• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • সপ্তম শ্রেণি
  • কাবুলিওয়ালা (গদ্য)
কাবুলিওয়ালা (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রবীন্দ্রনাথ ঠাকুর (লেখক-পরিচিতি)

এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে (২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ) কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। সতেরো বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন; কিন্তু পড়া শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি। স্বশিক্ষা ও সাধনার একক অবদানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন যার কোনো তুলনা নেই। কাব্য, ছোটোগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সংগীত- সাহিত্যের সকল শাখা তাঁর আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন।

অনন্যসাধারণ তাঁর প্রতিভা। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্যপ্রযোজক এবং অভিনেতা। শান্তিনিকেতন ও বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা তিনি। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যা অনেক।

ছোটোদের জন্য লেখা তাঁর বিভিন্ন রচনা সংকলিত হয়েছে কৈশোরক নামক সংকলনে।

১৯৪১ খ্রিষ্টাব্দের ৭ই আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

সকালে লেখক ছোটো ঘরে বসে কী করছিলেন?

উপন্যাস লিখছিলেন
গান শুনছিলেন
প্রুফশিট সংশোধন করছিলেন
বই পড়ছিলেন

রহমত গল্পকথকের প্রতিবেশীকে অশ্রাব্য গালি দেয় কেন?

রামপুরী শাড়ির জন্য
রামপুরী পাঞ্জাবির জন্য
রামপুরী রুমালের জন্য
রামপুরী চাদরের জন্য

'সিখানেই যাচ্ছে।'- রহমত কোথায় যাওয়ার কথা বলেছে?

মেয়ের কাছে
শ্বশুরবাড়ি
পাওনা আদায়ে
জেলখানায়

'আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল।' লেখকের এমন বোধ হওয়ার কারণ কী?

মিনির বিয়ে হয়ে যাওয়ায়
নভেল লেখা শেষ করতে না পারায়
মিনির সাথে রহমতের দেখা করতে না দেওয়ায়
রহমতকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায়

'কাবুলিওয়ালা' গল্পে গল্পকথকের চোখ ছলছল করার কারণ-

কন্যার অসুস্থতার খবর
কন্যাকে না দেখতে পেয়ে
কন্যার বিয়ের সংবাদে
কন্যার স্মরণচিহ্ন দেখে

জেল থেকে খালাস পেয়ে রহমত মিনির জন্য কী নিয়ে এসেছিল?

আঙুর ও কিশমিশ
খোবানি ও কিশমিশ
আঙুর ও কমলা
খোবানি ও কমলা

রহমতের জামার ভিতর থেকে বের করা কাগজটিতে কী ছিল?

মায়ের হাতের ছাপ
পিতার হাতের ছাপ
কন্যার হাতের ছাপ
পুত্রের হাতের ছাপ