• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • বলশেভিক বিপ্লব
বলশেভিক বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ব্রেস্ট-লিটভস্ক সন্ধি

রুশ বিপ্লবের পরপরই জার্মানি ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত সন্ধির নাম ব্রেস্ট-লিটভস্ক সন্ধি। রুশ বিপ্লবের পূর্বে লেনিন শ্রমিকদের রুটি, কৃষকদের জমি ও সৈনিকদের যুদ্ধের পরিবর্তে শাস্তির প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার অংশগ্রহণ ও যুদ্ধের দীর্ঘসূত্রতা ছিল তার প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক। তাই রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিপক্ষ জার্মানির সাথে উক্ত সন্ধি স্বাক্ষরের মধ্য দিয়ে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসে। উক্ত সন্ধির দ্বারা রাশিয়া তার লৌহ ও কয়লাশিল্পের অংশ হারায়। জার্মানিকে প্রচুর ক্ষতিপূরণ দিলেও রাশিয়া অভ্যন্তরীণ ব্যাপারে বেশি মনোযোগী হওয়ার সুযোগ লাভ করে।

পরবর্তী

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কাদের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়?

মেনশেভিকদের
বলশেভিকদের
রাশিয়ানদের
শ্রমিকদের

ইংল্যান্ডে সমাজতান্ত্রিক আন্দোলন জনপ্রিয় হয়ে উঠেছিল কীভাবে?

গণতান্ত্রিক পদ্ধতিতে
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে
অগণতান্ত্রিক পদ্ধতিতে
বৈপ্লবিক পদ্ধতিতে

'Das Capital' কার লেখা?

ভি. আই. লেনিন
এঙ্গেলস
বুকানন
কার্ল মার্ক্স

উদ্দীপকের বাণীটি কার?

কার্ল মার্ক্স
বুকানন
টমাস ম্যুর
এঙ্গেলস

বলশেভিক বলতে কী বোঝায়?

সংখ্যাগরিষ্ঠ
সংখ্যালঘিষ্ঠ
সংখ্যাধিক্য
সংখ্যালব্ধ

রাশিয়ায় প্রজাতন্ত্র স্থাপিত হয় কত খ্রিষ্টাব্দে?

১৯১৫ খ্রিষ্টাব্দে
১৯১৬ খ্রিষ্টাব্দে
১৯১৭ খ্রিষ্টাব্দে
১৯১৮ খ্রিষ্টাব্দে

কীভাবে ভূমিদাসরা স্বাধীন কৃষকে পরিণত হয়?

ভূমি আইনের ফলে
সামন্ততন্ত্রের পতনের ফলে
কৃষি আইনের ফলে
শিল্পবিপ্লবের প্রভাবে

বিংশ শতাব্দীর শুরুতে রাশিয়ায় পুনরায় মন্দা হওয়ার যৌক্তিক কারণ ছিল-

সীমিত বৈদেশিক বাজার
পণ্যের অভাব
পুঁজির অভাব
শিল্পে সরকারের অনাগ্রহ

রাশিয়ার সর্বশেষ জার কে ছিলেন?

নিকোলাস
রাসপুটিন
আলেকজান্ডার
গেরোমেকিন

১৯১৮ খ্রিষ্টাব্দে সোভিয়েত সংবিধান কিসের ভিত্তিতে রচিত হয়?

মার্ক্সীয় দর্শনের
পুঁজিপতি দর্শনের
লেনিনীয় দর্শনের
মেনশেভিক দর্শনের