- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- উমাইয়া খিলাফত
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
খলিফা সোলায়মান (৭১৫-১৭ খ্রি.)
উমাইয়া খলিফা আব্দুল মালিক তাঁর চার পুত্র- আল-ওয়ালিদ, সুলাইমান, দ্বিতীয়' ইয়াজিদ ও হিসামকে পরবর্তী উমাইয়া খলিফা মনোনয়ন দান করেন। আল-ওয়ালিদের মৃত্যুর পর সুলায়মান ৭১৫ খ্রিষ্টাব্দে উমাইয়া খলিফা হিসেবে দামেস্কের সিংহাসনে আরোহণ করেন।
কৃতিত্ব: সোলায়মান মাত্র দুবছর রাজত্ব করেন। সোলায়মান নিজ দলীয় লোকদের প্রতি সদয় ও বিপক্ষ দলের লোকদের প্রতি কঠোর ছিলেন। ফলে হিমারীয়দের প্রতি সদয় ও মুদারিয়দের প্রতি কঠোর ছিলেন। তিনি সিংহাসনে আরোহণ করে হাজ্জাজ-বিন-ইউসুফ কর্তৃক হাজার হাজার কদীকে মুক্তি দান করে মিফতাহুল খায়ের বা আশীর্বাদের কুঞ্জি উপাধি লাভকরেন। সিন্ধু বিজেতা মুহম্মদ বিন-কাশিম তার রোষানলে পড়ে মৃত্যুবরণ করেন। তিনি অকর্মণ্য ও দুর্বল প্রকৃতির শাসক ছিলেন।
উত্তরাধিকার মনোনয়ন চাচাতো ভাই উমর-বিন আব্দুল আজিজকে সৎ ও যোগ্য মনে করে পরবর্তী খলিফা মনোনয়ন দান করে অপরিসীম ভালো কাজ করেন। এ সিদ্ধান্তের জন্য ঐতিহাসিকগণ তাকে আশীর্বাদের চাবি (The key of blessings) বলে অভিহিত করেন। হযরত আলী (রা.) বংশের লোকদের প্রতি তিনি সদয় ব্যবহার করেন। সুন্দর ও বলিষ্ঠ চেহারার অধিকারী সুলায়মান জাঁকজমক ও আরামপ্রিয় শাসক ছিলেন। ৭১৭ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।
উমাইয়া খিলাফত - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

