- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মোট জাতীয় উৎপাদন পরিমাপ
মোট জাতীয় উৎপাদনকে তিনটি দিক থেকে বিবেচনা করে পরিমাপ করা যায়-
১. উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবা
যে কোনো দেশের অর্থনীতিতে জনগণের প্রয়োজনের ভিত্তিতে নানাবিধ দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদন করা হয়। উৎপাদিত দ্রব্যের বিভিন্নতার কারণে সবগুলো একত্রে যোগ করে এগুলোর মোট পরিমাণ নির্ণয় করা যায় না। তাই মোট জাতীয় উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য ও সেবার মোট উৎপাদনের পরিমাণকে তার বাজার দাম দিয়ে গুণ করতে হয়। এভাবে প্রাপ্ত প্রতিটি দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। এ পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যই গণনা করতে হবে। অনেক দ্রব্যই চূড়ান্ত পর্যায়ে বাজারে আসার আগে প্রাথমিক দ্রব্য ও মাধ্যমিক দ্রব্য হিসেবে একাধিকবার ক্রয়-বিক্রয় হয়। এই ক্রয়-বিক্রয় হয় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের মধ্যে। দ্রব্যটি উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে ভোগকারী এটি ক্রয় ও ভোগ করে। ভোগকারীর ক্রয়ের পর দ্রব্যটি আর ক্রয়-বিক্রয় হয় না। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের জন্য প্রত্যেক ধাপেই দ্রব্যটির হিসাব করা হলে জাতীয় উৎপাদনের পরিমাণ সঠিক হবে না। তাই মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে শুধু চূড়ান্ত পর্যায়ের দ্রব্যটিই হিসাব করতে হবে।
একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝতে চেষ্টা করা যাক। ধরা যাক, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে শার্ট উৎপাদন করা হলো। এখানে তুলা হচ্ছে প্রাথমিক দ্রব্য, সুতা ও কাপড় মাধ্যমিক দ্রব্য এবং শার্ট চূড়ান্ত দ্রব্য। তুলা, সুতা, কাপড় এবং শার্ট-এই চারটি পর্যায়েই দ্রব্যটির দাম হিসাব করা হলে তা হবে একটি ভুল হিসাব। কারণ শার্টের দামের মধ্যেই তুলা, সুতা ও কাপড়ের দাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন গণনা বা পরিমাপ করতে হলে শুধুমাত্র চূড়ান্ত পণ্য- যা সরাসরি ভোগ করা হয়, তাই হিসাব করা হয়।
২. উৎপাদনের উপকরণের অর্জিত আয়
এ পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করতে হলে উৎপাদনের উপাদানসমূহের মোট আয়ের সমষ্টি নির্ণয় করতে হয়। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন-উৎপাদনের এ চারটি উপাদানের আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। এক বছরে কোনো দেশের জাতীয় আয় হলো ঐ বছরে উৎপাদনের উপাদানসমূহের অর্জিত মোট খাজনা, মজুরি বা বেতন, সুদ ও মুনাফার সমষ্টি।
৩. সমাজের মোট ব্যয়
সমাজের মোট ব্যয়ের ভিত্তিতেও মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা যায়। এই পদ্ধতি অনুসারে কোনো নির্দিষ্ট সময়ে দেশের সমস্ত ধরনের ব্যয় যোগ করলে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য পাওয়া যায়। কোনো দেশের মোট আয় দুভাবে ব্যয়িত হয়- (i) ভোগ্যদ্রব্য ও সেবা কেনার জন্য এবং (ii) বিনিয়োগের জন্য। ব্যয়কারীদের প্রধানত তিন শ্রেণিতে বিন্যস্ত করা যায়: সরকার, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে সরকারি, প্রাতিষ্ঠানিক এবং বেসরকারি ভোগ-ব্যয় ও বিনিয়োগ-ব্যয়ের সমষ্টি ঐ সময়ে ঐ দেশের মোট জাতীয় উৎপাদন।
মোট জাতীয় উৎপাদনকে অনেক সময় মোট জাতীয় আয় বলা হয়। যে কোনো সরল অর্থনীতিতে মোট জাতীয় উৎপাদন (Gross National Product: GNP) ও মোট জাতীয় আয় (Gross Nationat Income: GNI) একই হতে পারে। আমরা জানি, কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত মোট দ্রব্যসামগ্রী ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলে। কিন্তু এর সঙ্গে সমাজের মোট আয় বা মোট ব্যয়ের সমতা নাও হতে পারে। কারণ, উৎপাদন প্রক্রিয়া চালু রাখার জন্য ব্যবহৃত মূলধন সামগ্রী, যেমন-কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদির ক্ষয়ক্ষতি পূরণের জন্য মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য থেকে কিছু অংশ পৃথক করে রাখা হয়। উৎপাদনের উপাদানসমূহের আয়ের মধ্যে এই অংশটি অন্তর্ভুক্ত করা হয় না। তাই মোট জাতীয় উৎপাদনের (GNP) আর্থিক মূল্য এবং উৎপাদনের উপাদানসমূহের আয় (খাজনা, মজুরি, সুদ ও মুনাফা) বা জাতীয় আয় এক নয়। তবে আলোচনার সুবিধার জন্য অনেক সময়ই মোট জাতীয় উৎপাদন ও মোট জাতীয় আয়কে সমার্থকভাবে ব্যবহার করা হয়।
মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product): মোট দেশজ উৎপাদন (GDP) হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার ভিতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের অর্থমূল্যের সমষ্টি। এতে উক্ত সীমানার মধ্যে বসবাসকারী দেশের সকল নাগরিক ও বিদেশি ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের মূল্য অন্তর্ভুক্ত হবে। তবে বিদেশে অবস্থানকারী ও কর্মরত দেশের নাগরিক বা সংস্থা বা প্রতিষ্ঠানের আয় অন্তর্ভুক্ত হবে না।
যদি x দ্বারা আমরা বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় বুঝাই এবং M দ্বারা দেশে অবস্থানরত বিদেশিদের আয় বুঝাই তাহলে মোট জাতীয় উৎপাদন (GNP) = মোট দেশজ উৎপাদন (GDP) + (X-M)। মোট দেশজ উৎপাদন বুঝতে হলে মোট জাতীয় উৎপাদন বা GNP এর ধারণাটিও মনে রাখতে হবে। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোনো দেশের জনগণ মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার অর্থমূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। জাতীয় উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসকারী ও কর্মরত বিদেশি ব্যক্তি ও সংস্থার উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হবে না। তবে বিদেশে বসবাসকারী ও কর্মরত দেশি নাগরিক, সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হবে।
উপরের আলোচনা থেকে এটি স্পষ্ট যে, মোট জাতীয় উৎপাদন (GNP) শুধু দেশের নাগরিকদের উৎপাদন হিসেবে গণনা করে। এ নাগরিকেরা দেশে অথবা বিদেশে যেখানেই অবস্থান করুক না কেন, এক্ষেত্রে নাগরিকই গুরুত্বপূর্ণ।
মোট দেশজ উৎপাদন (GDP) বলতে শুধু দেশের সীমানার ভিতরের মোট উৎপাদনকে বুঝায়। এটা দেশের নাগরিক বা বিদেশি ব্যক্তি যাদের দ্বারাই উৎপাদিত হোক না কেন, এক্ষেত্রে দেশের ভৌগোলিক সীমানার বিষয়টিই গুরুত্বপূর্ণ।
মোট জাতীয় উৎপাদন (GNP) মোট দেশজ উৎপাদন (GDP)-এর চেয়ে বেশি বা কম হতে পারে, আবার সমানও হতে পারে।
তবে সাধারণত GNP, GDP-এর চেয়ে বেশি বা কম হয়, সমান হয় না।
মাথাপিছু আয় (per Capita Income): মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। মাথাপিছু আয় দুটি পৃথক মান দ্বারা নির্ধারিত হয় (১) মোট জাতীয় আয় এবং (২) মোট জনসংখ্যা।
কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে (GNI) সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু জাতীয় আয় বা মাথাপিছু আয় পাওয়া যায়। মাথাপিছু আয়কে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়:
মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে। উচ্চ মাথাপিছু আয় উন্নত জীবনমান নিশ্চিত করে। তবে জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে দ্রব্যমূল্যের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। যদি কোনো বছরে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় দ্বিগুণ হয়ে যায়, আবার একই সাথে দ্রব্যের মূল্যস্তরও দ্বিগুণ হয়, তাহলে প্রকৃতপক্ষে জীবনযাত্রার মান একই থাকবে। কারণ ঐ দ্বিগুণ আয় দিয়ে ব্যক্তি প্রকৃতপক্ষে একই পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করতে পারবে। অর্থাৎ তার আর্থিক আয় দ্বিগুণ হলেও তার প্রকৃত আয় বৃদ্ধি পায়নি। কারণ, আর্থিক আয় ও দ্রব্যমূল্য একই হারে বৃদ্ধি পেয়েছে। তবে মূল্যস্তর অপরিবর্তিত থেকে মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং মাথাপিছু আয় কমলে জীবনযাত্রার মান হ্রাস পাবে।
আবার, জাতীয় আয়ের বণ্টন যদি সুষম না হয় তাহলে মাথাপিছু আয় বাড়লেও অধিকাংশ জনগণের জীবনমান নিচুই থাকে। কারণ, মাথাপিছু আয় একটি গড় মান। জনগণের একটি ক্ষুদ্র অংশের মাথাপিছু আয় অনেক বেশি অথচ বৃহদাংশের আয় অনেক কম হলেও উভয় অংশের মাথাপিছু আয়ের গড় মান এমন হতে পারে যাতে মনে হয় যে, জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। কিন্তু মোট জাতীয় আয়ের এ রকম অসম বণ্টন হলে বেশিরভাগ মানুষের মাথাপিছু আয় মাথাপিছু জাতীয় আয়ের চেয়ে কম হবে। ফলে অধিকাংশ মানুষের জীবনযাত্রাও উন্নত হবে না। তবে যে দেশে জাতীয় আয়ের সুষম বণ্টন আছে, সেসব দেশে মাথাপিছু আয় বাড়লে এবং মূল্যস্তর অপরিবর্তিত থাকলে বা আয় বৃদ্ধির চেয়ে কম হারে বৃদ্ধি পেলে জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে।
২০২২-২০২৩ চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ২,৭৩,০০০ টাকা এবং মার্কিন ডলার হিসেবে ২,৭৪৯ ডলার। (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, অর্থ মন্ত্রণালয়, ২০২৪ অনুযায়ী)
অর্থনৈতিক নির্দেশকসমূহমোট জাতীয় উৎপাদন (Gross National Product)মোট জাতীয় উৎপাদন পরিমাপজাতীয় অর্থনীতির খাতসমূহ ও মোট দেশজ উৎপাদনে এগুলোর অবদানকয়েকটি দেশের জনসংখ্যা ও মাথাপিছু আয়ের তুলনাবাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহবাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতাসমূহউন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশ ও এসব দেশের অর্থনীতিউন্নয়ন ধারণাঅর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নউন্নত দেশঅনুন্নত দেশউন্নয়নশীল দেশউন্নত ও উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কদেশের শ্রমশক্তির মোট কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত?কোনো দেশের অর্থনৈতিক অবস্থা জানার জন্য কোনটি জানা প্রয়োজন?মোট জাতীয় উৎপাদনকে কয়টি দিক থেকে বিবেচনা করে পরিমাপ করা যায়?উৎপাদনের উপাদান কতটি?জমির আয় কোনটি?শ্রমের আয় কোনটি?মূলধনের মালিককে কী প্রদান করা হয়?মূলধনের আয় কোনটি?সংগঠনের আয় কোনটি?উদ্যোক্তার আয় কোনটি?কোনো দেশের মোট আয় কয় ভাগে ব্যয় করা হয়?অর্থনীতিতে ব্যয়কারীদের প্রধানত কয় শ্রেণিতে ভাগ করা যায়?উৎপাদিত দ্রব্যসামগ্রী দ্রব্যের আর্থিক মূল্য = ?GNP = ?উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন হিসাব করতে হলে কোন দ্রব্যটি হিসাব করা হয়?কোনো দেশের নাগরিকের গড় আয়কে কী বলা হয়?মোট জাতীয় আয় ÷ জনসংখ্যা = ?নিচের কোনটি ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে?জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে কোন বিষয়টি বিবেচ্য?পৃথিবীর যেকোনো দেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়?'বনজ সম্পদ' কোন খাতের অন্তর্ভুক্ত?খনিজ দ্রব্যাদি সংক্রান্ত কাজ অর্থনীতির কোন খাতে অন্তর্গত?ব্যাংক-বিমা অর্থনীতির কোন খাতের অন্তর্গত?বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত কতটি খাতে ভাগ করা যায়?মৎস্য কোন খাতের অন্তর্ভুক্ত?কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কোনটি?বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয় ভাগে ভাগ করেছে?পৃথিবীর দেশগুলোর মধ্যে কোন দেশের মাথাপিছু মোট আয় সবচেয়ে বেশি?নিম্ন আয়ের দেশের সর্বোচ্চ মাথাপিছু আয় কত মার্কিন ডলার?মধ্য আয়ের দেশগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?প্রাচীনকাল থেকে বাংলাদেশের অর্থনীতি কেমন?বাংলাদেশের অর্থনীতির ভিত্তিস্বরূপ কোনটি?কৃষি কোনটির ওপর নির্ভরশীল?বাংলাদেশে কত বছর ধরে ঔপনিবেশিক শাসনের কবলে ছিল?বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎ প্রবণতার প্রধান কারণ কী?পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?কোন যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজদের শাসন প্রতিষ্ঠিত হয়?কারা বাংলার সকল ব্যবসায় বাণিজ্যকে নিজেদের কুক্ষিগত করে?শিল্প বিপ্লব ঘটে কোথায়?দেশবিভাগ হয় কত সালে?উন্নয়নের মাত্রার ওপর ভিত্তি করে বিশ্বের দেশসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?উন্নত দেশের রাজনৈতিক অবস্থা কেমন?অনুন্নত দেশের জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত কোনটি?অনুন্নত দেশে ভারী শিল্পের অভাব রয়েছে কেন?অনুন্নত দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কেন?অনুন্নত দেশে পুঁজিপতিরা বিনিয়োগে আগ্রহ দেখায় না কেন?উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য কোনটি?উন্নয়নশীল দেশসমূহে কিসের আধুনিকায়ন করা হয়?উন্নয়নশীল দেশে কীভাবে বেকারত্ব সমস্যা সমাধান করা যেতে পারে?বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্যের বিবেচনায় কোন পর্যায়ভুক্ত?বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজার কোন দেশ?বিগত এক দশক যাবৎ বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার কোনটি?বাংলাদেশের রপ্তানি বাণিজ্য মূলত কাদের সাথে বিস্তৃত?বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করা হয় কোন দেশে?SAARC এর পূর্ণ রূপ কোনটি?বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করে?বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশ থেকে ঋণ সহায়তা ও অনুদান গ্রহণ করে কেন?বাংলাদেশ যেসব দেশ থেকে ঋণ সহায়তা গ্রহণ করে তার মধ্যে প্রধান কোনটি?এশীয় দেশগুলোর মধ্যে কোন দেশ বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ সহায়তা প্রদান করে?উৎপাদনের উপাদানসমূহের মোট আয় কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা কর।মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সাংকেতিক সূত্রটি ব্যাখ্যা কর।কৃষি খাত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত কেন? ব্যাখ্যা কর।অর্থনৈতিক নির্দেশক বলতে কী বোঝায়?মোট জাতীয় উৎপাদন বলতে কী বোঝ?মোট জাতীয় উৎপাদনকে কয়টি দিক বিবেচনা করে পরিমাপ করা যায়?অর্থনীতিতে সেবা কী? সংক্ষেপে লেখ।চূড়ান্ত দ্রব্য বলতে কী বোঝ?মোট জাতীয় উৎপাদন নির্ণয়ে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যই গণনা করা হয় কেন?উৎপাদনের উপকরণের অর্জিত আয় কী?সমাজের মোট ব্যয় বলতে কী বোঝায়?উৎপাদনের প্রাথমিক দ্রব্য বলতে কী বোঝায়?মোট জাতীয় আয় বলতে কী বোঝায়?মোট দেশজ উৎপাদন কী? সংক্ষেপে লেখ।মাথাপিছু আয় ধারণাটি সংক্ষেপে বুঝিয়ে লেখ।মাথাপিছু আয় নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা কর।মাথাপিছু আয় কীভাবে ব্যক্তির জীবনমান নির্ধারণ করে?২০১০ সালে 'X' দেশের মোট জাতীয় আয় ছিল ৯৬০০ কোটি মার্কিন ডলার এবং জনসংখ্যা ছিল ১৬ কোটি। ২০১০ সালে উক্ত দেশের মাথাপিছু আয় কত ছিল?ক দেশের মোট দেশজ উৎপাদন ২৫০০০ কোটি মার্কিন ডলার। ওই দেশে বসবাসরত বিদেশিদের আয় ২৪৮০ কোটি মার্কিন ডলার এবং প্রবাসীদের আয় ৫০০০ কোটি মার্কিন ডলার। উক্ত দেশের GNP কত?২০১৮ সালে 'X' দেশের GNP ছিল ৮৫৮২ বিলিয়ন ডলার, যখন রপ্তানি ও আমদানি ছিল যথাক্রমে ৪৫ ও ৩৫ বিলিয়ন ডলার। ২০১৮ সালে ঐ দেশের GDP কত ছিল?একটি দেশের জনসংখ্যা যখন ১৬ কোটি এবং উক্ত সময়ের দেশটির মোট জাতীয় আয় ৮০০০ কোটি ইউএস ডলার। তখন দেশটির মাথাপিছু আয় কত?অর্থনীতির খাত বলতে কী বোঝায়?বাংলাদেশের অর্থনীতির চারটি খাত উল্লেখ কর।বাংলাদেশের সমন্বিত বৃহৎ তিনটি খাত সম্পর্কে ধারণা দাও।মোট দেশজ উৎপাদনে সেবাখাতের অবদান মূল্যায়ন কর।মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয়ভাগে ভাগ করা যায় এবং কী কী?চারটি উচ্চ আয়ের দেশ উল্লেখ কর।উচ্চ আয়ের দেশ বলতে কী বোঝায়?কৃষিখাতের প্রকৃতি ব্যাখ্যা কর।বাংলাদেশের অর্থনীতিতে শিল্পখাতের পুরুত্ব ও অবদান মূল্যায়ন কর।বাংলাদেশের অর্থনীতির যেকোনো একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি ব্যাখ্যা কর।একটি জনগোষ্ঠী কীভাবে মানবসম্পদে রূপান্তরিত হয়?মুসলিম শাসনামল ছিল বাংলার স্বর্ণযুগ- মূল্যায়ন কর।ইংরেজ আমলে বাংলাদেশের কৃষক সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে কেন?বাংলাদেশের অর্থনীতির ভিত্তি ধ্বংস হয় কীভাবে?বাংলাদেশের অর্থনীতিতে কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো উল্লেখ কর।শিল্পখাতের প্রতিবন্ধকতাসমূহ উল্লেখ কর।উন্নয়ন ধারণাটি ব্যাখ্যা কর।অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে?অর্থনীতির কাঠামোগত পরিবর্তন বলতে কী বোঝায়?উন্নত দেশ কাকে বলে?উন্নত দেশের আর্থসামাজিক অবকাঠামো তুলে ধর।উন্নত দেশের রাজনৈতিক অবস্থা তুলে ধর।অনুন্নত দেশ বলতে কী বোঝ?উন্নয়নশীল দেশ বলতে কী বোঝ?উন্নয়নশীল দেশের কৃষিব্যবস্থা সম্পর্কে ধারণা দাও।বাংলাদেশ বৈদেশিক ঋণ সহায়তা ও অনুদান গ্রহণ করে কেন?বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সম্পর্কে ধারণা দাও।মোট দেশজ উৎপাদন বা GDP-এর সংজ্ঞা লেখ।মোট জাতীয় উৎপাদন কাকে বলে?মাথাপিছু আয় কী?GNP-এর ইংরেজি পূর্ণরূপ কী?চূড়ান্ত দ্রব্য কাকে বলে?কোনো দেশের মোট আয় কতভাবে ব্যয়িত হয়?কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কী?ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে কোনটি?অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি কী?ভোগ কাকে বলে?উৎপাদনের উপাদান কয়টি?বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ব্যাখ্যা কর।কিসের ভিত্তিতে নানাবিধ দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদন করা হয়?কেন উৎপাদিত সামগ্রীর মোট পরিমাণ নির্ণয় করা যায় না?দ্রব্যটি চূড়ান্ত পর্যায়ে কী হয়?তুলা থেকে কী তৈরি করা হয়?জমির আয় কী?মূলধনের আয় কী?সংগঠনের আয় কী?সমাজের মোট ব্যয়ের ভিত্তিতে কী নির্ণয় করা যায়?মোট দেশজ উৎপাদন বুঝতে হলে কিসের ধারণা মনে রাখতে হবে?GNP ও GDP কী সমান হয়?মাথাপিছু আয় কী কী মান দ্বারা নির্ধারিত হয়?মাথাপিছু আয় নির্ণয়ের সূত্র কী?বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?সেবা কী?বাংলাদেশের অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে ভাগ করা হয়?অর্থনীতির খাত কী?বিশ্বের যেকোনো অর্থনীতিকে প্রধান কয়টি খাতে ভাগ করা হয়?রিয়েল এস্টেট কার্যক্রম কোন খাতের অর্ন্তগত?সেবাখাতের অবদান কত?মধ্যম আয়ের দেশের মাথাপিছু আয় কত?বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয়টি ভাগে ভাগ করেছে?মধ্য আয়ের দেশগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?নিম্ন আয়ের দেশের মাথাপিছু আয় কত?উচ্চ আয়ের দেশসমূহ কী দেশ হিসেবে স্বীকৃত?২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে?এদেশের শ্রমশক্তির কত অংশ কৃষি খাতে নিয়োজিত?বাণিজ্যের কয়টি দিক রয়েছে?বাংলাদেশের কৃষিখাতের অবদান কত?বাংলাদেশের জিডিপিতে শিল্পখাতের অবদান কত?বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কত?বাংলাদেশের জনসংখ্যাধিক্যের দেশ হলেও জনসংখ্যা বৃদ্ধির হার কেমন?বাংলাদেশে মোট জনসংখ্যার কত শতাংশ জনগণের অবস্থান দারিদ্র্যসীমার নিচে?বাংলাদেশকে কোন ধরনের দুর্যোগের দেশ বলা হয়?বাংলাদেশে কত বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ছিল?কোন শাসনামলে বাংলার স্বর্ণযুগ ছিল?কোন যুদ্ধের পরে বাংলায় ইংরেজদের শাসন প্রতিষ্ঠিত হয়?আর্থসামাজিক প্রতিবন্ধকসমূহের মধ্যে অন্যতম প্রধান প্রতিবন্ধক কী?কোনগুলো দেশের কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করে?প্রবৃদ্ধির হার কাকে বলে?অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য কী?অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে?অনুন্নত দেশে কী ধরনের শিল্পের প্রাধান্য দেখা যায়?কোন ধরনের দেশগুলোর অর্থনীতি শিল্পনির্ভর?উন্নত দেশ কাকে বলে?র্যাগনার নার্কস-এর মতে অনুন্নত দেশ কোনগুলো?এশীয় দেশগুলোর মধ্যে সাহায্যদাতা দেশ হিসেবে উল্লেখযোগ্য দেশ কোনটি?‘এডিবি’ এর পূর্ণ রূপ কী?যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের দেশগুলোর অধিকাংশই কোন শ্রেণিভুক্ত?মোট দেশজ উৎপাদন ধারণাটি ব্যাখ্যা কর।মাথাপিছু আয় বৃদ্ধি কীভাবে দারিদ্র্য দূর করে?চূড়ান্ত দ্রব্য বলতে কী বোঝায়?মাথাপিছু আয় নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা কর।কখন GNP এবং GDP সমান হয়? ব্যাখ্যা কর।মোট জাতীয় আয় বলতে কী বোঝায়?জিএনপি ও জিডিপি-এর মধ্যে পার্থক্য লেখ।মোট ব্যয় পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদনের পরিমাণ ব্যাখ্যা কর।মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য হিসাব করা হয় কেন?মোট জাতীয় উৎপাদন বলতে কী বোঝায়?বিগত এক দশক যাবত বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড়ো বাজার কোনটি?SAARC-এর পূর্ণরূপ কী?'মাথাপিছু আয়' ধারণাটি বুঝিয়ে লেখ।উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবা হিসেবে মোট জাতীয় উৎপাদনের পরিমাণ ব্যাখ্যা কর।উৎপাদনের উপকরণের অর্জিত আয় হিসেবে মোট জাতীয় উৎপাদনের পরিমাণ ব্যাখ্যা কর.দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বোঝায়?বাংলাদেশ কীভাবে দারিদ্র্যের দুষ্টচক্রে আবন্ধ?প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার বলতে কী বোঝ?বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল কেন?কৃষিপ্রধান অর্থনীতির বর্ণনা দাও।কৃষি খাতের প্রকৃতি ব্যাখ্যা কর।শিল্প খাতের প্রকৃতি ব্যাখ্যা কর।বাংলাদেশের নিম্ন মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানের বর্ণনা দাও।প্রকৃতিসৃষ্ট প্রতিবন্ধকতা কীভাবে উৎপাদনকে ব্যাহত করছে? আলোচনা কর।সুশাসনের অভাব দেশের শিল্প ও সেবা খাতের অগ্রগতিতে কেন অন্তরায় হিসেবে কাজ করে?আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা উচিত কেন?বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার জন্য সুশাসনের অভাব ও দুর্নীতি একটি অন্যতম কারণ- ব্যাখ্যা কর।বাংলাদেশে সঞ্চয়ের হার কম কেন? ব্যাখ্যা কর।বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ- ব্যাখ্যা কর।উন্নত দেশের যেকোনো পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর।অনুন্নত দেশ বলতে কী বোঝ?প্রবৃদ্ধির হার ২%- বিষয়টি ব্যাখ্যা কর।অর্থনীতির প্রকৃতিগত পরিবর্তন বলতে কী বোঝায়?অর্থনৈতিক উন্নয়ন ধারণাটি ব্যাখ্যা কর।উন্নয়নশীল দেশ বলতে কী বোঝায়?বৈদেশিক বাণিজ্য বলতে কী বোঝায়?বাংলাদেশে কেন বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বিরাজমান? ব্যাখ্যা কর।আমদানির কারণে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য প্রতিকূল- ব্যাখ্যা কর।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

