• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • সপ্তম শ্রেণি
  • কাবুলিওয়ালা (গদ্য)
কাবুলিওয়ালা (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কাবুলিওয়ালা (সৃজনশীল প্রশ্ন)

উদ্দীপক-১: নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব-বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবীরের মা। তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে অনেকে এখন অন্যের বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে।

উদ্দীপক-২: বারো বছর আগের ছোট্ট আবীর আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য বাবা-মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন 'সাহেব, আবীর বাবার জন্য আমার সব রক্ত নেন, আমার নিজের ছেলেরে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না।'

ক. কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কী ছিল?
খ. 'আমিতো সওদা করিতে আসি না।' কথাটি বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপক-১ অংশে 'কাবুলিওয়ালা' গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা কর।
ঘ. 'উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে।'- বিশ্লেষণ কর।

পরবর্তী

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

সকালে লেখক ছোটো ঘরে বসে কী করছিলেন?

উপন্যাস লিখছিলেন
গান শুনছিলেন
প্রুফশিট সংশোধন করছিলেন
বই পড়ছিলেন

রহমত গল্পকথকের প্রতিবেশীকে অশ্রাব্য গালি দেয় কেন?

রামপুরী শাড়ির জন্য
রামপুরী পাঞ্জাবির জন্য
রামপুরী রুমালের জন্য
রামপুরী চাদরের জন্য

'সিখানেই যাচ্ছে।'- রহমত কোথায় যাওয়ার কথা বলেছে?

মেয়ের কাছে
শ্বশুরবাড়ি
পাওনা আদায়ে
জেলখানায়

'আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল।' লেখকের এমন বোধ হওয়ার কারণ কী?

মিনির বিয়ে হয়ে যাওয়ায়
নভেল লেখা শেষ করতে না পারায়
মিনির সাথে রহমতের দেখা করতে না দেওয়ায়
রহমতকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায়

'কাবুলিওয়ালা' গল্পে গল্পকথকের চোখ ছলছল করার কারণ-

কন্যার অসুস্থতার খবর
কন্যাকে না দেখতে পেয়ে
কন্যার বিয়ের সংবাদে
কন্যার স্মরণচিহ্ন দেখে

জেল থেকে খালাস পেয়ে রহমত মিনির জন্য কী নিয়ে এসেছিল?

আঙুর ও কিশমিশ
খোবানি ও কিশমিশ
আঙুর ও কমলা
খোবানি ও কমলা

রহমতের জামার ভিতর থেকে বের করা কাগজটিতে কী ছিল?

মায়ের হাতের ছাপ
পিতার হাতের ছাপ
কন্যার হাতের ছাপ
পুত্রের হাতের ছাপ