- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- উমাইয়া খিলাফত
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
খলিফা দ্বিতীয় ইয়াজিদ (৭২০-৭২৪ খ্রি.)
খলিফা ওমর-বিন-আবদুল আজিজের মৃত্যুর পর ৭২০ খ্রিষ্টাব্দে আব্দুল মালিকের মনোনয়ন ক্রমে তৃতীয় পুত্র দ্বিতীয় ইয়াজিদ উমাইয়া সিংহাসনে আরোহণ করেন। তিনি শাসনকার্যে অযোগ্য, বিলাসী ও দুর্বল ব্যক্তিত্বসম্পন্ন ছিলেন। হাজ্জাজ-বিন-ইউসুফের ভ্রাতুষ্পুত্রীকে বিয়ে করে তার প্রভাবে হেজাজী আরবদের পক্ষাবলম্বন করে ইয়েমেনী আরবদের নানাভাবে নির্যাতন চালালে তারা কারাগার থেকে পলাতক ইয়াজিদ-বিন-মুহাল্লিবের নেতৃত্বে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ৭২০ খ্রিষ্টাব্দে ইউফ্রেটিস নদীর দক্ষিণ তীরে আকরার যুদ্ধে খলিফার বাহিনীর সঙ্গে যুদ্ধে ইবনে মুহাল্লিবসহ বহু ইয়েমেনী আরব নিহত হয়। হিমারীয়-মুদারীয় সংঘর্ষের সুযোগে খারিজি, বার্বার, শিয়া ও তুর্কিদের বিদ্রোহ মারাত্মক আকার ধারণ করে এবং আব্বাসীয়গণ খিলাফত দখলের জন্য প্রচারকার্য শুরু করে। এভাবে সাম্রাজ্য যখন চারদিক থেকে ভয়াবহ বিপদের সম্মুখীন তখন দ্বিতীয় ইয়াজিদ অন্তঃপুরে সখী, নর্তকী পরিবেষ্টিত থেকে আমোদ ফুর্তিতে মেতে থাকতেন। চরিত্রহীনতা ও নিষ্ঠুরতায় তিনি প্রথম ইয়াজিদের ন্যায় অযোগ্য শাসক ছিলেন। মদ্যপায়ী ও লালসাগ্রস্ত দ্বিতীয় ইয়াজিদকে ঐতিহাসিকগণ "অমিতব্যয়ী উমাইয়া সন্তান" (Prodigal son of the Umayyad) এবং অধার্মিক স্বৈরচারী উপাধি দেয়। তাঁর চার বছরের শাসনকালে উমাইয়া খিলাফতের পতন ত্বরান্বিত হয়।
উমাইয়া খিলাফত - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

