• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • সপ্তম শ্রেণি
  • কাবুলিওয়ালা (গদ্য)
কাবুলিওয়ালা (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কাবুলিওয়ালা (বহুনির্বাচনি প্রশ্ন)

১. 'কাবুলিওয়ালা' গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে?
ক. রহমত
খ. মিনির মা
গ. রামদয়াল
ঘ. মিনির বাবা

২. মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন?
ক. মিনি শ্বশুরবাড়ি যাচ্ছে বলে
খ. রহমতকে কারাগারে যেতে দেখে
গ. মিনির সাথে রহমতের দেখা না হওয়ায়
ঘ. রহমতের মেয়ের কথা ভেবে

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায়ই একটি পথশিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে। এখন প্রায়দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন। কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন।

৩. উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে 'কাবুলিওয়ালা' গল্পের কোন চরিত্রের মিল আছে?
ক. রহমত
খ. মিনির মা
গ. লেখক
ঘ. মিনি

8. উদ্দীপকে 'কাবুলিওয়ালা' গল্পের যে দিক ফুটে উঠেছে তা হলো-
i. সন্তান-বাৎসল্য
ii. সহমর্মিতা
iii. সহযোগিতা
কোনটি সঠিক?
ক. iও ii
গ. i ও iii
খ. ii ও iii
ঘ. i, ii ও iii

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

সকালে লেখক ছোটো ঘরে বসে কী করছিলেন?

উপন্যাস লিখছিলেন
গান শুনছিলেন
প্রুফশিট সংশোধন করছিলেন
বই পড়ছিলেন

রহমত গল্পকথকের প্রতিবেশীকে অশ্রাব্য গালি দেয় কেন?

রামপুরী শাড়ির জন্য
রামপুরী পাঞ্জাবির জন্য
রামপুরী রুমালের জন্য
রামপুরী চাদরের জন্য

'সিখানেই যাচ্ছে।'- রহমত কোথায় যাওয়ার কথা বলেছে?

মেয়ের কাছে
শ্বশুরবাড়ি
পাওনা আদায়ে
জেলখানায়

'আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল।' লেখকের এমন বোধ হওয়ার কারণ কী?

মিনির বিয়ে হয়ে যাওয়ায়
নভেল লেখা শেষ করতে না পারায়
মিনির সাথে রহমতের দেখা করতে না দেওয়ায়
রহমতকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায়

'কাবুলিওয়ালা' গল্পে গল্পকথকের চোখ ছলছল করার কারণ-

কন্যার অসুস্থতার খবর
কন্যাকে না দেখতে পেয়ে
কন্যার বিয়ের সংবাদে
কন্যার স্মরণচিহ্ন দেখে

জেল থেকে খালাস পেয়ে রহমত মিনির জন্য কী নিয়ে এসেছিল?

আঙুর ও কিশমিশ
খোবানি ও কিশমিশ
আঙুর ও কমলা
খোবানি ও কমলা

রহমতের জামার ভিতর থেকে বের করা কাগজটিতে কী ছিল?

মায়ের হাতের ছাপ
পিতার হাতের ছাপ
কন্যার হাতের ছাপ
পুত্রের হাতের ছাপ