- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা
১৯৭১ সালের ১৭ই মার্চ টিক্কা খান ও রাও ফরমান আলী 'অপারেশন সার্চলাইট' নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির ওপর, নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনকশা করে। ২৫শে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসের বর্বরতম গণহত্যার শিকার হয় বাঙালি জাতি। ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো ২৫শে মার্চ গোপনে ঢাকা ত্যাগ করেন। ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ চালায় এবং নৃশংসভাবে গণহত্যা ঘটায়। বাংলাদেশের ইতিহাসে ২৫শে মার্চের রাত 'কালরাত্রি' নামে চিহ্নিত হয়ে আছে। ২৬শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন।'
বাংলাদেশের স্বাধীনতা - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
