- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উন্নয়নশীল দেশ
বিশ্বের উন্নত ও অনুন্নত দেশসমূহের মধ্যপর্যায়ে আরেক ধরনের দেশ আছে-যেগুলোকে বলা হয় উন্নয়নশীল দেশ। এসব দেশে মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশসমূহের তুলনায় অনেক কম। উন্নয়নশীল দেশসমূহে অনুন্নত অর্থনীতির অধিকাংশ বৈশিষ্ট্যই বিদ্যমান। এগুলোর মধ্যে রয়েছে কৃষিখাতের প্রাধান্য, শিল্প খাতের অনগ্রসরতা, ব্যাপক বেকারত্ব, পরিবহন, যোগাযোগ ও বিদ্যুতের অপর্যাপ্ততা, শিক্ষার নিম্নহার, মূলধন গঠন ও বিনিয়োগের নিম্নহার, নিম্ন মাথাপিছু আয় ও দারিদ্র্য, জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার ইত্যাদি।
তবে অনুন্নত দেশসমূহের সাথে এ দেশগুলোর পার্থক্য এই যে, এসব দেশ পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যাকে ব্যবহার করে মোট জাতীয় উৎপাদন তথা মাথাপিছু প্রকৃত আয় বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে দীর্ঘ সময় ধরে মাথাপিছু আয় বৃদ্ধির একটি প্রবণতা সৃষ্টি হয়েছে।
পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির আওতায় এসব দেশ আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন ও দেশের দ্রুত শিল্পায়ন করার প্রচেষ্টা নেয়। ফলে পুঁজিগঠন ও বিনিয়োগের হার বৃদ্ধির প্রবণতা দেখা দেয়। জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করার জন্য শিক্ষার প্রসার ঘটানো হয় এবং সকলের জন্য স্বাস্থ্যসেবা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। এইসব উদ্যোগ ও প্রচেষ্টার ফলে অর্থনীতিতে বিরাজমান উন্নয়নের প্রতিবন্ধকতাসমূহ দূর হওয়ার অবস্থা সৃষ্টি হয়।
উন্নয়নশীল দেশসমূহের কিছু সাধারণ বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো।
১. অর্থনৈতিক অবস্থা বিষয়ে সচেতনতা ও পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ গ্রহণ উন্নয়নশীল দেশ হচ্ছে সেসব দেশ যারা নিজেদের অর্থনীতির উন্নয়নের অবস্থা সম্পর্কে সচেতন হয়ে তা পরিবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। এই পদক্ষেপের সূচনা হয় সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে। উন্নয়নশীল দেশসমূহে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নানারকম বাধাবিঘ্ন থাকে। বস্তুত জনসংখ্যাধিক্য ও সম্পদের স্বল্পতার কারণে পরিকল্পিত কর্মসূচি ছাড়া উন্নয়ন অর্জন করা যায় না।
২. প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা ও উন্নয়নের সম্ভাবনা: উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদ, যেমন- ভূমি, খনিজসম্পদ, পানিসম্পদ প্রভৃতি রয়েছে। জনসংখ্যার আয়তনও বড়ো। এসব প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যাকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়।
৩. কৃষির ওপর নির্ভরতা হ্রাস ও দ্রুত শিল্পায়ন কৃষিপ্রধান অবস্থা থেকে ক্রমশ শিল্পপ্রধান দেশে পরিণত হওয়ার ধারা উন্নয়নশীল দেশের লক্ষণ। এ উদ্দেশ্যে পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে দেশে মৌলিক শিল্পস্থাপন ও শিল্পে বিনিয়োগ বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়।
৪. কৃষির ক্রমোন্নতি: উন্নয়নশীল দেশসমূহে কৃষির আধুনিকায়ন করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ, কৃষির অবকাঠামো উন্নয়ন, উন্নতমানের বীজ, সার ও সেচসুবিধা সরবরাহ ইত্যাদির ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে কৃষির উৎপাদনশীলতা বাড়ে। কৃষিতে ক্রমোন্নতির সূচনা হয়।
৫. অবকাঠামো উন্নয়ন কৃষি ও শিল্পের প্রসার ঘটানোর উদ্যোগ নেওয়া হয় বিধায় উন্নয়নশীল দেশে আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়ন অপরিহার্য হয়ে পড়ে। তাই এসব দেশে উন্নয়ন শুরুর পর্যায়েই অর্থনৈতিক অবকাঠামো, যেমন-পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, মূলধন গঠন ও সরবরাহ এবং সামাজিক অবকাঠামো, যেমন-শিক্ষা, স্বাস্থ্যসেবা ইত্যাদি উন্নয়ন ও সম্প্রসারণের ব্যবস্থা নেওয়া হয়। এই উন্নয়ন অর্জনের ধারায় ক্রমশ সামাজিক পরিবেশেরও উন্নতি ঘটে।
৬. জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস ও মানবসম্পদ উন্নয়ন: উন্নয়নশীল দেশে জনসংখ্যাধিক্য রয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়। এতে জনসংখ্যা বৃদ্ধির হার ধীরে হলেও ক্রমশ হ্রাস পেতে থাকে। দেশের জনগোষ্ঠীকে জনশক্তি বা মানবসম্পদে পরিণত করার জন্য সাক্ষরতা প্রকল্প গ্রহণ, শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তার এবং প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রবর্তনের পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া স্বাস্থ্যসুবিধা ও সেবার সম্প্রসারণ ঘটে। এসব কারণে জনগণ মানবসম্পদে রূপান্তরিত হয়। তাদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
৭. বেকারত্ব হ্রাস ও দারিদ্র্য বিমোচন: উন্নয়নশীল দেশেও ব্যাপক বেকারত্ব বিদ্যমান। তবে কৃষিতে আধুনিক পদ্ধতির প্রয়োগ ও দ্রুত শিল্পায়ন এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্বের হার কমিয়ে আনার প্রচেষ্টা নেওয়া হয়। সাধারণত উন্নয়ন পরিকল্পনার আওতায় নানারকম প্রকল্পের মাধ্যমে বেকারত্ব হ্রাস করার ও দারিদ্র্য নিরসনের ব্যবস্থা করা হয়।
৮. বৈদেশিক সাহায্য নির্ভরতা হ্রাস: উন্নয়নশীল দেশসমূহে উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রচুর অর্থ ও মূলধনের প্রয়োজন হয়। অভ্যন্তরীণ উৎস থেকে পর্যাপ্ত তহবিল সংগ্রহ করা সম্ভব না হওয়ায় এসব দেশ বিদেশি ঋণ, সাহায্য ও অনুদানের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে। এ নির্ভরশীলতা সাধারণত দীর্ঘদিন চলতে থাকে। তবে উন্নয়ন অর্জনের এক পর্যায়ে এ নির্ভরতা কমে আসে।
৯. জনগণের আর্থিক কল্যাণ নিশ্চিত করা অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য সকল জনগণের সর্বাধিক আর্থিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আয়ের সুষম বণ্টন নিশ্চিত করতে পারলে আর্থিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত হয়। কিন্তু উন্নয়নশীল দেশসমূহে আর্থসামাজিক উন্নয়ন সূচিত হলেও বণ্টনব্যবস্থায় ত্রুটি দীর্ঘসময় থেকে যায়। ফলে আয় বণ্টনে বৈষম্য প্রলম্বিত হয়।
১০. নগরায়ণের হার বৃদ্ধি উন্নয়নশীল দেশসমূহে পরিকল্পিত অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে একটি ক্রমোন্নতির ধারা সৃষ্টি হয়। কোনো কোনো দেশে এ ধারা খুব বেগবান। কোনো কোনো দেশে ততটা নয়। তবে এই উন্নয়ন কর্মকাণ্ডের ফলে ক্রমশ গ্রামীণ অর্থনীতির আধুনিকায়ন ও অবকাঠামোর উন্নয়ন ঘটে। শিল্পায়নের ফলে কাজের সন্ধানে গ্রাম থেকে জনগণ শহরমুখী হয়। এসব কিছুর ফলে দেশে নগরায়ণ ঘটে।
১১. সামাজিক পরিবেশের উন্নয়ন: উন্নয়নশীল দেশসমূহে ধীরগতিতে হলেও শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিনোদন ব্যবস্থা, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান (যেমন- ব্যাংক ও বিমা), আন্তর্জাতিক যোগাযোগ ইত্যাদি উন্নত ও সম্প্রসারিত হয়। এর ফলে কুসংস্কার ও গোঁড়ামি দূর হয়। উন্নত জীবনযাত্রার সাথে পরিচিত হওয়ার ফলে মানুষ উন্নয়ন অর্জনে আগ্রহী হয়ে ওঠে।
১২. মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি উন্নয়নশীল দেশের অর্থনীতি প্রধানত পরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হয়। পরিকল্পনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা থাকলেও তা বাস্তবায়নের ফলে উন্নতির একটি প্রবণতা সৃষ্টি হয়। ফলে এসব দেশের জনগণের মাথাপিছু আয় ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। জীবনযাত্রার মানে উন্নয়ন সূচিত হয়।
অর্থনৈতিক নির্দেশকসমূহমোট জাতীয় উৎপাদন (Gross National Product)মোট জাতীয় উৎপাদন পরিমাপজাতীয় অর্থনীতির খাতসমূহ ও মোট দেশজ উৎপাদনে এগুলোর অবদানকয়েকটি দেশের জনসংখ্যা ও মাথাপিছু আয়ের তুলনাবাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহবাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতাসমূহউন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশ ও এসব দেশের অর্থনীতিউন্নয়ন ধারণাঅর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নউন্নত দেশঅনুন্নত দেশউন্নয়নশীল দেশউন্নত ও উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কদেশের শ্রমশক্তির মোট কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত?কোনো দেশের অর্থনৈতিক অবস্থা জানার জন্য কোনটি জানা প্রয়োজন?মোট জাতীয় উৎপাদনকে কয়টি দিক থেকে বিবেচনা করে পরিমাপ করা যায়?উৎপাদনের উপাদান কতটি?জমির আয় কোনটি?শ্রমের আয় কোনটি?মূলধনের মালিককে কী প্রদান করা হয়?মূলধনের আয় কোনটি?সংগঠনের আয় কোনটি?উদ্যোক্তার আয় কোনটি?কোনো দেশের মোট আয় কয় ভাগে ব্যয় করা হয়?অর্থনীতিতে ব্যয়কারীদের প্রধানত কয় শ্রেণিতে ভাগ করা যায়?উৎপাদিত দ্রব্যসামগ্রী দ্রব্যের আর্থিক মূল্য = ?GNP = ?উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন হিসাব করতে হলে কোন দ্রব্যটি হিসাব করা হয়?কোনো দেশের নাগরিকের গড় আয়কে কী বলা হয়?মোট জাতীয় আয় ÷ জনসংখ্যা = ?নিচের কোনটি ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে?জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে কোন বিষয়টি বিবেচ্য?পৃথিবীর যেকোনো দেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়?'বনজ সম্পদ' কোন খাতের অন্তর্ভুক্ত?খনিজ দ্রব্যাদি সংক্রান্ত কাজ অর্থনীতির কোন খাতে অন্তর্গত?ব্যাংক-বিমা অর্থনীতির কোন খাতের অন্তর্গত?বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত কতটি খাতে ভাগ করা যায়?মৎস্য কোন খাতের অন্তর্ভুক্ত?কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কোনটি?বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয় ভাগে ভাগ করেছে?পৃথিবীর দেশগুলোর মধ্যে কোন দেশের মাথাপিছু মোট আয় সবচেয়ে বেশি?নিম্ন আয়ের দেশের সর্বোচ্চ মাথাপিছু আয় কত মার্কিন ডলার?মধ্য আয়ের দেশগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?প্রাচীনকাল থেকে বাংলাদেশের অর্থনীতি কেমন?বাংলাদেশের অর্থনীতির ভিত্তিস্বরূপ কোনটি?কৃষি কোনটির ওপর নির্ভরশীল?বাংলাদেশে কত বছর ধরে ঔপনিবেশিক শাসনের কবলে ছিল?বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎ প্রবণতার প্রধান কারণ কী?পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?কোন যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজদের শাসন প্রতিষ্ঠিত হয়?কারা বাংলার সকল ব্যবসায় বাণিজ্যকে নিজেদের কুক্ষিগত করে?শিল্প বিপ্লব ঘটে কোথায়?দেশবিভাগ হয় কত সালে?উন্নয়নের মাত্রার ওপর ভিত্তি করে বিশ্বের দেশসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?উন্নত দেশের রাজনৈতিক অবস্থা কেমন?অনুন্নত দেশের জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত কোনটি?অনুন্নত দেশে ভারী শিল্পের অভাব রয়েছে কেন?অনুন্নত দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কেন?অনুন্নত দেশে পুঁজিপতিরা বিনিয়োগে আগ্রহ দেখায় না কেন?উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য কোনটি?উন্নয়নশীল দেশসমূহে কিসের আধুনিকায়ন করা হয়?উন্নয়নশীল দেশে কীভাবে বেকারত্ব সমস্যা সমাধান করা যেতে পারে?বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্যের বিবেচনায় কোন পর্যায়ভুক্ত?বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজার কোন দেশ?বিগত এক দশক যাবৎ বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার কোনটি?বাংলাদেশের রপ্তানি বাণিজ্য মূলত কাদের সাথে বিস্তৃত?বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করা হয় কোন দেশে?SAARC এর পূর্ণ রূপ কোনটি?বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করে?বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশ থেকে ঋণ সহায়তা ও অনুদান গ্রহণ করে কেন?বাংলাদেশ যেসব দেশ থেকে ঋণ সহায়তা গ্রহণ করে তার মধ্যে প্রধান কোনটি?এশীয় দেশগুলোর মধ্যে কোন দেশ বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ সহায়তা প্রদান করে?উৎপাদনের উপাদানসমূহের মোট আয় কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা কর।মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সাংকেতিক সূত্রটি ব্যাখ্যা কর।কৃষি খাত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত কেন? ব্যাখ্যা কর।অর্থনৈতিক নির্দেশক বলতে কী বোঝায়?মোট জাতীয় উৎপাদন বলতে কী বোঝ?মোট জাতীয় উৎপাদনকে কয়টি দিক বিবেচনা করে পরিমাপ করা যায়?অর্থনীতিতে সেবা কী? সংক্ষেপে লেখ।চূড়ান্ত দ্রব্য বলতে কী বোঝ?মোট জাতীয় উৎপাদন নির্ণয়ে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যই গণনা করা হয় কেন?উৎপাদনের উপকরণের অর্জিত আয় কী?সমাজের মোট ব্যয় বলতে কী বোঝায়?উৎপাদনের প্রাথমিক দ্রব্য বলতে কী বোঝায়?মোট জাতীয় আয় বলতে কী বোঝায়?মোট দেশজ উৎপাদন কী? সংক্ষেপে লেখ।মাথাপিছু আয় ধারণাটি সংক্ষেপে বুঝিয়ে লেখ।মাথাপিছু আয় নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা কর।মাথাপিছু আয় কীভাবে ব্যক্তির জীবনমান নির্ধারণ করে?২০১০ সালে 'X' দেশের মোট জাতীয় আয় ছিল ৯৬০০ কোটি মার্কিন ডলার এবং জনসংখ্যা ছিল ১৬ কোটি। ২০১০ সালে উক্ত দেশের মাথাপিছু আয় কত ছিল?ক দেশের মোট দেশজ উৎপাদন ২৫০০০ কোটি মার্কিন ডলার। ওই দেশে বসবাসরত বিদেশিদের আয় ২৪৮০ কোটি মার্কিন ডলার এবং প্রবাসীদের আয় ৫০০০ কোটি মার্কিন ডলার। উক্ত দেশের GNP কত?২০১৮ সালে 'X' দেশের GNP ছিল ৮৫৮২ বিলিয়ন ডলার, যখন রপ্তানি ও আমদানি ছিল যথাক্রমে ৪৫ ও ৩৫ বিলিয়ন ডলার। ২০১৮ সালে ঐ দেশের GDP কত ছিল?একটি দেশের জনসংখ্যা যখন ১৬ কোটি এবং উক্ত সময়ের দেশটির মোট জাতীয় আয় ৮০০০ কোটি ইউএস ডলার। তখন দেশটির মাথাপিছু আয় কত?অর্থনীতির খাত বলতে কী বোঝায়?বাংলাদেশের অর্থনীতির চারটি খাত উল্লেখ কর।বাংলাদেশের সমন্বিত বৃহৎ তিনটি খাত সম্পর্কে ধারণা দাও।মোট দেশজ উৎপাদনে সেবাখাতের অবদান মূল্যায়ন কর।মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয়ভাগে ভাগ করা যায় এবং কী কী?চারটি উচ্চ আয়ের দেশ উল্লেখ কর।উচ্চ আয়ের দেশ বলতে কী বোঝায়?কৃষিখাতের প্রকৃতি ব্যাখ্যা কর।বাংলাদেশের অর্থনীতিতে শিল্পখাতের পুরুত্ব ও অবদান মূল্যায়ন কর।বাংলাদেশের অর্থনীতির যেকোনো একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি ব্যাখ্যা কর।একটি জনগোষ্ঠী কীভাবে মানবসম্পদে রূপান্তরিত হয়?মুসলিম শাসনামল ছিল বাংলার স্বর্ণযুগ- মূল্যায়ন কর।ইংরেজ আমলে বাংলাদেশের কৃষক সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে কেন?বাংলাদেশের অর্থনীতির ভিত্তি ধ্বংস হয় কীভাবে?বাংলাদেশের অর্থনীতিতে কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো উল্লেখ কর।শিল্পখাতের প্রতিবন্ধকতাসমূহ উল্লেখ কর।উন্নয়ন ধারণাটি ব্যাখ্যা কর।অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে?অর্থনীতির কাঠামোগত পরিবর্তন বলতে কী বোঝায়?উন্নত দেশ কাকে বলে?উন্নত দেশের আর্থসামাজিক অবকাঠামো তুলে ধর।উন্নত দেশের রাজনৈতিক অবস্থা তুলে ধর।অনুন্নত দেশ বলতে কী বোঝ?উন্নয়নশীল দেশ বলতে কী বোঝ?উন্নয়নশীল দেশের কৃষিব্যবস্থা সম্পর্কে ধারণা দাও।বাংলাদেশ বৈদেশিক ঋণ সহায়তা ও অনুদান গ্রহণ করে কেন?বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সম্পর্কে ধারণা দাও।মোট দেশজ উৎপাদন বা GDP-এর সংজ্ঞা লেখ।মোট জাতীয় উৎপাদন কাকে বলে?মাথাপিছু আয় কী?GNP-এর ইংরেজি পূর্ণরূপ কী?চূড়ান্ত দ্রব্য কাকে বলে?কোনো দেশের মোট আয় কতভাবে ব্যয়িত হয়?কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কী?ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে কোনটি?অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি কী?ভোগ কাকে বলে?উৎপাদনের উপাদান কয়টি?বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ব্যাখ্যা কর।কিসের ভিত্তিতে নানাবিধ দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদন করা হয়?কেন উৎপাদিত সামগ্রীর মোট পরিমাণ নির্ণয় করা যায় না?দ্রব্যটি চূড়ান্ত পর্যায়ে কী হয়?তুলা থেকে কী তৈরি করা হয়?জমির আয় কী?মূলধনের আয় কী?সংগঠনের আয় কী?সমাজের মোট ব্যয়ের ভিত্তিতে কী নির্ণয় করা যায়?মোট দেশজ উৎপাদন বুঝতে হলে কিসের ধারণা মনে রাখতে হবে?GNP ও GDP কী সমান হয়?মাথাপিছু আয় কী কী মান দ্বারা নির্ধারিত হয়?মাথাপিছু আয় নির্ণয়ের সূত্র কী?বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?সেবা কী?বাংলাদেশের অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে ভাগ করা হয়?অর্থনীতির খাত কী?বিশ্বের যেকোনো অর্থনীতিকে প্রধান কয়টি খাতে ভাগ করা হয়?রিয়েল এস্টেট কার্যক্রম কোন খাতের অর্ন্তগত?সেবাখাতের অবদান কত?মধ্যম আয়ের দেশের মাথাপিছু আয় কত?বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয়টি ভাগে ভাগ করেছে?মধ্য আয়ের দেশগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?নিম্ন আয়ের দেশের মাথাপিছু আয় কত?উচ্চ আয়ের দেশসমূহ কী দেশ হিসেবে স্বীকৃত?২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে?এদেশের শ্রমশক্তির কত অংশ কৃষি খাতে নিয়োজিত?বাণিজ্যের কয়টি দিক রয়েছে?বাংলাদেশের কৃষিখাতের অবদান কত?বাংলাদেশের জিডিপিতে শিল্পখাতের অবদান কত?বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কত?বাংলাদেশের জনসংখ্যাধিক্যের দেশ হলেও জনসংখ্যা বৃদ্ধির হার কেমন?বাংলাদেশে মোট জনসংখ্যার কত শতাংশ জনগণের অবস্থান দারিদ্র্যসীমার নিচে?বাংলাদেশকে কোন ধরনের দুর্যোগের দেশ বলা হয়?বাংলাদেশে কত বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ছিল?কোন শাসনামলে বাংলার স্বর্ণযুগ ছিল?কোন যুদ্ধের পরে বাংলায় ইংরেজদের শাসন প্রতিষ্ঠিত হয়?আর্থসামাজিক প্রতিবন্ধকসমূহের মধ্যে অন্যতম প্রধান প্রতিবন্ধক কী?কোনগুলো দেশের কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করে?প্রবৃদ্ধির হার কাকে বলে?অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য কী?অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে?অনুন্নত দেশে কী ধরনের শিল্পের প্রাধান্য দেখা যায়?কোন ধরনের দেশগুলোর অর্থনীতি শিল্পনির্ভর?উন্নত দেশ কাকে বলে?র্যাগনার নার্কস-এর মতে অনুন্নত দেশ কোনগুলো?এশীয় দেশগুলোর মধ্যে সাহায্যদাতা দেশ হিসেবে উল্লেখযোগ্য দেশ কোনটি?‘এডিবি’ এর পূর্ণ রূপ কী?যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের দেশগুলোর অধিকাংশই কোন শ্রেণিভুক্ত?মোট দেশজ উৎপাদন ধারণাটি ব্যাখ্যা কর।মাথাপিছু আয় বৃদ্ধি কীভাবে দারিদ্র্য দূর করে?চূড়ান্ত দ্রব্য বলতে কী বোঝায়?মাথাপিছু আয় নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা কর।কখন GNP এবং GDP সমান হয়? ব্যাখ্যা কর।মোট জাতীয় আয় বলতে কী বোঝায়?জিএনপি ও জিডিপি-এর মধ্যে পার্থক্য লেখ।মোট ব্যয় পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদনের পরিমাণ ব্যাখ্যা কর।মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য হিসাব করা হয় কেন?মোট জাতীয় উৎপাদন বলতে কী বোঝায়?বিগত এক দশক যাবত বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড়ো বাজার কোনটি?SAARC-এর পূর্ণরূপ কী?'মাথাপিছু আয়' ধারণাটি বুঝিয়ে লেখ।উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবা হিসেবে মোট জাতীয় উৎপাদনের পরিমাণ ব্যাখ্যা কর।উৎপাদনের উপকরণের অর্জিত আয় হিসেবে মোট জাতীয় উৎপাদনের পরিমাণ ব্যাখ্যা কর.দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বোঝায়?বাংলাদেশ কীভাবে দারিদ্র্যের দুষ্টচক্রে আবন্ধ?প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার বলতে কী বোঝ?বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল কেন?কৃষিপ্রধান অর্থনীতির বর্ণনা দাও।কৃষি খাতের প্রকৃতি ব্যাখ্যা কর।শিল্প খাতের প্রকৃতি ব্যাখ্যা কর।বাংলাদেশের নিম্ন মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানের বর্ণনা দাও।প্রকৃতিসৃষ্ট প্রতিবন্ধকতা কীভাবে উৎপাদনকে ব্যাহত করছে? আলোচনা কর।সুশাসনের অভাব দেশের শিল্প ও সেবা খাতের অগ্রগতিতে কেন অন্তরায় হিসেবে কাজ করে?আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা উচিত কেন?বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার জন্য সুশাসনের অভাব ও দুর্নীতি একটি অন্যতম কারণ- ব্যাখ্যা কর।বাংলাদেশে সঞ্চয়ের হার কম কেন? ব্যাখ্যা কর।বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ- ব্যাখ্যা কর।উন্নত দেশের যেকোনো পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর।অনুন্নত দেশ বলতে কী বোঝ?প্রবৃদ্ধির হার ২%- বিষয়টি ব্যাখ্যা কর।অর্থনীতির প্রকৃতিগত পরিবর্তন বলতে কী বোঝায়?অর্থনৈতিক উন্নয়ন ধারণাটি ব্যাখ্যা কর।উন্নয়নশীল দেশ বলতে কী বোঝায়?বৈদেশিক বাণিজ্য বলতে কী বোঝায়?বাংলাদেশে কেন বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বিরাজমান? ব্যাখ্যা কর।আমদানির কারণে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য প্রতিকূল- ব্যাখ্যা কর।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

