- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মুজিবনগর সরকার
মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা এবং এর পক্ষে বিশ্বজনমত গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৭১ সালের ১০ই এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়, যা ইতিহাসে মুজিবনগর সরকার নামে পরিচিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন ছিল একটি যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা। মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ গ্রহণের মাধ্যমে এ সরকারের কার্যক্রম শুরু হয়। ১৭ই এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে। মূলত ১৯৭০ এর সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে এ সরকার গঠিত হয়। এ সরকারই মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভত্ত করে যুদ্ধ পরিচালনা করে। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন, মুক্তিযুদ্ধকে সুসংহত করা এবং সঠিকভাবে পরিচালনার মাধ্যমে এ সরকার বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে সহজতর করে তোলে। এ সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।
বাংলাদেশের স্বাধীনতা - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

