• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • ভাব-সম্প্রসারণ
ভাব-সম্প্রসারণ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ

ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ

ভাব-সম্প্রসারণ : ত্যাগের মধ্য দিয়ে প্রকৃত মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়। ভোগের মধ্য দিয়ে প্রকাশিত হয় ব্যক্তির লোভ-লালসা। তাই ভোগ নয়, ত্যাগের চর্চাই মানুষের সুন্দর গুণাবলিকে উৎকর্ষ দান করে।

ভোগ ও ত্যাগ দুটি বিপরীত বিষয়। মানুষ ইন্দ্রিয় সুখের আশায় ভোগে মত্ত হয়; অন্যদিকে মানসিক তৃপ্তির আশায় ত্যাগ স্বীকার করে। ভোগ সাময়িক সুখ আনতে পারে। তবে যিনি ত্যাগে কুণ্ঠিত হন না, তিনি অনাবিল আনন্দ উপভোগ করতে পারেন। ভোগের নিমিত্তে মানুষ জড়িয়ে যায় পঙ্কিলতায় হিংসা, ঘৃণা, স্বার্থপরতা ও স্বেচ্ছাচারিতাকে আপন করে নেয়। ভোগবাদী মানুষ তাদের সম্পদ কখনো পরার্থে ব্যয় করে না, পরের দুঃখে কাতর হয় না; বরং হীন উদ্দেশ্য চরিতার্থ করতে সুযোগের সন্ধান করে। মানবিকতা ও পরার্থপরতা তাদের কাছে অর্থহীন। তাই সমাজের মানুষের কাছেও তাদের কোনো মর্যাদা থাকে না। তারা জন্মগতভাবে মানুষ হলেও তাদের মনুষ্যত্ব আসলে বিকশিত হয় না। আবার কিছু মানুষ ভোগের চেয়ে ত্যাগকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। মানুষের বিপদে তাঁরা ছুটে যান, নিজের সুবিধার কথা না ভেবে বৃহত্তর কল্যাণের কথা ভাবেন, দুঃখীজনের দুঃখ দূর করতে নিজের সম্পদ বিলিয়ে দিয়ে আনন্দ পান। ভোগবাদী মানুষের ভ্রান্ত ধারণা - ভোগের মধ্যেই সকল সুখ। তাই তারা সম্পদের পাহাড় গড়ে বিলাস-ব্যসনে মগ্ন হয়। তারা ভোগের মাধ্যমে সুখী হতে চায় বটে, তবে তারা প্রকৃত সুখের সন্ধান পায় না। বরং যেসব মানুষ নির্দ্বিধায় অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন, তাঁদের দ্বারা সমাজ যেমন উপকৃত হয়, তাঁরা নিজেরাও এসব কাজের মধ্য দিয়ে অনাবিল আনন্দ লাভ করেন।

ত্যাগের মহীমা অসীম। মনুষ্যত্ব বিকাশে ত্যাগের চর্চার কোনো বিকল্প নেই। ভোগ মনুষ্যত্বকে লজ্জা ও হীনতায় ডুবিয়ে রাখে ।

আরো পড়ুন :

ভাব-সম্প্রসারণ - অন্যান্য প্রশ্ন

অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহেআপনি আচরি ধর্ম শিখাও অপরেক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটিগ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজনজন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালোদুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্যপ্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় নাবই কিনে কেউ দেউলিয়া হয় নাবার্ধক্য তাহাই – যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকেবিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গুমানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসেভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশযে নদী হারায়ে স্রোত চলিতে না পারে সহস্ৰ শৈবালদাম বাঁধে আসি তারে; যে জাতি জীবনহারা অচল অসাড় পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচারযে সহে, সে রহে

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

ভাব-সম্প্রসারণে কোনটি আশা করা যায়?

বাহুল্য কথা
অনাবশ্যকীয় স্বল্পতা
আবশ্যকীয় দৈর্ঘ্য
অযৌক্তিক উপমা

ভাব-সম্প্রসারণের উদ্দেশ্য কী?

সাহিত্য সৃষ্টি করা
বক্তব্য বুঝিয়ে দেয়া
অর্থ প্রকাশ করা
ভাষার উৎকর্ষতা সাধন

ভাব-সম্প্রসারণ বলতে কী বোঝায়?

কোনো বক্তব্যের সপক্ষে যুক্তির অবতারণা করা
মোটামুটিভাবে কোনো কাহিনী সহজভাবে নেয়া
কোনো বক্তব্য বিষয়কে ক্ষুদ্র পরিসরে ব্যক্ত করা
বক্তব্যের অন্তর্নিহিত ভাবকে বিশদভাবে বিবৃত করা

ভাব-সম্প্রসারণের ভাষা কেমন হওয়া উচিত?

যৌক্তিক
অযৌক্তিক
প্রাসঙ্গিক
অপ্রাসঙ্গিক

প্রদত্ত অংশে রূপক, উপমা ইত্যাদি থাকলে ভাব-সম্প্রসারণকালে সেগুলো কী করতে হয়?

অবিকল দেখতে হয়
গ্রহণ করতে হয়
সার্থকতা দেখাতে হয়
বর্জন করতে হয়

ভাব-সম্প্রসারণের তিনটি লক্ষণীয় অংশ কী কী?

বাচ্যার্থ, লক্ষ্যার্থ ও দৃষ্টান্ত
বাচ্যার্থ, লক্ষ্যার্থ ও ভাবার্থ
মূলভাব, আনুষঙ্গিক ভাব ও সহযোগী ভাব
আভিধানিক অর্থ, ব্যবহৃত অর্থ ও উপমা

তরুলতা সহজেই তরুলতা, পশুপাখি সহজেই পশুপাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ হয়। এই কথার মূলভাব কোনটি?"

প্রকৃত মনুষ্যত্ব অর্জনের জন্য যথেষ্ট সাধনার দরকার
মানুষের সবকিছুই নির্ভর করে নিজের ভাগ্যের ওপর
প্রতিহিংসা, কদর্যতা, বিবেকহীনতা একইভাবে সক্রিয়
তরুলতা ও পশুপাখির জীবনধারা আবহমান কাল ধরে একই রূপ

কোন দুটির ব্যবহারে ভাব-সম্প্রসারণে আগাগোড়া সংযত হওয়া উচিত?

জটিল বাক্য ও সরল বাক্য
ক্রিয়াপদ ও জটিল বাক্য
উপমা ও অলঙ্কার
ক এবং খ

যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। এই অংশটির সম্প্রসারণ বা বিশ্লেষণে কোনটিকে মূলভাব ধরে নেবে?"

দিনের বেলায় আলোর উৎস সূর্য
দিনের বেলায় প্রদীপ জ্বালানো অনাবশ্যক
দিনের বেলায় প্রদীপ জ্বালানো অপব্যয়ের নামান্তর
অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক

ভাব-সম্প্রসারণ দ্বারা মূলভাবকে কী করা হয়?

বিশদ আলোচনা
সারমর্ম লিখন
স্বল্প আলোচনা
ক ও খ

'মানুষের জীবন ফুলের মতো'- এ উক্তিটির মূলভাব কোনটি?

মানুষ ও ফুলের মধ্যে যথেষ্ট মিল আছে
মানুষের জীবন ও ফুলের জীবন একই রকম
মানুষের জীবনে ফুলের প্রয়োজনীয়তা অপরিসীম
মানবজীবন ফুলের মতো সৌন্দর্যমন্ডিত পরোপকারে নিয়োজিত

ভাব-সম্প্রসারণের বিষয়বস্তু কী হবে?

অপ্রাসঙ্গিক
যৌক্তিক
প্রাসঙ্গিক
অযৌক্তিক

কোনটি ভাব-সম্প্রসারণে হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়?

তথ্য
অলঙ্কার
উপমা
মূলছত্র/লেখকের উদ্ধৃতি

'ভাব-সম্প্রসারণ' কথাটির অর্থ কী?

ভাবের সংযোজন
ভাবের প্রসারণ
ভাবের সংকোচন
ভাবের বিয়োজন