• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • বলশেভিক বিপ্লব
বলশেভিক বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বলশেভিক

রুশ শব্দ 'বলশেভিনস্টভো' বা সংখ্যাগরিষ্ঠ থেকে বলশেভিক শব্দের উৎপত্তি। ১৯০৩ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত রুশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসে বিপ্লবপন্থি ও আপসকামীদের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। লেনিনের নেতৃত্বে বিপ্লবপন্থিরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং বলশেভিক নামে পরিচিত হয়। অন্য পক্ষ মেনশেভিক (সংখ্যালঘু বা 'মেনশিনস্টভো' শব্দ থেকে উদ্ভূত) নামে অভিহিত হয় এবং আলাদাভাবে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে থাকে। এই বলশেভিক পার্টির নেতৃত্বেই ১৯১৭খ্রিষ্টাব্দে রুশ বিপ্লব সংঘটিত হয়। এই পার্টি পরবর্তীকালে 'রুশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি' থেকে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি নামে রূপান্তরিত হয়।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কাদের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়?

মেনশেভিকদের
বলশেভিকদের
রাশিয়ানদের
শ্রমিকদের

ইংল্যান্ডে সমাজতান্ত্রিক আন্দোলন জনপ্রিয় হয়ে উঠেছিল কীভাবে?

গণতান্ত্রিক পদ্ধতিতে
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে
অগণতান্ত্রিক পদ্ধতিতে
বৈপ্লবিক পদ্ধতিতে

'Das Capital' কার লেখা?

ভি. আই. লেনিন
এঙ্গেলস
বুকানন
কার্ল মার্ক্স

উদ্দীপকের বাণীটি কার?

কার্ল মার্ক্স
বুকানন
টমাস ম্যুর
এঙ্গেলস

বলশেভিক বলতে কী বোঝায়?

সংখ্যাগরিষ্ঠ
সংখ্যালঘিষ্ঠ
সংখ্যাধিক্য
সংখ্যালব্ধ

রাশিয়ায় প্রজাতন্ত্র স্থাপিত হয় কত খ্রিষ্টাব্দে?

১৯১৫ খ্রিষ্টাব্দে
১৯১৬ খ্রিষ্টাব্দে
১৯১৭ খ্রিষ্টাব্দে
১৯১৮ খ্রিষ্টাব্দে

কীভাবে ভূমিদাসরা স্বাধীন কৃষকে পরিণত হয়?

ভূমি আইনের ফলে
সামন্ততন্ত্রের পতনের ফলে
কৃষি আইনের ফলে
শিল্পবিপ্লবের প্রভাবে

বিংশ শতাব্দীর শুরুতে রাশিয়ায় পুনরায় মন্দা হওয়ার যৌক্তিক কারণ ছিল-

সীমিত বৈদেশিক বাজার
পণ্যের অভাব
পুঁজির অভাব
শিল্পে সরকারের অনাগ্রহ

রাশিয়ার সর্বশেষ জার কে ছিলেন?

নিকোলাস
রাসপুটিন
আলেকজান্ডার
গেরোমেকিন

১৯১৮ খ্রিষ্টাব্দে সোভিয়েত সংবিধান কিসের ভিত্তিতে রচিত হয়?

মার্ক্সীয় দর্শনের
পুঁজিপতি দর্শনের
লেনিনীয় দর্শনের
মেনশেভিক দর্শনের