• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • দুর্যোগের সাথে বসবাস
দুর্যোগের সাথে বসবাস

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আন্তর্জাতিক প্রেক্ষাপট

জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য গঠিত Intergovernmental Panel on Climate Change (IPCC)-এর চতুর্থ মূল্যায়ন রিপোর্ট (AR4) অনুযায়ী, জলবায়ুজনিত পরিবর্তনের প্রভাব অনেক মারাত্মক এবং তা ধীরে ধীরে বেড়েই চলছে। পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে প্রায় ০.৭° সেলসিয়াস বেড়েছে। ১৯৬১-২০০৩ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গড়ে প্রতিবছরে ১.৮ সেন্টিমিটার করে বেড়েছে। ইতোমধ্যেই পাহাড় পর্বতে জমে থাকা বরফের পরিমাণ অনেক কমে গেছে। ১৯৯৫-২০০৬ পর্যন্ত ১২ বছরের মধ্যে ১১ বছরই প্রচণ্ড গরম পড়েছে। ঐ রিপোর্ট অনুযায়ী পরবর্তী দুই দশকে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা প্রতি দশ বছরে গড়ে ০.২-০.৩° সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। অনুমান করা হচ্ছে, ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা ১.১-৬.৪° সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

তখন নাতিশীতোষ্ণ ও বিষুবরেখা থেকে দূরবর্তী অঞ্চলে পানির প্রাপ্যতা বেড়ে যাবে কিন্তু বিষুবরেখার নিকটবর্তী ও মাঝামাঝি স্থানে পানির প্রাপ্যতা কমে যাবে। অর্থাৎ কোনো কোনো অঞ্চলে প্রলংয়করী বন্যার আশঙ্কা বেড়ে যাবে, আর কোনো কোনো অঞ্চল ভয়াবহ খরার কবলে পড়বে। ২০৮০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩৪ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। সত্যি যদি তা-ই হয়, তাহলে বাংলাদেশের মতো অনেক দেশের বেশির ভাগ পানির নিচে তলিয়ে যাবে। তোমরা কি জানো, মালদ্বীপ ও ভারতের কিছু অংশ ইতিমধ্যেই পানিতে ডুবে গেছে? বিগত কয়েক বছরে সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন এরকম প্রাকৃতিক দুর্যোগ অনেক বেড়েছে, ভবিষ্যতে তা আরও প্রকট হওয়ার আশঙ্কা আছে। প্রলয়ংকরী ঘূর্ণিঝড়, আইলা, সিডর, নার্গিস, ক্যাটরিনার কথা আমরা সবাই জানি। এ ধরনের ভয়াবহ দুর্যোগ আরও ঘনঘন হবে এবং তার মাত্রা আরও ভয়ানক হতে পারে।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কোন দুর্যোগটি শুধু সাগরে সংঘটিত হয়?

কালবৈশাখি

সুনামি

বন্যা

ভূমিকম্প

এসিড বৃষ্টি হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কোনটি?

গাছপালা

বিল্ডিং

কাপড় চোপড়

পানি সম্পদ

জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কী?

বন্যা

খরা

বরফ গলা

উষ্ণতা বৃদ্ধি

খরাপ্রবণ জেলা কোনটি?

রাজশাহী

চট্টগ্রাম

সিলেট

ময়মনসিংহ

Kyklos শব্দের অর্থ-

এলনিনো

বন্দরের ঢেউ

সাপের কুণ্ডলী

ভূমিকম্প

গ্রিন হাউজ গ্যাস বৃদ্ধির কারণ -

যানবাহন

শিল্প কারখানা

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

উপরে উল্লিখিত সবগুলো

সুনামি কোন ভাষার শব্দ?

ফারসি

জাপানি

ইংরেজি

চাইনিজ

নিচের কোনটিতে শ্বাসমূল পাওয়া যায়?

সুন্দরবন

শালবন

সেগুন বন

পাহাড়ি বন

পৃথিবীর তাপমাত্রা ১০০ বছরে কী পরিমাণ বেড়েছে?

২° সেলসিয়াস

১° সেলসিয়াস

০.৭৪° সেলসিয়াস

০.২৫° সেলসিয়াস

এসিড বৃষ্টিতে কোন কোন এসিড বেশি থাকে?

ফসফরিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিড

এসিটিক এসিড ও কার্বোলিক এসিড

সালফিউরিক এসিড ও নাইট্রিক এসিড

হাইড্রোক্লোরিক এসিড ও কার্বোলিক এসিড

জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি?

বন্যা

গাছপালা ধ্বংস

গ্রিন হাউজ গ্যাস

বৈশ্বিক উষ্ণতা

সাইক্লোন সৃষ্টি হয়-

উপকূলে

যে কোনো স্থানে

পাহাড়ে

সাগরে

মানুষের কোন রোগটি এসিড বৃষ্টির কারণে হতে পারে?

ম্যানিনজাইটিস

জন্ডিস

ডায়াবেটিস

অ্যাজমা