- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- দুর্যোগের সাথে বসবাস
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মানসম্মত ও উন্নত পরিবেশের গুরুত্ব
আমাদের জীবনধারণের জন্য যে আবশ্যকীয় উপাদান আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাতাস। বাতাস বা অক্সিজেন ছাড়া আমরা কতক্ষণ বাঁচতে পারি? খুব বেশি হলে দুই কিংবা তিন মিনিট। এই বাতাস যদি দূষিত হয়, অর্থাৎ এতে যদি নানা রকম ক্ষতিকর রাসায়নিক পদার্থ (যেমন: CO, SO2, SO3, NO2 ইত্যাদি), ধূলাবালির ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, তবে সেটি নিঃশ্বাস-প্রশ্বাসে অক্সিজেনের সাথে আমাদের শরীরে প্রবেশ করে এবং প্রাণঘাতী ফুসফুসের ক্যান্সারের মতো নানা রকম রোগ সৃষ্টি করতে পারে। একইভাবে এই রাসায়নিক পদার্থ গাছপালা, মাটি এবং অন্যান্য প্রাণীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
বাতাসের মতো পানিও আমাদের জীবনধারণের জন্য খুবই জরুরি একটি উপাদান। নদ-নদীর পানি দূষিত হলে সেখানে মাছসহ অন্যান্য জলজ প্রাণী মারাত্মক হুমকির মুখে পড়বে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। বাতাস এবং পানির মতো পরিবেশের প্রতিটি উপাদানই আমাদের জীবনধারণের জন্য অপরিহার্য। তাই এই পরিবেশ যদি মানসম্মত এবং উন্নত না হয় তাহলে এক সময় সেটি জীববৈচিত্র্যের জন্য বড় রকমের হুমকি হয়ে দাঁড়াবে এবং এক সময় আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে। তাই এ ব্যাপারে আমাদের নিজেদের যেমন সচেতন হতে হবে, ঠিক সেরকম আশপাশে সবাইকে সচেতন করতে হবে।
জলবায়ুর পরিবর্তনের প্রভাবআন্তর্জাতিক প্রেক্ষাপটপরিবেশগত সমস্যাবৈশ্বিক উষ্ণতা (Global Warming)কার্বন দূষণ (Carbon Pollution)বনশূন্য করা (Deforestation)দুর্যোগ সৃষ্টির কারণ, প্রতিরোধ, মোকাবিলার কৌশল এবং তাৎক্ষণিক করণীয়খরা (Drought)সাইক্লোন বা ঘূর্ণিঝড় (Cyclone)সুনামি (Tsunami)এসিড বৃষ্টি (Acid Rain)ভূমিকম্প (Earthquake)মানসম্মত ও উন্নত পরিবেশের গুরুত্বপ্রকৃতি সংরক্ষণশীলতার তাৎপর্যপ্রকৃতির সংরক্ষণশীলতার বিভিন্ন কৌশল
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
গ্রিন হাউজ গ্যাস বৃদ্ধির কারণ -
গ্রিন হাউজ গ্যাস বৃদ্ধির কারণ -
যানবাহন
শিল্প কারখানা
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
উপরে উল্লিখিত সবগুলো
২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে পারে-
২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে পারে-
০.৫-০.৭৪°C
১.১ - ৩.৪০°C
১.১ - ৬.৪০°C
১.২ - ৫.৫০°C
পৃথিবীর তাপমাত্রা ১০০ বছরে কী পরিমাণ বেড়েছে?
পৃথিবীর তাপমাত্রা ১০০ বছরে কী পরিমাণ বেড়েছে?
২° সেলসিয়াস
১° সেলসিয়াস
০.৭৪° সেলসিয়াস
০.২৫° সেলসিয়াস
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত বাড়লে প্রায় পুরো সুন্দরবন ও এর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত বাড়লে প্রায় পুরো সুন্দরবন ও এর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়
১ মিটার
১ সেন্টিমিটার
২ মিটার
২ সেন্টিমিটার
এসিড বৃষ্টিতে কোন কোন এসিড বেশি থাকে?
এসিড বৃষ্টিতে কোন কোন এসিড বেশি থাকে?
ফসফরিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিড
এসিটিক এসিড ও কার্বোলিক এসিড
সালফিউরিক এসিড ও নাইট্রিক এসিড
হাইড্রোক্লোরিক এসিড ও কার্বোলিক এসিড
সামুদ্রিক প্রবালের জীবনযাপনের উপযোগী তাপমাত্রা নিচের কোনটি?
সামুদ্রিক প্রবালের জীবনযাপনের উপযোগী তাপমাত্রা নিচের কোনটি?
২০ - ২৮°C
২০ - ২৩°C
২২ - ২৮°C
২২ - ৩০°C

