• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার
অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

এসিডের অপব্যবহার, আইনকানুন ও সামাজিক প্রভাব

পৃথিবীর সকল সমাজেই এক-দুইজন খারাপ/নিষ্ঠুর চরিত্রের মানুষ (চিত্র ৭.০৫) থাকে- আমাদের সমাজেও আছে। তারা নিজের প্রতিহিংসা মেটাতে অন্য মানুষের শরীরে এসিড ছুড়ে মারার মতো ভয়ানক অপরাধ করতে পারে। এসিড ছুড়ে মারার ফলে মানুষের শরীর সম্পূর্ণ ঝলসে যায়। মুখমণ্ডলে এসিড ছুড়লে সেটি বিকৃত আকার ধারণ করে। এ কারণে যারা এসিড-সন্ত্রাসের শিকার হন, তারা তাদের বিকৃত চেহারা নিয়ে জনসম্মুখে আসতে চায় না, এমনকি অনেক ক্ষেত্রে তারা আত্মহত্যার পথও বেছে নেয়। এক সমীক্ষায় দেখা গেছে, যারা এসিড-সন্ত্রাসের শিকার হয়, তাদের বেশির ভাগই স্কুল-কলেজের ছাত্রী বা গৃহবধূ। এসিড-সন্ত্রাসের কারণে এই সম্ভাবনাময় ও মেধাবী ছাত্রীদের পড়াশোনা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। আবার গৃহবধূরা এর শিকার হলে পুরো পরিবারে নেমে আসছে দুর্বিষহ দুর্ভোগ। তাই এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং মানুষকেও এ ব্যাপারে সচেতন করতে হবে।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কাপড় কাচার সোডা-

সোডিয়াম কার্বনেট

ক্ষার জাতীয় পদার্থ

নীল লিটমাস লাল করে

ক ও খ উভয়ই

কোনটি প্রশমন বিক্রিয়া?

Zn + H₂SO₄ → ZnSO₄ + H₂

2H₂ + O₂ → 2H₂O

2HCl + Mg(OH)₂ → MgCl₂ + 2H₂O

CaCO₃ → CaO + CO₂

নবজন্ম নেওয়া শিশুর ত্বকের pH কত?

৬ এর কাছাকাছি

৮ এর কাছাকাছি

৭ এর কাছাকাছি

৮ ও ৬ কাছাকাছি

বোলতা ও বিচ্ছুর হুলে থাকে-

হিস্টামিন

এসিটিক এসিড

মিলিটিন

ফরমিক এসিড

pH এর ক্ষেত্রে [H⁺] বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার একক কী?

মোল সংখ্যা/গ্রাম দ্রবণ

মোল সংখ্যা/লিটার দ্রবণ

প্রোটিন সংখ্যা/লিটার দ্রবণ

মোল সংখ্যা

সার হিসেবে ব্যবহৃত হয়-

ফসফরিক এসিড

তুঁতে

অ্যামোনিয়াম নাইট্রেট

ক ও গ উভয়ই

লবণের বৈশিষ্ট্য হলো-

এটি নিরপেক্ষ পদার্থ

নীল লিটমাসকে লাল করে

উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট

ক ও গ উভয়ই

লেবুর রস যোগ করায়-

সোডিয়াম সাইট্রেট লবণ তৈরি হবে

CO₂ গ্যাস তৈরি হবে

কোমল পানীয়ের কার্যকারিতা বৃদ্ধি পাবে

উপরে উল্লিখিত সবগুলো

KOH এর সাথে নিচের কোন পদার্থটি সাবান তৈরিতে অপরিহার্য?

সালফিউরিক এসিড

সোডিয়াম স্টিয়ারেট

পটাশিয়াম স্টিয়ারেট

তেল বা চর্বি

বিক্রিয়াটিতে পানি ব্যবহৃত হয়েছে-

এসিড হিসেবে

ক্ষার হিসেবে

নিরপেক্ষ দ্রাবক হিসেবে

ক ও খ উভয়ই

ক্ষত সারাতে নিচের কোন ভিটামিনটি খুবই সহায়ক হিসেবে কাজ করে?

ভিটামিন 'এ'

ভিটামিন 'বি'

ভিটামিন 'সি'

ভিটামিন 'ডি'

কৃষি জমিতে তুঁতে (CuSO₄·5H₂O) ব্যবহৃত হয়-

শৈবাল উৎপাদন বন্ধে

অম্লীয় মাটির pH নিয়ন্ত্রণে

ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে

ক ও গ উভয়ই