্পের অতিথির আচরণ কীভাবে ভিন্ন- বর্ণনা করো।

ঘ. উদ্দীপকের যুবায়ের এর অনুভূতি আর 'অতিথির স্মৃতি' গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত মন্তব্যটির যথার্থতা বিচার করো।

অতিথির স্মৃতি (গদ্য) - অন্যান্য প্রশ্ন

অতিথির স্মৃতি- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়অতিথির স্মৃতি (শব্দার্থ ও টীকা)অতিথির স্মৃতি (পাঠের উদ্দেশ্য)অতিথির স্মৃতি (পাঠ-পরিচিতি)শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (লেখক-পরিচিতি)অতিথির স্মৃতি (কর্ম-অনুশীলন)অতিথির স্মৃতি (বহুনির্বাচনি প্রশ্ন)অতিথির স্মৃতি (সৃজনশীল প্রশ্ন)গল্পকথক কার আদেশে দেওঘরে এসেছিলেন?লেখক দেওঘরে যাওয়ার কারণ কী?প্রাচীরের ধারের গাছটির নাম কী ছিল?লেখক গেটের বাইরে পথের ধারে এসে বসেন কখন?রাত কয়টা থেকে ভজন গান শোনা যেত?দেওঘরে লোকটি একঘেয়ে সুরে কী গান গাইত?ব্যাধের ব্যাবসা কোনটি?'অতিথির স্মৃতি' গল্পে একটু দেরি করে আসত কোন পাখি?কী দেখে লেখকের সত্যিকার ভাবনা ঘুচে গেল?'অতিথির স্মৃতি' গল্পে লেখকের কীসের ভাবনা ছিল?বেনে-বৌ পাখি কোন গাছে বসে হাজিরা হেঁকে যেত?সবচেয়ে ভোরে ওঠে কোন পাখি?দেওঘরে পীড়িতদের মধ্যে কাদের সংখ্যা বেশি ছিল?সন্ধ্যার আগেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল কাদের?পা ফুলো-ফুলো মেয়েদের কী রোগ ছিল?বেরিবেরির আসামি কারা?লেখক কীভাবে বুঝতেন এরা বেরিবেরির আসামি?অন্ধকারে লেখকের সঙ্গী হয়েছিল কে?বামুনঠাকুরকে ডেকে লেখক কী বলেছিলেন?কে অতিথিশালার বাড়তি খাবারের প্রবল অংশীদার ছিল?কুকুরটি কখন লুকিয়ে বাড়িতে এসেছিল?বেঁচে যাওয়া খাবার চেঁচেপুঁছে নিয়ে গেছে কে?খোলা দোর দিয়ে সিঁড়ির উপর কার ছায়া পড়ল?'অতিথির স্মৃতি' গল্প ট্রেন স্টেশন ছাড়তে আর কয় মিনিট দেরি?'ভজন' কী?'কুঞ্জ' শব্দের অর্থ কী?'বেরিবেরি' কী ধরনের রোগ?'পাণ্ডুর' অর্থ কী?বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তিকে কী বলে?মালিনী বলা হয় কাকে?'অতিথির স্মৃতি' গল্পটির রচয়িতা কে?'অতিথির স্মৃতি' গল্পটি কোন গল্পের পরিমার্জিত রূপ?শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়েছিল?শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত 'শেষ প্রশ্ন' কোন ধরনের রচনা?শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 'জগত্তারিণী স্বর্ণপদক' পান কোন বিশ্ববিদ্যালয় থেকে?শরচন্দ্র চট্টোপাধ্যায় ডি.লিট, উপাধি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?লেখক দেওঘরে গিয়েছিলেন কেন? বুঝিয়ে লেখো।লেখকের সত্যিকার একটি ভাবনা ঘুচে গেল কীভাবে?'নিজের সামর্থ্য নেই বেড়াবার'- লেখক এ কথা বলেছেন কেন?'ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন।'- লেখক কেন এ কথাটি বলেছেন?'কী ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি।'- ব্যাখ্যা করো।মালি-বৌ কুকুরটাকে সহ্য করতে পারত না কেন?অতিথির চোখ দুটো ভিজে ভিজে দেখাচ্ছিল কেন?চাকরদের দরজা খোলার শব্দ শুনে অতিথি ছুটে পালিয়েছিল কেন?মালি-বৌ কুকুরটিকে তাড়িয়ে দিত কেন?বকশিশ পেল সবাই, পেল না কেবল অতিথি।'- কেন?'অতিথির স্মৃতি' গল্পে লেখকের কেন মনে হতে লাগল, হয়তো ওর মতো তুচ্ছ জীব শহরে আর নেই? ব্যাখ্যা করো।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ