- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- উমাইয়া খিলাফত
উমাইয়া খিলাফত
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
আবদুল মালিককে কেন উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়?
উত্তর: সাম্রাজ্যের সব বিদ্রোহ দমন করে উমাইয়া বংশের শাসনকে সুদৃঢ় করায় আবদুল মালিককে উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। উমাইয়া খলিফা আবদুল মালিক ৬৯১ খ্রিষ্টাব্দে কুফার শাসনকর্তা মুসাবের বিদ্রোহ এবং ৬৯২ খ্রিষ্টাব্দে হেজাজে নিজেকে খলিফা ঘোষণাকারী আব্দুল্লাহ বিন যুবায়েরের বিদ্রোহ সফলভাবে দমন করেন। এর ফলে কারবালা যুদ্ধের পর সাম্রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া উমাইয়া বিরোধী বিদ্রোহের অবসান ঘটে। এছাড়া প্রশাসনকে আরবীয়করণ করে তিনি উমাইয়া খিলাফতের ভিত মজবুত করেন। এজন্য তাকে উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।
উমাইয়া খিলাফত - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

