• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • সপ্তম শ্রেণি
  • কাবুলিওয়ালা (গদ্য)
কাবুলিওয়ালা (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কাবুলিওয়ালা (পাঠ-পরিচিতি)

ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ-দুঃখ, আনন্দ-ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক। 'কাবুলিওয়ালা' গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের, যে সময়ের বা যে সংস্কৃতিরই মানুষ হোক না কেন, পিতা সব সময়ই তার সন্তানকে একই রকমভাবে ভালোবাসেন। সন্তানের মঙ্গলচিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। 'কাবুলিওয়ালা' গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ উম্মোচন করেছেন।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

সকালে লেখক ছোটো ঘরে বসে কী করছিলেন?

উপন্যাস লিখছিলেন
গান শুনছিলেন
প্রুফশিট সংশোধন করছিলেন
বই পড়ছিলেন

রহমত গল্পকথকের প্রতিবেশীকে অশ্রাব্য গালি দেয় কেন?

রামপুরী শাড়ির জন্য
রামপুরী পাঞ্জাবির জন্য
রামপুরী রুমালের জন্য
রামপুরী চাদরের জন্য

'সিখানেই যাচ্ছে।'- রহমত কোথায় যাওয়ার কথা বলেছে?

মেয়ের কাছে
শ্বশুরবাড়ি
পাওনা আদায়ে
জেলখানায়

'আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল।' লেখকের এমন বোধ হওয়ার কারণ কী?

মিনির বিয়ে হয়ে যাওয়ায়
নভেল লেখা শেষ করতে না পারায়
মিনির সাথে রহমতের দেখা করতে না দেওয়ায়
রহমতকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায়

'কাবুলিওয়ালা' গল্পে গল্পকথকের চোখ ছলছল করার কারণ-

কন্যার অসুস্থতার খবর
কন্যাকে না দেখতে পেয়ে
কন্যার বিয়ের সংবাদে
কন্যার স্মরণচিহ্ন দেখে

জেল থেকে খালাস পেয়ে রহমত মিনির জন্য কী নিয়ে এসেছিল?

আঙুর ও কিশমিশ
খোবানি ও কিশমিশ
আঙুর ও কমলা
খোবানি ও কমলা

রহমতের জামার ভিতর থেকে বের করা কাগজটিতে কী ছিল?

মায়ের হাতের ছাপ
পিতার হাতের ছাপ
কন্যার হাতের ছাপ
পুত্রের হাতের ছাপ