• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মুজিবনগর সরকারের কার্যক্রম

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য দ্বারা মুজিবনগর সরকার গঠন করা হয়। বাঙালি কর্মকর্তাদের নিয়ে এ সরকার প্রশাসনিক কাজ পরিচালনা করেছিল। এতে মোট ১২টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। এগুলো হলো-প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিকল্পনা কমিশন ও যুব ও অভ্যর্থনা শিবির নিয়ন্ত্রণ বোর্ড।

মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহর কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক, স্টকহোম প্রভৃতিতে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করেন। এসব মিশন বাংলাদেশ সরকারের পক্ষে প্রচার ও আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করে। সরকার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব নেতৃত্ব ও জনমতের সমর্থন আদায়ের জন্য কাজ করেন। ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক, বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়।

সরকার বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে ১১জন সেক্টর কমান্ডার নিয়োগ করেছিল। এ ছাড়া বেশ কিছু সাব-সেক্টর এবং তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয়। এসব বাহিনীতে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমানবাহিনীর সদস্যগণ যোগদান করেন। প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল। এরা মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ নামে পরিচিত ছিল। এসব বাহিনীতে দেশের ছাত্র, যুবক, নারী, কৃষক, রাজনৈতিক দলের কর্মী-সমর্থক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছিল। বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ শেষে যোদ্ধাগণ দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি সামরিক ছাউনি বা আস্তানায় হামলা চালায়।

মুক্তিযুদ্ধে সরকারের অধীন বিভিন্ন বাহিনী ছাড়াও বেশ কয়েকটি বাহিনী দেশের অভ্যন্তরে স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছিল। এসব সংগঠন স্থানীয়ভাবে পাকিস্তানি বাহিনী ও রাজাকার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাগণ মুজিবনগর সরকারের নেতৃত্বে দেশকে পাকিস্তানিদের দখলমুক্ত করার জন্য রণক্ষেত্রে যুদ্ধ করেছেন, দেশের জন্যে প্রাণ দিয়েছেন, অনেকে আহত হয়েছেন।

বাংলাদেশের স্বাধীনতা - অনন্যা প্রশ্ন

মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণস্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রামুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রমমুজিবনগর সরকারের কার্যক্রমমুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকামুক্তিযুদ্ধে বিশ্বজনমত ও বিভিন্ন দেশের ভূমিকামুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্যস্বাধীন বাংলাদেশে গণঅভ্যুত্থানমুক্তিযুদ্ধের প্রস্তুতি ও স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রামুজিবনগর সরকারমুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকামুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের ভূমিকা; মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্যবাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলা হয় কেন?মুক্তিযুদ্ধের সময় বিশ্ব জনমত গঠনে বিভিন্ন দেশের ভূমিকা লেখো।মুজিবনগর সরকারের কাঠামোটি ছকে উপস্থাপন করো।স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা চিহ্নিত করো।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা লেখো।'স্বাধীনতা আমাদের দেশ ও জনগণের সবচেয়ে বড় অর্জন'-কথাটির পক্ষে তোমার যুক্তিগুলো লেখো।বাংলাদেশের একজন নেতা ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের ডাক দেন। তিনি কেন অসহযোগ আন্দোলনের ডাক দেন?জনাব 'ক' ১৯৭১ সালের ৭ই মার্চ এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এ ভাষণকে ইউনেস্কো 'ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ' বা 'বিশ্ব প্রামাণ্য দলিল' হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন?অপারেশন সার্চলাইট বলতে তুমি কী বোঝ?বাংলাদেশের ইতিহাসে একটি রাত 'কালরাত্রি' হিসেবে পরিচিত। এ রাতকে কেন 'কালরাত্রি' বলা হয়?আবির ১৯৭১ সালের মার্চ মাসে প্রদত্ত ঐতিহাসিক ভাষণ সম্পর্কে জানতে পারল। আবির কোন ভাষণ সম্পর্কে জানতে পারল? এ ভাষণের মূল বিষয় কী ছিল?বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।নবম শ্রেণির শিক্ষক শ্রেণিকক্ষে বাংলাদেশের প্রথম সরকার সম্পর্কে আলোচনা করছিলেন। শিক্ষক কোন সরকার সম্পর্কে আলোচনা করছিলেন? সেটি কীভাবে প্রতিষ্ঠিত হয়?'X' সরকার ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয়। 'X' সরকার বলতে কোন সরকারকে বোঝানো হয়েছে? এ সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?নাহিদ দাদুর কাছ থেকে ১৯৭১ সালে সংঘটিত সশস্ত্র যুদ্ধ সম্পর্কে জানতে পারে। নাহিদ কোন যুদ্ধ সম্পর্কে জানতে পারে? এ যুদ্ধকে 'গণযুদ্ধ' বা 'জনযুদ্ধ' বলা হয় কেন?প্রকৌশলী আবিদ সাহেব একজন মুক্তিযোদ্ধা। আবিদ সাহেব মুক্তিযুদ্ধে কোন শ্রেণির অন্তর্ভুক্ত ছিলেন? মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কেমন ছিল? কারা মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ নামে পরিচিত ছিল? ব্যাখ্যা করো। কাদের ঋণ কোনোদিন শোধ হবে না? ব্যাখ্যা করো।মুক্তিযোদ্ধাদের জাতি চিরকাল সূর্যসন্তান হিসেবে মনে করবে কেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের ভূমিকা কীরূপ ছিল? ব্যাখ্যা করো।মুক্তিযুদ্ধের সময় রিতার মা আহত যোদ্ধাদের সেবা-শুশ্রুষা করতেন। মুক্তিযুদ্ধে রিতার মায়ের মতো অন্যান্যদের ভূমিকা কীরূপ ছিল? রিপনের বাবা মুক্তিযুদ্ধের সময় একটি বেতার কেন্দ্রে সংবাদ পাঠ করতেন। মুক্তিযুদ্ধে রিপনের বাবার কর্মরত প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করো।কাদের রস্তের বিনিময়ে আমরা স্বাধীন মানচিত্র ও লাল-সবুজ পতাকা পেয়েছি? ব্যাখ্যা করো।ব্রিটেন প্রবাসী আদনান সাহেব ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেন। মুক্তিযুদ্ধে আদনান সাহেবের মতো বাঙালিদের ভূমিকা কেমন ছিল?প্রতিবেশী 'ক' রাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধে নানাবিধ সহযোগিতা প্রদান করে। 'ক' রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী রাষ্ট্র কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করে?বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে। সংগঠনটির নাম কী? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠনটির ভূমিকা কীরূপ ছিল?মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো।ইয়াহিয়া খান কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন?কত তারিখে ছাত্রসমাজ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে?কার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়?৩রা মার্চ পল্টন ময়দানের সমাবেশে কে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন?বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন?রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?বঙ্গবন্ধুর ৭ই মার্চ-এর ভাষণকে ইউনেস্কো কী হিসেবে স্বীকৃতি দিয়েছে?বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে কয়টি বিষয়ের দিকনির্দেশনা দেন?অপারেশন সার্চলাইট কী?কত তারিখে 'অপারেশন সার্চলাইট' পরিচালনার নীলনকশা তৈরি করা হয়?অপারেশন সার্চলাইট কবে পরিচালিত হয়?কোন তারিখটি 'জাতীয় গণহত্যা দিবস' হিসেবে স্বীকৃত?মেজর জিয়াউর রহমান কত তারিখে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন?মেজর জিয়াউর রহমান কোন জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন?মেজর জিয়াউর রহমান কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন?মুজিবনগর সরকার কখন গঠিত হয়েছিল?কোথায় শপথ গ্রহণের মাধ্যমে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল?মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে?মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে?মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন?কয়জন সদস্য নিয়ে স্বাধীন বাংলাদেশ, সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়?মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর মওলানা ভাসানী কোথায় গৃহবন্দী ছিলেন?'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ' আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় কবে?কাদের নিয়ে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল?মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য কী ছিল?মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল?বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?মুক্তিফৌজ কাকে বলে?মুজিবনগর সরকারের বিশেষ দূত কে ছিলেন?বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কী নামে আখ্যায়িত করা হয়?গণযুদ্ধ কাকে বলে?বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা?পেশাজীবী কারা?কারা পাকিস্তান সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল?স্বাধীনতা ঘোষণার সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রটির নাম কী ছিল?'স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র' কোথায় অবস্থিত ছিল?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে চালু করা হয়?মুক্তিবাহিনীর অনিয়মিত শাখার বিরাট অংশ কারা ছিল?মুক্তিযুদ্ধে নারীদের ত্যাগের স্বীকৃতি হিসেবে বক্তাবন্ধু সরকারিভাবে তাদের কী উপাধিতে ভূষিত করেন?জল্লাদের দরবার কী? ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়।মুক্তিযুদ্ধকালীন 'চরমপত্র' কী?মুক্তিযুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কাদের ভূমিকা ছিল খুবই প্রশংসনীয়?ভারত কত তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? যৌথ কমান্ড কী?যৌথ কমান্ডের নিকট পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন না?সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম কী?বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র কোনটি ছিল? জাতিসংঘের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কী?বাংলাদেশ কত তারিখে চূড়ান্ত বিজয় অর্জন করে?অসহযোগ আন্দোলন কর্মসূচির সংক্ষিপ্ত বর্ণনা দাও।বাঙালিরা ১৯৭১ সালের মার্চ থেকে অসহযোগ আন্দোলন শুরু করেছিল কেন?বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো।৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল? ব্যাখ্যা করো। 'অপারেশন সার্চলাইট' বলতে কী বোঝায়? ২৫শে মার্চের রাতকে 'কালরাত্রি' বলা হয় কেন?বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা কীভাবে হয়েছিল? ব্যাখ্যা করো।'মুজিবনগর সরকার' গঠন করা হয়েছিল কেন?মুজিবনগর সরকারের কূটনৈতিক কার্যক্রম মুক্তিযুদ্ধে নতুন মাত্রা যোগ করে- ব্যাখ্যা করো।মুজিবনগর সরকারের অভ্যন্তরীণ প্রশাসন কীরূপ ছিল? জনগণকে মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি বলা হয় কেন? ব্যাখ্যা কর।মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা ব্যাখ্যা করো।মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল?বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো।আমাদের মুক্তিযুদ্ধে গ্রেট ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা করো।আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ