- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- স্পেনে উমাইয়া শাসন
স্পেনে উমাইয়া শাসন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
আমির প্রথম মুহম্মদ (৮৫২-৮৮৬ খ্রি.)
দ্বিতীয় আবদুর রহমানের মৃত্যুর পর তাঁর পুত্র প্রথম মুহম্মদ ৮৫২ খ্রি. আমির হিসেবে স্পেনের সিংহাসনে আরোহণ করে কর্ডোভাবাসীদের বিদ্রোহ দমন করেন। তিনি অভিযান পরিচালনা করে গ্যালেসিয়া ও ন্যাভারের বিদ্রোহী খ্রিষ্টানদের বশ্যতা স্বীকারে বাধ্য করেন। ৮৫৯, খ্রিস্টাব্দে নরম্যান আক্রমণ প্রতিহত করা হয়। মুহম্মদের রাজত্বের শেষভাগে আরাগনে মুসা, মেরিডায় ইবনে আল মারওয়ান এবং বোবাস্ট্রোয় ওমর-বিন-হাফসুন বিদ্রোহ ঘোষণা করেন। বিদ্রোহ সমূলে উৎপাটিত হবার পূর্বেই প্রথম মুহাম্মদ ৮৮৬ খ্রি. ৩৪ বছর রাজত্ব করে মৃত্যুবরণ করেন। তিনি প্রজারজক ও বিদ্যোৎসাহী শাসক ছিলেন।
স্পেনে উমাইয়া শাসন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

