• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • বলশেভিক বিপ্লব
বলশেভিক বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ফ্রেডারিক এঙ্গেলস (Friedrich Engels 1820-1895) (১৮২০-১৮৯৫ খ্রিষ্টাব্দ)

তিনি জার্মান দার্শনিক, সমাজবিজ্ঞানী, লেখক, সাংবাদিক ও ব্যবসায়ী ছিলেন। তার পিতা ছিলেন জার্মানের একজন বড় শিল্পপতি। ১৮৪২ খ্রিষ্টাব্দে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন এবং এক বছর সেখানে চাকরি করেন। সেনাবাহিনীতে থাকাকালীন তিনি সমকালীন বিশ্বের রাজনৈতিক ও সামরিক নীতি সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। তাকে ও তার বন্ধু কার্ল মার্ক্সকে আধুনিক সমাজতন্ত্র বা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা ও সংগঠক বলা হয়। পুঁজিবাদ ও এর বিকল্প ব্যবস্থা সম্পর্কে তার এবং মার্ক্স-এর ধ্যানধারণা সম্পূর্ণ একই রকম। এজন্য তারা উভয়ে এ বিষয়ের উপর কাজ করতে মনস্থ করেন এবং তাদের বন্ধুত্ব আমৃত্যু টিকে ছিল।

ম্যানচেস্টার শহরের শ্রমিক শ্রেণির ব্যাপক দারিদ্র্য প্রত্যক্ষ করে মর্মাহত হন এবং ১৮৪৪ খ্রিষ্টাব্দে রচনা করেন The Condition of the Working Class in England'। কার্ল মার্ক্স ও তার যৌথ প্রচেষ্টায় ১৮৪৮ খ্রিষ্টাব্দে 'The Communist Manifesto' প্রকাশিত হয়। তারা প্রথম ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা হাজির করেন। তিনি কার্ল মার্ক্সকে The Das Capital নিয়ে গবেষণা ও লেখার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেন। মার্ক্সের মৃত্যুর পর তিনি মার্ক্সের অনেকগুলো লেখা সম্পাদনা করেন। তাদের এ নতুন মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন দেশে সাম্যবাদী দল গঠিত হতে থাকে।'

পূর্ববর্তী

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কাদের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়?

মেনশেভিকদের
বলশেভিকদের
রাশিয়ানদের
শ্রমিকদের

ইংল্যান্ডে সমাজতান্ত্রিক আন্দোলন জনপ্রিয় হয়ে উঠেছিল কীভাবে?

গণতান্ত্রিক পদ্ধতিতে
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে
অগণতান্ত্রিক পদ্ধতিতে
বৈপ্লবিক পদ্ধতিতে

'Das Capital' কার লেখা?

ভি. আই. লেনিন
এঙ্গেলস
বুকানন
কার্ল মার্ক্স

উদ্দীপকের বাণীটি কার?

কার্ল মার্ক্স
বুকানন
টমাস ম্যুর
এঙ্গেলস

বলশেভিক বলতে কী বোঝায়?

সংখ্যাগরিষ্ঠ
সংখ্যালঘিষ্ঠ
সংখ্যাধিক্য
সংখ্যালব্ধ

রাশিয়ায় প্রজাতন্ত্র স্থাপিত হয় কত খ্রিষ্টাব্দে?

১৯১৫ খ্রিষ্টাব্দে
১৯১৬ খ্রিষ্টাব্দে
১৯১৭ খ্রিষ্টাব্দে
১৯১৮ খ্রিষ্টাব্দে

কীভাবে ভূমিদাসরা স্বাধীন কৃষকে পরিণত হয়?

ভূমি আইনের ফলে
সামন্ততন্ত্রের পতনের ফলে
কৃষি আইনের ফলে
শিল্পবিপ্লবের প্রভাবে

বিংশ শতাব্দীর শুরুতে রাশিয়ায় পুনরায় মন্দা হওয়ার যৌক্তিক কারণ ছিল-

সীমিত বৈদেশিক বাজার
পণ্যের অভাব
পুঁজির অভাব
শিল্পে সরকারের অনাগ্রহ

রাশিয়ার সর্বশেষ জার কে ছিলেন?

নিকোলাস
রাসপুটিন
আলেকজান্ডার
গেরোমেকিন

১৯১৮ খ্রিষ্টাব্দে সোভিয়েত সংবিধান কিসের ভিত্তিতে রচিত হয়?

মার্ক্সীয় দর্শনের
পুঁজিপতি দর্শনের
লেনিনীয় দর্শনের
মেনশেভিক দর্শনের