• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি
অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অনুন্নত দেশ

প্রধানত মাথাপিছু প্রকৃত আয়ের নিরিখে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মাত্রা নির্ধারণ করা হয়। যেসব দেশের জনগণের মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশ, যথা- যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং পশ্চিম ইউরোপীয় দেশসমূহের জনগণের মাথাপিছু আয়ের তুলনায় অনেক কম, সেসব দেশকে অনুন্নত দেশ বলা হয়। তবে শুধু মাথাপিছু প্রকৃত আয়ের ভিত্তিতে একটি দেশকে অনুন্নত বলা ঠিক নয়। অনুন্নত দেশ বলতে সম্পদের পূর্ণ ব্যবহার করতে সক্ষম নয়, এমন দেশকেও বোঝায়। অর্থনীতিবিদদের মতে, যেসব দেশে প্রচুর জনসংখ্যা এবং অব্যবহৃত প্রাকৃতিক সম্পদের সহাবস্থান, সেসব অনুন্নত দেশ। অধ্যাপক র‍্যাগনার নার্কস বলেন, 'অনুন্নত দেশ হচ্ছে সেসব দেশ যেগুলোতে জনসংখ্যা অত্যধিক ও প্রাকৃতিক সম্পদের তুলনায় পুঁজি বা মূলধন কম।' এসব দেশে প্রাথমিক পেশার প্রাধান্য, পুঁজির স্বল্পতা ও ব্যাপক বেকারত্ব বিদ্যমান। অনুন্নত দেশের কিছু সাধারণ বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো।

১. নিম্ন মাথাপিছু আয় এবং জীবনযাত্রার নিম্নমান অনুন্নত দেশের প্রধান বৈশিষ্ট্য বা লক্ষণ হলো উন্নত দেশের তুলনায় জনগণের অত্যন্ত কম মাথাপিছু আয় এবং জীবনযাত্রার নিম্নমান। জনগণের বৃহত্তর অংশেরই মৌলিক চাহিদাসমূহ, যেমন-খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা ইত্যাদি পূরণ করার সামর্থ্য থাকে না।

২. অশিল্পায়িত খাতের ওপর অত্যধিক নির্ভরশীলতা অনুন্নত দেশের জনগণের বৃহদাংশ খাদ্য, জীবিকা ও অন্যান্য প্রয়োজন পূরণের জন্য কৃষির ওপর নির্ভরশীল। কৃষি জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত।

৩. অনুন্নত কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থা: অনুন্নত দেশে অধিকাংশ জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তবে এসবদেশে কৃষি উৎপাদন ও বণ্টনব্যবস্থা অনুন্নত। সনাতন পদ্ধতিতে চাষাবাদ, ত্রুটিপূর্ণ মালিকানা, স্বল্প বিনিয়োগ, কৃষি উপকরণ ও কৃষির জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও উপাদান, যথা- সার, বীজ, সেচ ও বিপণন সুবিধার অভাব, কৃষির প্রকৃতি নির্ভরতা প্রভৃতি কারণে কৃষি অত্যন্ত অনুন্নত।

৪. ক্ষুদ্র ও অনুন্নত শিল্প খাত পুঁজি এবং দক্ষ জনশক্তির অভাবের কারণে অনুন্নত দেশে শিল্প খাত অত্যন্ত ক্ষুদ্র ও সীমিত। এসব দেশে মৌলিক বা ভারী শিল্প নেই। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পেরই প্রাধান্য দেখা যায়। সাধারণত মোট জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান শতকরা মাত্র ৮ থেকে ১০ ভাগ।

৫. মূলধন গঠন ও বিনিয়োগের নিম্নহার এবং ব্যাপক বেকারত্ব অনুন্নত দেশে মাথাপিছু আয় কম বলে জনগণের আয়ের সবটাই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ভোগের জন্য ব্যয় করতে হয়। এ কারণে জনগণের সঞ্চয়ের হার অত্যন্ত কম। ফলে মূলধন বা পুঁজির স্বল্পতা দেখা দেয় এবং বিনিয়োগের হার নিম্নমুখী হয়। বিনিয়োগ খুব কম বলে নতুন উৎপাদন বা শিল্প স্থাপনের গতি খুব মন্থর। ফলে নতুন কর্মসংস্থান হয় না। বেকারত্ব বেড়ে যায়। মাথাপিছু আয় কম হতে থাকে। এইভাবে দারিদ্র্যের চক্রে দেশটি আবর্তিত হয়।

৬. প্রাকৃতিক সম্পদ ও জনশক্তির অসম্পূর্ণ ব্যবহার: প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহারের জন্য প্রয়োজন মূলধন বা পুঁজি এবং দক্ষ জনশক্তি। অনুন্নত দেশে পুঁজি এবং কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তির এতই অভাব যে, দীর্ঘকাল ধরেও দেশে কী কী খনিজসম্পদ কী পরিমাণে আছে তা নির্ধারণ করা সম্ভব হয় না। ফলে সম্পদ থাকা সত্ত্বেও এসব দেশ দরিদ্র থেকে যায়।

৭. জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার এবং অদক্ষ জনশক্তি শিক্ষার অভাব এবং যথাযথ পরিকল্পনার অভাব অনুন্নত দেশের জনসংখ্যা বৃদ্ধির হার উচ্চ। দেশের সম্পদ ও কর্মসংস্থানের তুলনায় জনসংখ্যার আয়তন বড়। এই জনসংখ্যাকে সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সুবিধা সরবরাহের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করার ব্যবস্থাও নগণ্য।

৮. দুর্বল আর্থসামাজিক অবকাঠামো অনুন্নত দেশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য অর্থনৈতিক ও সামাজিক উভয় প্রকার অবকাঠামোর দুর্বলতা। কৃষি ও শিল্পে ঋণদানকারী প্রতিষ্ঠানসমূহ অপর্যাপ্ত। এগুলোর ব্যবস্থাপনা দুর্বল। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাও অনুন্নত ও অপর্যাপ্ত। জনগণের বৃহত্তর অংশই শিক্ষা ও স্বাস্থ্যসেবা বঞ্চিত। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ অত্যন্ত অপ্রতুল।

৯. প্রতিকূল বৈদেশিক বাণিজ্য: অনুন্নত দেশগুলো জনগণের মৌলিক চাহিদা এমনকি খাদ্য, বস্ত্র, চিকিৎসার চাহিদা পূরণের জন্যও আমদানিনির্ভর। এসব দেশ প্রধানত কৃষিপণ্য ও শিল্পের কাঁচামাল রপ্তানি করে এবং শিল্পপণ্য আমদানি করে। রপ্তানি আয় সবসময়ই আমদানি ব্যয়ের চেয়ে কম। ফলে এসব দেশের আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্যে সবসময়ই ঘাটতি থাকে।

১০. বৈদেশিক সাহায্য নির্ভরতা পুঁজির স্বল্পতার কারণে অনুন্নত দেশসমূহ বিনিয়োগের লক্ষ্যে পুঁজি সংগ্রহের জন্য বিদেশি সাহায্যের ওপর অত্যধিক নির্ভরশীল থাকে। শুধু পুঁজির জোগান দেওয়ার জন্যই নয়, দুর্যোগ ও আপৎকালেও প্রয়োজনীয় অর্থ ও অন্যান্য সামগ্রীর জন্য এসব দেশ অতিমাত্রায় বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল।

১১. উদ্যোগ ও ঝুঁকি গ্রহণের মানসিকতার অভাব অনুন্নত দেশগুলোতে জনগণের মধ্যে অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দেওয়ার মতো জনশক্তির অভাব পরিলক্ষিত হয়। অর্থনৈতিক কার্যাবলির অগ্রগতি যেমন পুঁজির ওপর নির্ভরশীল, তেমনি দক্ষ উদ্যোক্তাও এর জন্য অপরিহার্য। এছাড়া দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পুঁজিপতিরা বিনিয়োগে আগ্রহী হন না। গতানুগতিক ধারায় বিনিয়োগ শুরু হয়। নতুন উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ করার উদ্যোগ ও ঝুঁকি নেওয়ার মানসিকতার অভাব রয়েছে। ফলে অর্থনীতিতে নতুন প্রাণসঞ্চার হয় না এবং অনুন্নয়ন দীর্ঘমেয়াদি হয়।

অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি - অন্যান্য প্রশ্ন

অর্থনৈতিক নির্দেশকসমূহমোট জাতীয় উৎপাদন (Gross National Product)মোট জাতীয় উৎপাদন পরিমাপজাতীয় অর্থনীতির খাতসমূহ ও মোট দেশজ উৎপাদনে এগুলোর অবদানকয়েকটি দেশের জনসংখ্যা ও মাথাপিছু আয়ের তুলনাবাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহবাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতাসমূহউন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশ ও এসব দেশের অর্থনীতিউন্নয়ন ধারণাঅর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নউন্নত দেশঅনুন্নত দেশউন্নয়নশীল দেশউন্নত ও উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কদেশের শ্রমশক্তির মোট কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত?কোনো দেশের অর্থনৈতিক অবস্থা জানার জন্য কোনটি জানা প্রয়োজন?মোট জাতীয় উৎপাদনকে কয়টি দিক থেকে বিবেচনা করে পরিমাপ করা যায়?উৎপাদনের উপাদান কতটি?জমির আয় কোনটি?শ্রমের আয় কোনটি?মূলধনের মালিককে কী প্রদান করা হয়?মূলধনের আয় কোনটি?সংগঠনের আয় কোনটি?উদ্যোক্তার আয় কোনটি?কোনো দেশের মোট আয় কয় ভাগে ব্যয় করা হয়?অর্থনীতিতে ব্যয়কারীদের প্রধানত কয় শ্রেণিতে ভাগ করা যায়?উৎপাদিত দ্রব্যসামগ্রী দ্রব্যের আর্থিক মূল্য = ?GNP = ?উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন হিসাব করতে হলে কোন দ্রব্যটি হিসাব করা হয়?কোনো দেশের নাগরিকের গড় আয়কে কী বলা হয়?মোট জাতীয় আয় ÷ জনসংখ্যা = ?নিচের কোনটি ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে?জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে কোন বিষয়টি বিবেচ্য?পৃথিবীর যেকোনো দেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়?'বনজ সম্পদ' কোন খাতের অন্তর্ভুক্ত?খনিজ দ্রব্যাদি সংক্রান্ত কাজ অর্থনীতির কোন খাতে অন্তর্গত?ব্যাংক-বিমা অর্থনীতির কোন খাতের অন্তর্গত?বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত কতটি খাতে ভাগ করা যায়?মৎস্য কোন খাতের অন্তর্ভুক্ত?কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কোনটি?বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয় ভাগে ভাগ করেছে?পৃথিবীর দেশগুলোর মধ্যে কোন দেশের মাথাপিছু মোট আয় সবচেয়ে বেশি?নিম্ন আয়ের দেশের সর্বোচ্চ মাথাপিছু আয় কত মার্কিন ডলার?মধ্য আয়ের দেশগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?প্রাচীনকাল থেকে বাংলাদেশের অর্থনীতি কেমন?বাংলাদেশের অর্থনীতির ভিত্তিস্বরূপ কোনটি?কৃষি কোনটির ওপর নির্ভরশীল?বাংলাদেশে কত বছর ধরে ঔপনিবেশিক শাসনের কবলে ছিল?বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎ প্রবণতার প্রধান কারণ কী?পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?কোন যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজদের শাসন প্রতিষ্ঠিত হয়?কারা বাংলার সকল ব্যবসায় বাণিজ্যকে নিজেদের কুক্ষিগত করে?শিল্প বিপ্লব ঘটে কোথায়?দেশবিভাগ হয় কত সালে?উন্নয়নের মাত্রার ওপর ভিত্তি করে বিশ্বের দেশসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?উন্নত দেশের রাজনৈতিক অবস্থা কেমন?অনুন্নত দেশের জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত কোনটি?অনুন্নত দেশে ভারী শিল্পের অভাব রয়েছে কেন?অনুন্নত দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কেন?অনুন্নত দেশে পুঁজিপতিরা বিনিয়োগে আগ্রহ দেখায় না কেন?উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য কোনটি?উন্নয়নশীল দেশসমূহে কিসের আধুনিকায়ন করা হয়?উন্নয়নশীল দেশে কীভাবে বেকারত্ব সমস্যা সমাধান করা যেতে পারে?বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্যের বিবেচনায় কোন পর্যায়ভুক্ত?বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজার কোন দেশ?বিগত এক দশক যাবৎ বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার কোনটি?বাংলাদেশের রপ্তানি বাণিজ্য মূলত কাদের সাথে বিস্তৃত?বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করা হয় কোন দেশে?SAARC এর পূর্ণ রূপ কোনটি?বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করে?বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশ থেকে ঋণ সহায়তা ও অনুদান গ্রহণ করে কেন?বাংলাদেশ যেসব দেশ থেকে ঋণ সহায়তা গ্রহণ করে তার মধ্যে প্রধান কোনটি?এশীয় দেশগুলোর মধ্যে কোন দেশ বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ সহায়তা প্রদান করে?উৎপাদনের উপাদানসমূহের মোট আয় কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা কর।মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সাংকেতিক সূত্রটি ব্যাখ্যা কর।কৃষি খাত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত কেন? ব্যাখ্যা কর।অর্থনৈতিক নির্দেশক বলতে কী বোঝায়?মোট জাতীয় উৎপাদন বলতে কী বোঝ?মোট জাতীয় উৎপাদনকে কয়টি দিক বিবেচনা করে পরিমাপ করা যায়?অর্থনীতিতে সেবা কী? সংক্ষেপে লেখ।চূড়ান্ত দ্রব্য বলতে কী বোঝ?মোট জাতীয় উৎপাদন নির্ণয়ে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যই গণনা করা হয় কেন?উৎপাদনের উপকরণের অর্জিত আয় কী?সমাজের মোট ব্যয় বলতে কী বোঝায়?উৎপাদনের প্রাথমিক দ্রব্য বলতে কী বোঝায়?মোট জাতীয় আয় বলতে কী বোঝায়?মোট দেশজ উৎপাদন কী? সংক্ষেপে লেখ।মাথাপিছু আয় ধারণাটি সংক্ষেপে বুঝিয়ে লেখ।মাথাপিছু আয় নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা কর।মাথাপিছু আয় কীভাবে ব্যক্তির জীবনমান নির্ধারণ করে?২০১০ সালে 'X' দেশের মোট জাতীয় আয় ছিল ৯৬০০ কোটি মার্কিন ডলার এবং জনসংখ্যা ছিল ১৬ কোটি। ২০১০ সালে উক্ত দেশের মাথাপিছু আয় কত ছিল?ক দেশের মোট দেশজ উৎপাদন ২৫০০০ কোটি মার্কিন ডলার। ওই দেশে বসবাসরত বিদেশিদের আয় ২৪৮০ কোটি মার্কিন ডলার এবং প্রবাসীদের আয় ৫০০০ কোটি মার্কিন ডলার। উক্ত দেশের GNP কত?২০১৮ সালে 'X' দেশের GNP ছিল ৮৫৮২ বিলিয়ন ডলার, যখন রপ্তানি ও আমদানি ছিল যথাক্রমে ৪৫ ও ৩৫ বিলিয়ন ডলার। ২০১৮ সালে ঐ দেশের GDP কত ছিল?একটি দেশের জনসংখ্যা যখন ১৬ কোটি এবং উক্ত সময়ের দেশটির মোট জাতীয় আয় ৮০০০ কোটি ইউএস ডলার। তখন দেশটির মাথাপিছু আয় কত?অর্থনীতির খাত বলতে কী বোঝায়?বাংলাদেশের অর্থনীতির চারটি খাত উল্লেখ কর।বাংলাদেশের সমন্বিত বৃহৎ তিনটি খাত সম্পর্কে ধারণা দাও।মোট দেশজ উৎপাদনে সেবাখাতের অবদান মূল্যায়ন কর।মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয়ভাগে ভাগ করা যায় এবং কী কী?চারটি উচ্চ আয়ের দেশ উল্লেখ কর।উচ্চ আয়ের দেশ বলতে কী বোঝায়?কৃষিখাতের প্রকৃতি ব্যাখ্যা কর।বাংলাদেশের অর্থনীতিতে শিল্পখাতের পুরুত্ব ও অবদান মূল্যায়ন কর।বাংলাদেশের অর্থনীতির যেকোনো একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি ব্যাখ্যা কর।একটি জনগোষ্ঠী কীভাবে মানবসম্পদে রূপান্তরিত হয়?মুসলিম শাসনামল ছিল বাংলার স্বর্ণযুগ- মূল্যায়ন কর।ইংরেজ আমলে বাংলাদেশের কৃষক সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে কেন?বাংলাদেশের অর্থনীতির ভিত্তি ধ্বংস হয় কীভাবে?বাংলাদেশের অর্থনীতিতে কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো উল্লেখ কর।শিল্পখাতের প্রতিবন্ধকতাসমূহ উল্লেখ কর।উন্নয়ন ধারণাটি ব্যাখ্যা কর।অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে?অর্থনীতির কাঠামোগত পরিবর্তন বলতে কী বোঝায়?উন্নত দেশ কাকে বলে?উন্নত দেশের আর্থসামাজিক অবকাঠামো তুলে ধর।উন্নত দেশের রাজনৈতিক অবস্থা তুলে ধর।অনুন্নত দেশ বলতে কী বোঝ?উন্নয়নশীল দেশ বলতে কী বোঝ?উন্নয়নশীল দেশের কৃষিব্যবস্থা সম্পর্কে ধারণা দাও।বাংলাদেশ বৈদেশিক ঋণ সহায়তা ও অনুদান গ্রহণ করে কেন?বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সম্পর্কে ধারণা দাও।মোট দেশজ উৎপাদন বা GDP-এর সংজ্ঞা লেখ।মোট জাতীয় উৎপাদন কাকে বলে?মাথাপিছু আয় কী?GNP-এর ইংরেজি পূর্ণরূপ কী?চূড়ান্ত দ্রব্য কাকে বলে?কোনো দেশের মোট আয় কতভাবে ব্যয়িত হয়?কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কী?ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে কোনটি?অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি কী?ভোগ কাকে বলে?উৎপাদনের উপাদান কয়টি?বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ব্যাখ্যা কর।কিসের ভিত্তিতে নানাবিধ দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদন করা হয়?কেন উৎপাদিত সামগ্রীর মোট পরিমাণ নির্ণয় করা যায় না?দ্রব্যটি চূড়ান্ত পর্যায়ে কী হয়?তুলা থেকে কী তৈরি করা হয়?জমির আয় কী?মূলধনের আয় কী?সংগঠনের আয় কী?সমাজের মোট ব্যয়ের ভিত্তিতে কী নির্ণয় করা যায়?মোট দেশজ উৎপাদন বুঝতে হলে কিসের ধারণা মনে রাখতে হবে?GNP ও GDP কী সমান হয়?মাথাপিছু আয় কী কী মান দ্বারা নির্ধারিত হয়?মাথাপিছু আয় নির্ণয়ের সূত্র কী?বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?সেবা কী?বাংলাদেশের অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে ভাগ করা হয়?অর্থনীতির খাত কী?বিশ্বের যেকোনো অর্থনীতিকে প্রধান কয়টি খাতে ভাগ করা হয়?রিয়েল এস্টেট কার্যক্রম কোন খাতের অর্ন্তগত?সেবাখাতের অবদান কত?মধ্যম আয়ের দেশের মাথাপিছু আয় কত?বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয়টি ভাগে ভাগ করেছে?মধ্য আয়ের দেশগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?নিম্ন আয়ের দেশের মাথাপিছু আয় কত?উচ্চ আয়ের দেশসমূহ কী দেশ হিসেবে স্বীকৃত?২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে?এদেশের শ্রমশক্তির কত অংশ কৃষি খাতে নিয়োজিত?বাণিজ্যের কয়টি দিক রয়েছে?বাংলাদেশের কৃষিখাতের অবদান কত?বাংলাদেশের জিডিপিতে শিল্পখাতের অবদান কত?বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কত?বাংলাদেশের জনসংখ্যাধিক্যের দেশ হলেও জনসংখ্যা বৃদ্ধির হার কেমন?বাংলাদেশে মোট জনসংখ্যার কত শতাংশ জনগণের অবস্থান দারিদ্র্যসীমার নিচে?বাংলাদেশকে কোন ধরনের দুর্যোগের দেশ বলা হয়?বাংলাদেশে কত বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ছিল?কোন শাসনামলে বাংলার স্বর্ণযুগ ছিল?কোন যুদ্ধের পরে বাংলায় ইংরেজদের শাসন প্রতিষ্ঠিত হয়?আর্থসামাজিক প্রতিবন্ধকসমূহের মধ্যে অন্যতম প্রধান প্রতিবন্ধক কী?কোনগুলো দেশের কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করে?প্রবৃদ্ধির হার কাকে বলে?অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য কী?অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে?অনুন্নত দেশে কী ধরনের শিল্পের প্রাধান্য দেখা যায়?কোন ধরনের দেশগুলোর অর্থনীতি শিল্পনির্ভর?উন্নত দেশ কাকে বলে?র‍্যাগনার নার্কস-এর মতে অনুন্নত দেশ কোনগুলো?এশীয় দেশগুলোর মধ্যে সাহায্যদাতা দেশ হিসেবে উল্লেখযোগ্য দেশ কোনটি?‘এডিবি’ এর পূর্ণ রূপ কী?যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের দেশগুলোর অধিকাংশই কোন শ্রেণিভুক্ত?মোট দেশজ উৎপাদন ধারণাটি ব্যাখ্যা কর।মাথাপিছু আয় বৃদ্ধি কীভাবে দারিদ্র্য দূর করে?চূড়ান্ত দ্রব্য বলতে কী বোঝায়?মাথাপিছু আয় নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা কর।কখন GNP এবং GDP সমান হয়? ব্যাখ্যা কর।মোট জাতীয় আয় বলতে কী বোঝায়?জিএনপি ও জিডিপি-এর মধ্যে পার্থক্য লেখ।মোট ব্যয় পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদনের পরিমাণ ব্যাখ্যা কর।মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য হিসাব করা হয় কেন?মোট জাতীয় উৎপাদন বলতে কী বোঝায়?বিগত এক দশক যাবত বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড়ো বাজার কোনটি?SAARC-এর পূর্ণরূপ কী?'মাথাপিছু আয়' ধারণাটি বুঝিয়ে লেখ।উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবা হিসেবে মোট জাতীয় উৎপাদনের পরিমাণ ব্যাখ্যা কর।উৎপাদনের উপকরণের অর্জিত আয় হিসেবে মোট জাতীয় উৎপাদনের পরিমাণ ব্যাখ্যা কর.দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বোঝায়?বাংলাদেশ কীভাবে দারিদ্র্যের দুষ্টচক্রে আবন্ধ?প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার বলতে কী বোঝ?বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল কেন?কৃষিপ্রধান অর্থনীতির বর্ণনা দাও।কৃষি খাতের প্রকৃতি ব্যাখ্যা কর।শিল্প খাতের প্রকৃতি ব্যাখ্যা কর।বাংলাদেশের নিম্ন মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানের বর্ণনা দাও।প্রকৃতিসৃষ্ট প্রতিবন্ধকতা কীভাবে উৎপাদনকে ব্যাহত করছে? আলোচনা কর।সুশাসনের অভাব দেশের শিল্প ও সেবা খাতের অগ্রগতিতে কেন অন্তরায় হিসেবে কাজ করে?আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা উচিত কেন?বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার জন্য সুশাসনের অভাব ও দুর্নীতি একটি অন্যতম কারণ- ব্যাখ্যা কর।বাংলাদেশে সঞ্চয়ের হার কম কেন? ব্যাখ্যা কর।বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ- ব্যাখ্যা কর।উন্নত দেশের যেকোনো পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর।অনুন্নত দেশ বলতে কী বোঝ?প্রবৃদ্ধির হার ২%- বিষয়টি ব্যাখ্যা কর।অর্থনীতির প্রকৃতিগত পরিবর্তন বলতে কী বোঝায়?অর্থনৈতিক উন্নয়ন ধারণাটি ব্যাখ্যা কর।উন্নয়নশীল দেশ বলতে কী বোঝায়?বৈদেশিক বাণিজ্য বলতে কী বোঝায়?বাংলাদেশে কেন বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বিরাজমান? ব্যাখ্যা কর।আমদানির কারণে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য প্রতিকূল- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

মাথাপিছু আয়কে প্রকাশ করা যায়-

মাথাপিছু আয় = মোট জাতীয় আয় / মোট জনসংখ্যা
মাথাপিছু আয় = মোট জনসংখ্যা / মোট জাতীয় আয়
মাথাপিছু আয় = মোট সম্পদ / মোট জনসংখ্যা
মাথাপিছু আয় = মোট ব্যয় / মোট আয়

'ক' দেশটির GNP কত?

২৭,৫২০ কোটি মার্কিন ডলার
২৮,৫২০ কোটি মার্কিন ডলার
৩০,০০০ কোটি মার্কিন ডলার
৩২,৪৮০ কোটি মার্কিন ডলার

বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণ কী?

প্রাকৃতিক দুর্যোগ
ঔপনিবেশিক শাসন
রাজনৈতিক অস্থিরতা
মানুষের অসচেতনতা

ভারী শিল্পের অন্তর্ভুক্ত কোনটি?

লোহা ও ইস্পাত
বিদ্যুৎ ও সার
পোশাক ও ইস্পাত
লোহা ও পাট

অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কী?

মাথাপিছু আয়
শিল্পায়ন
চিকিৎসা
স্বাস্থ্যসেবা

উচ্চ মধ্য আয়ের দেশের মাথাপিছু আয় কত?

১,০০৫ ডলার বা তার কম
১,০০৬-৩,৯৭৫ ডলার
৩,৯৭৬-১২,২৭৫ ডলার
১২,২৭৬ ডলার বা তার বেশি