- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- দুর্যোগের সাথে বসবাস
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বৈশ্বিক উষ্ণতা (Global Warming)
এর আগের শ্রেণিতে তোমরা বৈশ্বিক উষ্ণতা কী তা জেনেছ। এর মূল কারণ হলো কার্বন ডাই-অক্সাইডসহ ওজোন, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প, যেগুলো গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত, সেগুলোর পরিমাণ বেড়ে যাওয়া। গ্রিন হাউস গ্যাসগুলো বাড়ার কারণ কী? এই গ্যাসগুলোর মূল উৎস হলো যানবাহন, শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি থেকে সৃষ্ট ধোঁয়া, রেফ্রিজারেটর কিংবা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে ব্যবহৃত গ্যাস। এছাড়া কিছু কিছু প্রাকৃতিক কারণ (যেমন-আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, গবাদিপশুর মলমূত্র, প্রাকৃতিকভাবে গাছপালার ক্ষয়) ইত্যাদি দায়ী। জনসংখ্যা বৃদ্ধির ফলে যানবাহন, শিল্প-কারখানা, বিদ্যুতের চাহিদা বেড়ে যাচ্ছে, ফলে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণও বেড়ে যাচ্ছে। আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। এ কারণে প্রাকৃতিক উপায়ে গাছপালার দ্বারা কার্বন ডাই-অক্সাইডের শোষণ কমে যাচ্ছে, যার ফলে বায়ুমণ্ডলে এর পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। বৈশ্বিক উষ্ণতার কারণ এই গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ না কমালে, বায়ুমণ্ডলের তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাবে (চিত্র ৯.০২) যার ফলে জলবায়ুজনিত পরিবর্তন ঘটবে। জলবায়ুজনিত পরিবর্তন ঘটলে পরিবেশে কী ধরনের বিরূপ প্রভাব পড়বে, সেটি তোমরা এই অধ্যায়ের শুরুতেই জেনেছ।
জলবায়ুর পরিবর্তনের প্রভাবআন্তর্জাতিক প্রেক্ষাপটপরিবেশগত সমস্যাবৈশ্বিক উষ্ণতা (Global Warming)কার্বন দূষণ (Carbon Pollution)বনশূন্য করা (Deforestation)দুর্যোগ সৃষ্টির কারণ, প্রতিরোধ, মোকাবিলার কৌশল এবং তাৎক্ষণিক করণীয়খরা (Drought)সাইক্লোন বা ঘূর্ণিঝড় (Cyclone)সুনামি (Tsunami)এসিড বৃষ্টি (Acid Rain)ভূমিকম্প (Earthquake)মানসম্মত ও উন্নত পরিবেশের গুরুত্বপ্রকৃতি সংরক্ষণশীলতার তাৎপর্যপ্রকৃতির সংরক্ষণশীলতার বিভিন্ন কৌশল
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
গ্রিন হাউজ গ্যাস বৃদ্ধির কারণ -
গ্রিন হাউজ গ্যাস বৃদ্ধির কারণ -
যানবাহন
শিল্প কারখানা
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
উপরে উল্লিখিত সবগুলো
২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে পারে-
২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে পারে-
০.৫-০.৭৪°C
১.১ - ৩.৪০°C
১.১ - ৬.৪০°C
১.২ - ৫.৫০°C
পৃথিবীর তাপমাত্রা ১০০ বছরে কী পরিমাণ বেড়েছে?
পৃথিবীর তাপমাত্রা ১০০ বছরে কী পরিমাণ বেড়েছে?
২° সেলসিয়াস
১° সেলসিয়াস
০.৭৪° সেলসিয়াস
০.২৫° সেলসিয়াস
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত বাড়লে প্রায় পুরো সুন্দরবন ও এর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত বাড়লে প্রায় পুরো সুন্দরবন ও এর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়
১ মিটার
১ সেন্টিমিটার
২ মিটার
২ সেন্টিমিটার
এসিড বৃষ্টিতে কোন কোন এসিড বেশি থাকে?
এসিড বৃষ্টিতে কোন কোন এসিড বেশি থাকে?
ফসফরিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিড
এসিটিক এসিড ও কার্বোলিক এসিড
সালফিউরিক এসিড ও নাইট্রিক এসিড
হাইড্রোক্লোরিক এসিড ও কার্বোলিক এসিড
সামুদ্রিক প্রবালের জীবনযাপনের উপযোগী তাপমাত্রা নিচের কোনটি?
সামুদ্রিক প্রবালের জীবনযাপনের উপযোগী তাপমাত্রা নিচের কোনটি?
২০ - ২৮°C
২০ - ২৩°C
২২ - ২৮°C
২২ - ৩০°C

