- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা কীভাবে হয়েছিল? ব্যাখ্যা করো।
১৯৭১ সালের ২৬শে মার্চের মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আকস্মিক আক্রমণ, গণহত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞে বাঙালি জাতি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা তাদের মনে আশার সখ্যার করে। তারা দৃঢ়প্রত্যয়, আত্মসম্মানবোধ ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে ওঠে। সমগ্র বাঙালি জাতি প্রতিরোধস্পৃহায় ফেটে পড়ে এবং মাতৃভূমিকে স্বাধীন করার প্রবল ইচ্ছায় সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ শুরু করে। পাকিস্তানি বাহিনীর নিপীড়ন, নির্যাতনের মাত্রা যত বাড়তে থাকে বাঙালির প্রতিরোধের উত্তাপ ও মাত্রা তত বাড়তে থাকে। এভাবেই মুক্তিযুদ্ধের সূচনা হয়।
বাংলাদেশের স্বাধীনতা - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
