• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার
অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য

অষ্টম শ্রেণিতে তোমরা ক্ষারক ও ক্ষার কী তা জেনেছ। এখন এ অধ্যায়ে এদের রাসায়নিক বৈশিষ্ট্য জানা যাক।

নির্দেশকের সাথে বিক্রিয়ার মাধ্যমে রং পরিবর্তন: তোমরা সবাই জানো সকল ক্ষারক লাল লিটমাস কাগজের

রং পরিবর্তন করে নীল করে। এছাড়া আরো কিছু নির্দেশক আছে, যেগুলো নিয়মিতভাবে পরীক্ষাগারে ব্যবহৃত হয়। (যেমন- মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনলফথেলিন) এগুলোও রং পরিবর্তন করে।

টেবিল: ৭.০১ এ কোন ক্ষারক নির্দেশক কী ধরনের রং পরিবর্তন করে তা দেখানো হলো।

টেবিল ৭.০১: ক্ষারক ও নির্দেশকের বিক্রিয়ার ফলে রং পরিবর্তন

নির্দেশক
নির্দেশকের রং
ক্ষারকের ধারণকৃত রং
লাল লিটমাস কাগজ
লাল
নীল
মিথাইল অরেঞ্জ
কমলা
হলুদ
মিথাইল রেড
লাল
হলুদ
ফেনলফথেলিন
বর্ণহীন
গোলাপি

পানিতে দ্রবণীয় ক্ষারক অর্থাৎ ক্ষারসমূহ পানিতে হাইড্রক্সাইড আয়ন (OH-) উৎপন্ন করে।

ক্ষারক এসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। ক্ষারক ও এসিড পরস্পর বিপরীতধর্মী পদার্থ এবং বিক্রিয়া করে একে অপরকে নিষ্ক্রিয় করে নিরপেক্ষ পদার্থ লবণ ও পানি তৈরি করে। পরে তোমরা আরো বিস্তারিতভাবে এই বিক্রিয়া শিখবে।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কাপড় কাচার সোডা-

সোডিয়াম কার্বনেট

ক্ষার জাতীয় পদার্থ

নীল লিটমাস লাল করে

ক ও খ উভয়ই

কোনটি প্রশমন বিক্রিয়া?

Zn + H₂SO₄ → ZnSO₄ + H₂

2H₂ + O₂ → 2H₂O

2HCl + Mg(OH)₂ → MgCl₂ + 2H₂O

CaCO₃ → CaO + CO₂

নবজন্ম নেওয়া শিশুর ত্বকের pH কত?

৬ এর কাছাকাছি

৮ এর কাছাকাছি

৭ এর কাছাকাছি

৮ ও ৬ কাছাকাছি

বোলতা ও বিচ্ছুর হুলে থাকে-

হিস্টামিন

এসিটিক এসিড

মিলিটিন

ফরমিক এসিড

pH এর ক্ষেত্রে [H⁺] বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার একক কী?

মোল সংখ্যা/গ্রাম দ্রবণ

মোল সংখ্যা/লিটার দ্রবণ

প্রোটিন সংখ্যা/লিটার দ্রবণ

মোল সংখ্যা

সার হিসেবে ব্যবহৃত হয়-

ফসফরিক এসিড

তুঁতে

অ্যামোনিয়াম নাইট্রেট

ক ও গ উভয়ই

লবণের বৈশিষ্ট্য হলো-

এটি নিরপেক্ষ পদার্থ

নীল লিটমাসকে লাল করে

উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট

ক ও গ উভয়ই

লেবুর রস যোগ করায়-

সোডিয়াম সাইট্রেট লবণ তৈরি হবে

CO₂ গ্যাস তৈরি হবে

কোমল পানীয়ের কার্যকারিতা বৃদ্ধি পাবে

উপরে উল্লিখিত সবগুলো

KOH এর সাথে নিচের কোন পদার্থটি সাবান তৈরিতে অপরিহার্য?

সালফিউরিক এসিড

সোডিয়াম স্টিয়ারেট

পটাশিয়াম স্টিয়ারেট

তেল বা চর্বি

বিক্রিয়াটিতে পানি ব্যবহৃত হয়েছে-

এসিড হিসেবে

ক্ষার হিসেবে

নিরপেক্ষ দ্রাবক হিসেবে

ক ও খ উভয়ই

ক্ষত সারাতে নিচের কোন ভিটামিনটি খুবই সহায়ক হিসেবে কাজ করে?

ভিটামিন 'এ'

ভিটামিন 'বি'

ভিটামিন 'সি'

ভিটামিন 'ডি'

কৃষি জমিতে তুঁতে (CuSO₄·5H₂O) ব্যবহৃত হয়-

শৈবাল উৎপাদন বন্ধে

অম্লীয় মাটির pH নিয়ন্ত্রণে

ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে

ক ও গ উভয়ই