- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
প্রাত্যহিক জীবনে ক্ষারের ব্যবহার ও সাবধানতা
তোমরা কি জানো, মৌমাছি হুল ফুটালে বা পিঁপড়া কামড় দিলে জ্বলে কেন, ফুলে যায় কেন? কারণ হলো, পিঁপড়ার কামড়ের মাধ্যমে মূলত ফরমিক এসিড নিঃসৃত হয়, যা আমাদের শরীরে জ্বালাপোড়া সৃষ্টি করে। আর মৌমাছি হুল ফুটালে ফরমিক এসিড, মেলিটিন (Melittin) এবং অ্যাপামিন (Apamin) নামক এসিডিক পদার্থ নিঃসৃত হয়, যার কারণে জ্বালাপোড়াও হয় আবার আক্রান্ত স্থান ফুলেও যায়।
এখন প্রশ্ন হলো পিপড়া কামড়ালে বা মৌমাছি হুল ফুটালে করণীয় কী?
যেহেতু এসব ক্ষেত্রে জ্বালাপোড়ার কারণ হচ্ছে এসিড, তাই আমরা এসিডকে নিষ্ক্রিয় করতে পারে এরকম মলম, লোশন (যেমন- চুন) ব্যবহার করতে পারি। এরকম আরও একটি লোশন হলো ক্যালামিন (Calamine), যা মূলত জিংক কার্বোনেট (ZnCO3)। বেকিং সোডা ব্যবহার করেও ভালো ফল পাওয়া যায়।
মাটির এসিডিটি দূর করতে ক্ষার: তোমরা আগেই জেনেছ, মাটিতে এসিডিটি বাড়লে মাটির উর্বরতা নষ্ট হয়। তখন ক্ষারক ব্যবহার করে এসিডিটিকে প্রশমিত করা যায় এবং উর্বরতা ফিরিয়ে আনা যায়। এক্ষেত্রে বহুল ব্যবহৃত ক্ষারক হলো চুন (CaO) এবং মিল্ক অব লাইম (Ca(OH)2)। অবশ্য এ কাজে চুনাপাথরও (CaCO3) ব্যবহার করা হয়।
বাসাবাড়িতে পরিষ্কারক হিসেবে প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। টুথপেস্ট বা টুথ পাউডার আমাদের নিত্যদিনের একটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু, যা ক্ষারীয়। খাওয়ার পরে সাধারণত আমাদের মুখে এসিডীয় অবস্থা তৈরি হয়। আর টুথপেস্ট বা পাউডার দিয়ে ব্রাশ করলে একদিকে যেমন দাঁত পরিষ্কার হয়, অন্যদিকে তেমনি পেস্ট বা পাউডারের ক্ষার সৃষ্ট এসিডকে নিষ্ক্রিয় করে। ফলে দাঁতের ক্ষয় রোধ হয়।
আবার থালা-বাসন পরিষ্কার করার জন্য যে শক্ত সাবান বা তরল সাবান ব্যবহার করা হয়, সেগুলোতেও ক্ষারক থাকে (চিত্র ৭.১১)। এমনকি আমরা যে কাপড় কাচার সাবান ব্যবহার করি, তা-ও তৈরি করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড ও চর্বি বা তেল থেকে। একইভাবে শেভিং ফোম বা নরম সাবান তৈরি করা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ও চর্বি বা তেল থেকে।
তোমরা জানো যে গ্যাস্ট্রিকের ব্যথা বা এসিডিটির কারণে আমরা যে এন্টাসিড খাই তা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড (Mg(OH)₂) ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড (Al(OH)3) নামের ক্ষার।
তাহলে দেখা যাচ্ছে যে ক্ষারক বা ক্ষারসমূহ আমাদের প্রাত্যহিক জীবনের অনেক কাজে লাগে। ক্ষার ও ক্ষারক ব্যবহারে সাবধানতা: তোমরা নিজের হাতে কখনো নিজেদের জামাকাপড় পরিষ্কার করে দেখেছ কী ঘটে? একটু বেশি কাপড় একসাথে পরিষ্কার করলে দেখা যায়, হাতের তালু থেকে একটু একটু চামড়া উঠে যায়। এর জন্য দায়ী হলো সাবানে থাকা ক্ষার। এসিড যেমন মানুষের শরীরের ক্ষতি করতে পারে, তেমনি ক্ষারও শরীরের ক্ষতি করতে পারে। তাই শক্তিশালী ক্ষারীয় দ্রব্যাদি নিয়ে কাজ করার সময় হাতে রাবারের মোজা এবং গায়ে অ্যাপ্রোন পরা উচিত।
শক্তিশালী ও দুর্বল এসিডপ্রাত্যহিক জীবনে এসিডের ব্যবহার ও সাবধানতাএসিডের অপব্যবহার, আইনকানুন ও সামাজিক প্রভাবএসিড ছুড়লে শাস্তিনির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব ও ক্ষারকত্ব শনাক্তকরণপাকস্থলীতে এসিডিটির কারণ ও সঠিক খাদ্য নির্বাচনpH-এর মান জানার প্রয়োজনীয়তাক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্যপ্রাত্যহিক জীবনে ক্ষারের ব্যবহার ও সাবধানতাপ্রশমন এবং এর প্রয়োজনীয়তালবণের রাসায়নিক বৈশিষ্ট্যলবণের ব্যবহার
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
কোনটি প্রশমন বিক্রিয়া?
কোনটি প্রশমন বিক্রিয়া?
Zn + H₂SO₄ → ZnSO₄ + H₂
2H₂ + O₂ → 2H₂O
2HCl + Mg(OH)₂ → MgCl₂ + 2H₂O
CaCO₃ → CaO + CO₂
pH এর ক্ষেত্রে [H⁺] বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার একক কী?
pH এর ক্ষেত্রে [H⁺] বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার একক কী?
মোল সংখ্যা/গ্রাম দ্রবণ
মোল সংখ্যা/লিটার দ্রবণ
প্রোটিন সংখ্যা/লিটার দ্রবণ
মোল সংখ্যা
লবণের বৈশিষ্ট্য হলো-
লবণের বৈশিষ্ট্য হলো-
এটি নিরপেক্ষ পদার্থ
নীল লিটমাসকে লাল করে
উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট
ক ও গ উভয়ই
লেবুর রস যোগ করায়-
লেবুর রস যোগ করায়-
সোডিয়াম সাইট্রেট লবণ তৈরি হবে
CO₂ গ্যাস তৈরি হবে
কোমল পানীয়ের কার্যকারিতা বৃদ্ধি পাবে
উপরে উল্লিখিত সবগুলো
KOH এর সাথে নিচের কোন পদার্থটি সাবান তৈরিতে অপরিহার্য?
KOH এর সাথে নিচের কোন পদার্থটি সাবান তৈরিতে অপরিহার্য?
সালফিউরিক এসিড
সোডিয়াম স্টিয়ারেট
পটাশিয়াম স্টিয়ারেট
তেল বা চর্বি
বিক্রিয়াটিতে পানি ব্যবহৃত হয়েছে-
বিক্রিয়াটিতে পানি ব্যবহৃত হয়েছে-
এসিড হিসেবে
ক্ষার হিসেবে
নিরপেক্ষ দ্রাবক হিসেবে
ক ও খ উভয়ই
ক্ষত সারাতে নিচের কোন ভিটামিনটি খুবই সহায়ক হিসেবে কাজ করে?
ক্ষত সারাতে নিচের কোন ভিটামিনটি খুবই সহায়ক হিসেবে কাজ করে?
ভিটামিন 'এ'
ভিটামিন 'বি'
ভিটামিন 'সি'
ভিটামিন 'ডি'
কৃষি জমিতে তুঁতে (CuSO₄·5H₂O) ব্যবহৃত হয়-
কৃষি জমিতে তুঁতে (CuSO₄·5H₂O) ব্যবহৃত হয়-
শৈবাল উৎপাদন বন্ধে
অম্লীয় মাটির pH নিয়ন্ত্রণে
ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে
ক ও গ উভয়ই
কোমল পানীয়সমূহে ব্যবহৃত বেকিং সোডা পাকস্থলীর এসিডের সাথে বিক্রিয়া করে কী গ্যাস উৎপন্ন করে?
কোমল পানীয়সমূহে ব্যবহৃত বেকিং সোডা পাকস্থলীর এসিডের সাথে বিক্রিয়া করে কী গ্যাস উৎপন্ন করে?
কার্বন মনোঅক্সাইড
হাইড্রোজেন
কার্বন ডাইঅক্সাইড
অ্যামোনিয়া

