- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- উমাইয়া খিলাফত
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
খলিফা দ্বিতীয় মারওয়ান (৭৪৪-৭৫০ খ্রি.)
পরিচয়: দ্বিতীয় মারওয়ান ছিলেন খলিফা আবদুল মালিকের ভ্রাতা মুহম্মদের পুত্র এবং প্রথম মারওয়ানের পৌত্র। তাঁর পিতা মুহম্মদ মেসোপটেমিয়া ও আর্মেনিয়ার শাসনকর্তা ছিলেন। পরবর্তীকালে হিশামের সময় মারওয়ান এ পদে নিযুক্ত হন। তিনি এ পদে প্রায় বারো বছরকাল বহাল ছিলেন। এ সময় খারেজি আন্দোলন প্রতিহত করে মারওয়ান যোগ্যতার পরিচয় দেন।
সিংহাসন লাভ: ৭৪৪ খ্রিষ্টাব্দে দ্বিতীয় মারওয়ান খলিফা ইব্রাহিমকে পরাজিত করে ষাট বছর বয়সে দামেস্কের সিংহাসনে আরোহণ করেন। সিংহাসন লাভ করে তিনি নানা বিপদের সম্মুখীন হন। এ সময় গোত্রীয় প্রতিহিংসা, খারিজি বিদ্রোহ, আব্বাসীয় আন্দোলন প্রভৃতি প্রবল আকারে দেখা দেয়।
রাজধানী স্থানান্তর ও বিদ্রোহ দমন দ্বিতীয় মারওয়ান প্রথমে রাজধানী দামেস্ক থেকে হাররানে স্থানান্তর করেন। এতে সিরিয়াবাসী তাঁর উপর অসন্তুষ্ট হন। এছাড়া হিমস, প্যালেস্টাইন, বালারাক প্রভৃতি অঞ্চলে ভীষণ বিদ্রোহ দেখা দেয়। খারিজিরা পুনরায় উমাইয়া শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে এবং সংখ্যায় কম হলেও তারা ইয়েমেন, হিজাজ, ইরাক ও পরে পারস্যে ছড়িয়ে পড়ে। তিনি ও তাঁর সেনাপতিগণ অত্যন্ত ক্ষিপ্রগতিতে সিরিয়া, প্যালেস্টাইন ও হিজাজের বিদ্রোহ দমন করতে সক্ষম হলে পরবর্তীতেও বিদ্রোহ প্রকট আকার ধারণ করে।
নসর-বিন-সাইয়ার কর্তৃক রাজস্ব সংস্কার মারওয়ান যখন একের পর এক বিদ্রোহ দমনে ব্যস্ত তখন খোরাসানের মাওয়ালীগণ করনীতির প্রতিবাদে বিদ্রোহী হয়। নসর-বিন-সাইয়ার নামক খোরাসানের বৃদ্ধ গভর্নর করনীতির আমূল সংস্কার করেন। তিনি মুসলিম বা অমুসলিম, আরব বা অনারব সকল প্রজার উপর ভূমি রাজস্ব ধার্য করেন। ("All land proprietors Muslim or non Muslims, Arab or Iranians had to contribute to it in proportion to their property.") তার এই রাজস্ব জিলাভিত্তিক আদায় করা হতো। অপর পক্ষে ইহুদি, খ্রিষ্টান ও জোরোষ্ট্রারগণ মাত্র জিজিয়া দিত। নওমুসলিমগণকে জিজিয়া হতে প্রত্যক্ষভাবে মুক্তি দেয়া হতো। তথাপি নসর-বিন-সাইয়ার সফলকাম হন নি।
দ্বিতীয় মারওয়ানের পতন: দ্বিতীয় মারওয়ান অত্যন্ত দক্ষতা ও কঠোরতার সাথে রাজ্য পরিচালনা করলেও শেষদিকে মুদারী-হিমারী বিরোধিতা, খারিজি বিদ্রোহ, শিয়া অভ্যুত্থান, আব্বাসীয় প্রচারণা, আর্থিক সংকট এককথায় প্রকাশ সাম্রাজ্যের অস্থিত্ব সংকটজনক হয়ে পড়ে। আব্বাসীয় প্রচারক আবু মুসলিম খোরাসানী খোরাসনে প্রভাব প্রতিষ্ঠা করে ৭৪৭ সালে শাসক নসর-কে পরাজিত করে মার্ভ অধিকার করেন।
আবু মুসলিমের সেনাপতি কাহতাবা বীরদর্পে অগ্রসর হয়ে ৭৪৯ সালে নিহাওয়ান্দ ও কুফা দখল করেন ও আবুল আব্বাস ৭৪৯ সালে ৩রা অক্টোবর কুফার মসজিদে নিজেকে খলিফা বলে ঘোষণা দেন। এতে মারওয়ান ক্রুদ্ধ হয়ে ১, ২০, ০০০ (এক লাখ বিশ হাজার। সৈন্যসহ অগ্রসর হন কিন্তু জাব নদীর তীরে ৭৫০ খ্রিস্টাব্দে আবুল আব্বাসের পিতৃব্য আব্দুল্লাহ-বিন-আলী কর্তৃক পরাজিত ও বিতাড়িত হন। পলাতক দ্বিতীয় মারওয়ান মিশরে ধৃত ও নিহত হন। এভাবে দামেস্কের উমাইয়া খিলাফতের পরিসমাপ্তি ঘটে। উমাইয়া খিলাফতের ধ্বংসস্তূপে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা লাভ করে।
উমাইয়া খিলাফত - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

