- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- উমাইয়া খিলাফত
উমাইয়া খিলাফত
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
ওমর বিন আবদুল আজিজকে পঞ্চম খলিফা বলা হয় কেন?
উত্তর: উমাইয়াদের স্বেচ্ছাচারী নীতি বর্জন করে খুলাফায়ে রাশেদিনের আদর্শ অনুসারে শাসন পরিচালনা করার কারণে ওমর বিন আবদুল আজিজকে পঞ্চম খলিফা বলা হয়। উমাইয়া খিলাফতের সাধু পুরুষ ওমর বিন আবদুল আজিজ ছিলেন ধর্মপ্রাণ, ন্যায়নিষ্ঠ এবং সরল প্রকৃতির। বর্বরতা, ষড়যন্ত্র, সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ, বিলাসিতা, অনাচার ও অধর্ম যখন সমস্ত উমাইয়া খিলাফতকে গ্রাস করতে থাকে তখন তিনি শাসনভার গ্রহণ করেন। তিনি উমাইয়াদের স্বেচ্ছাচারী নীতি বর্জন করে খুলাফায়ে রাশেদিনের পথ অনুসরণ করেন। এ জন্য তাকে পঞ্চম খলিফা বলা হয়।
পরবর্তী
উমাইয়া খিলাফত - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

