• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • বলশেভিক বিপ্লব
বলশেভিক বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

এপ্রিল থিসিস

১৯১৭ খ্রিষ্টাব্দের ৩রা এপ্রিল লেনিন প্রবাস থেকে পেট্রোগ্রাডে ফিরে আসেন এবং ৪ঠা এপ্রিল নিখিল রুশ সোভিয়েত কনফারেন্সে যেসব প্রস্তাবনা বা থিসিস হাজির করেন, সেগুলোই 'এপ্রিল থিসিস' নামে খ্যাত। এই থিসিসের মূল প্রতিপাদ্য ছিল নিম্নরূপ: ১. বুর্জোয়া ও সাম্রাজ্যবাদী অস্থায়ী রুশ সরকারের বিরোধিতা, ২. আত্মরক্ষামূলক যুদ্ধের (তখন প্রথম মহাযুদ্ধ চলমান) ধারণা প্রত্যাহার, ৩. সর্বহারা ও গরিব কৃষকদের হাতে ক্ষমতা হস্তান্তর, ৪. সোভিয়েত সরকার গঠন, ৫. পুলিশ, সেনাবাহিনী ও আমলাতন্ত্রের নির্মূলীকরণ, ৬. জমি জাতীয়করণ, ৭. সমস্ত ব্যাংককে একত্রীকরণের মাধ্যমে, সোভিয়েত নিয়ন্ত্রণাধীনে একটি ব্যাংক গঠন, ৮. উৎপাদন ও বণ্টনের উপর সোভিয়েত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, ৯. পার্টির নাম পরিবর্তন করে কমিউনিস্ট পার্টি নামকরণ (তখন পর্যন্ত পার্টির নাম ছিল রুশ সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি) এবং ১০. আন্তর্জাতিক কমিউনিস্ট গঠন।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কাদের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়?

মেনশেভিকদের
বলশেভিকদের
রাশিয়ানদের
শ্রমিকদের

ইংল্যান্ডে সমাজতান্ত্রিক আন্দোলন জনপ্রিয় হয়ে উঠেছিল কীভাবে?

গণতান্ত্রিক পদ্ধতিতে
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে
অগণতান্ত্রিক পদ্ধতিতে
বৈপ্লবিক পদ্ধতিতে

'Das Capital' কার লেখা?

ভি. আই. লেনিন
এঙ্গেলস
বুকানন
কার্ল মার্ক্স

উদ্দীপকের বাণীটি কার?

কার্ল মার্ক্স
বুকানন
টমাস ম্যুর
এঙ্গেলস

বলশেভিক বলতে কী বোঝায়?

সংখ্যাগরিষ্ঠ
সংখ্যালঘিষ্ঠ
সংখ্যাধিক্য
সংখ্যালব্ধ

রাশিয়ায় প্রজাতন্ত্র স্থাপিত হয় কত খ্রিষ্টাব্দে?

১৯১৫ খ্রিষ্টাব্দে
১৯১৬ খ্রিষ্টাব্দে
১৯১৭ খ্রিষ্টাব্দে
১৯১৮ খ্রিষ্টাব্দে

কীভাবে ভূমিদাসরা স্বাধীন কৃষকে পরিণত হয়?

ভূমি আইনের ফলে
সামন্ততন্ত্রের পতনের ফলে
কৃষি আইনের ফলে
শিল্পবিপ্লবের প্রভাবে

বিংশ শতাব্দীর শুরুতে রাশিয়ায় পুনরায় মন্দা হওয়ার যৌক্তিক কারণ ছিল-

সীমিত বৈদেশিক বাজার
পণ্যের অভাব
পুঁজির অভাব
শিল্পে সরকারের অনাগ্রহ

রাশিয়ার সর্বশেষ জার কে ছিলেন?

নিকোলাস
রাসপুটিন
আলেকজান্ডার
গেরোমেকিন

১৯১৮ খ্রিষ্টাব্দে সোভিয়েত সংবিধান কিসের ভিত্তিতে রচিত হয়?

মার্ক্সীয় দর্শনের
পুঁজিপতি দর্শনের
লেনিনীয় দর্শনের
মেনশেভিক দর্শনের