• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার
অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পাকস্থলীতে এসিডিটির কারণ ও সঠিক খাদ্য নির্বাচন

তোমরা জানো, পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য আমাদের সবার হাইড্রোক্লোরিক এসিডের প্রয়োজন হয় এবং সেটি নিজে থেকে আমাদের পাকস্থলীতে তৈরি হয়। কোনো কারণে যদি এই এসিডের মাত্রা বেড়ে যায়, তখন সেই অবস্থাকেই আমরা পাকস্থলীর এসিডিটি বলি। এখন প্রশ্ন হলো, কখন এবং কী কী কারণে পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে যায়? নানা কারণে পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে যেতে পারে (চিত্র ৭.০৮), যার মাঝে অন্যতম হচ্ছে খাদ্যদ্রব্য। তোমরা "নিজেরা কর" করতে গিয়ে দেখেছ যে, আমরা যেসব পানীয় আর ফলের রস পান করি, তার প্রায় সবই অম্লীয়। কাজেই এসব পানীয় বেশি মাত্রায় পান করলে বা খালি পেটে পান করলে সেটা এসিডিটি সৃষ্টি করতে পারে। অন্যান্য পানীয়, বিশেষ করে মাত্রাতিরিক্ত চা, কফিজাতীয় পানীয়গুলোও পাকস্থলীতে এসিডিটি বাড়ায়। বেশি ভাজা, তেলযুক্ত এবং চর্বিজাতীয় খাবারও পাকস্থলীতে এসিডিটি বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী পেঁয়াজ, রসুন, মরিচ এবং অন্যান্য অতিরিক্ত মসলা দেওয়া খাবার, চকলেট-এগুলোও এসিডিটি তৈরির কারণ।

খাদ্য ছাড়াও আরো কিছু কারণে এসিডিটি বেড়ে যেতে পারে। এর মধ্যে একটি হলো দুশ্চিন্তা। নিয়মিত সময়মতো খাবার না খাওয়া, কিংবা প্রয়োজনমাফিক ঘুম না হলেও এসিডিটি হতে পারে। আবার কখনো কখনো ব্যাকটেরিয়াজনিত সংক্রমণও এসিডিটির কারণ হতে পারে।

এখন প্রশ্ন হলো, কীভাবে উপযুক্ত খাদ্য নির্বাচন করে এসিডিটির হাত থেকে রেহাই পাওয়া যায়?

প্রথমত, যেসব খাদ্যদ্রব্য বা পানীয়ের কারণে এসিডিটি হয়, সেগুলো অতিরিক্ত গ্রহণ না করে পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে এবং প্রয়োজন হলে সাময়িকভাবে ঐ খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে।

দ্বিতীয়ত, বেশ কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো কিছুটা ক্ষারধর্মী এবং ফলে এসিডিটি নিষ্ক্রিয় করতে পারে। ঐ সব খাদ্য গ্রহণ করে আমরা এসিডিটির হাত থেকে রক্ষা পেতে পারি। এসব খাদ্যের মধ্যে রয়েছে বেশির ভাগ শাকসবজি। যেমন- ব্রকলি, পুঁইশাক, পালংশাক, গাজর, শিম, বিট, লেটুসপাতা, মাশরুম, ভুট্টা, আলু, ফুলকপি ইত্যাদি।

আবার কিছু কিছু খাদ্যশস্য আছে (যেমন- ডাল, মিষ্টি ভুট্টা), যেগুলো এসিডিটি কমাতে সাহায্য করে। দুধজাতীয় খাবারের মধ্যে সয়া মাখন, ছাগলের দুধ থেকে তৈরি করা মাখন, সয়া দুধ, বাদাম দুধ-এগুলোও ক্ষারধর্মী, যা এসিডিটি কমাতে পারে।

নানা রকমের বাদাম, হারবাল চা, সবুজ চা, আদা চা খেয়েও অতিরিক্ত এসিড কমানো যায়।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কাপড় কাচার সোডা-

সোডিয়াম কার্বনেট

ক্ষার জাতীয় পদার্থ

নীল লিটমাস লাল করে

ক ও খ উভয়ই

কোনটি প্রশমন বিক্রিয়া?

Zn + H₂SO₄ → ZnSO₄ + H₂

2H₂ + O₂ → 2H₂O

2HCl + Mg(OH)₂ → MgCl₂ + 2H₂O

CaCO₃ → CaO + CO₂

নবজন্ম নেওয়া শিশুর ত্বকের pH কত?

৬ এর কাছাকাছি

৮ এর কাছাকাছি

৭ এর কাছাকাছি

৮ ও ৬ কাছাকাছি

বোলতা ও বিচ্ছুর হুলে থাকে-

হিস্টামিন

এসিটিক এসিড

মিলিটিন

ফরমিক এসিড

pH এর ক্ষেত্রে [H⁺] বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার একক কী?

মোল সংখ্যা/গ্রাম দ্রবণ

মোল সংখ্যা/লিটার দ্রবণ

প্রোটিন সংখ্যা/লিটার দ্রবণ

মোল সংখ্যা

সার হিসেবে ব্যবহৃত হয়-

ফসফরিক এসিড

তুঁতে

অ্যামোনিয়াম নাইট্রেট

ক ও গ উভয়ই

লবণের বৈশিষ্ট্য হলো-

এটি নিরপেক্ষ পদার্থ

নীল লিটমাসকে লাল করে

উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট

ক ও গ উভয়ই

লেবুর রস যোগ করায়-

সোডিয়াম সাইট্রেট লবণ তৈরি হবে

CO₂ গ্যাস তৈরি হবে

কোমল পানীয়ের কার্যকারিতা বৃদ্ধি পাবে

উপরে উল্লিখিত সবগুলো

KOH এর সাথে নিচের কোন পদার্থটি সাবান তৈরিতে অপরিহার্য?

সালফিউরিক এসিড

সোডিয়াম স্টিয়ারেট

পটাশিয়াম স্টিয়ারেট

তেল বা চর্বি

বিক্রিয়াটিতে পানি ব্যবহৃত হয়েছে-

এসিড হিসেবে

ক্ষার হিসেবে

নিরপেক্ষ দ্রাবক হিসেবে

ক ও খ উভয়ই

ক্ষত সারাতে নিচের কোন ভিটামিনটি খুবই সহায়ক হিসেবে কাজ করে?

ভিটামিন 'এ'

ভিটামিন 'বি'

ভিটামিন 'সি'

ভিটামিন 'ডি'

কৃষি জমিতে তুঁতে (CuSO₄·5H₂O) ব্যবহৃত হয়-

শৈবাল উৎপাদন বন্ধে

অম্লীয় মাটির pH নিয়ন্ত্রণে

ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে

ক ও গ উভয়ই