• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • স্পেনে উমাইয়া শাসন
স্পেনে উমাইয়া শাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

তৃতীয় আব্দুর রহমানকে 'Saviour of Spain' বা স্পেনের ত্রাণকর্তা বলা হয় কেন?

উত্তর: বিভিন্ন বিদ্রোহ দমনের মাধ্যমে স্পেনের উমাইয়া শাসনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করায় তৃতীয় আবদুর রহমানকে 'Saviour of Spain' বা স্পেনের ত্রাণকর্তা বলা হয়। স্পেনের উমাইয়া শাসকদের মধ্যে তৃতীয় আবদুর রহমান ছিলেন সবচেয়ে বিচক্ষণ ও সুদক্ষ। তিনি মুসলিম শাসনের বিরুদ্ধে স্পেনের উত্তরাঞ্চলের খ্রিষ্টানদের বিদ্রোহ দমন করেন। শক্তিশালী নৌবাহিনী গঠন করে মিশরের ফাতেমি খলিফাদের স্পেন জয়ের আশা তিনি ধূলিসাৎ করে দেন। স্পেনের জাতীয়তাবাদী নেতা উমর বিন হাফসুনের প্রবল বিদ্রোহও তিনি দমন করেন। এভাবে অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও বহিঃশত্রুর আক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষা করায় তাকে 'Saviour of Spain' বলা হয়।

পরবর্তী

স্পেনে উমাইয়া শাসন - অন্যান্য প্রশ্ন

স্পেনে মুসলমানদের ইতিহাসমুসলমানদের স্পেন বিজয় (৭১১ খ্রি.)স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা: আব্দুর রহমান আদ-দাখিল (৭৫৬ খ্রি.)দ্বিতীয় আব্দুর রহমান (৮২২-৮৫২ খ্রি.)আমির প্রথম মুহম্মদ (৮৫২-৮৮৬ খ্রি.)আমির মুনজীর (৮৮৬-৮৮৮ খ্রি.)আমির আবদুল্লাহ (৮৮৮-৯১২ খ্রি.) তৃতীয় আব্দুর রহমান (৯১২-৯৬১ খ্রি.) দ্বিতীয় হাকাম (৯৬১-৯৭৬ খ্রি.)স্পেনে মুসলিম শাসনের পতনস্পেনে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশমুসলিম শাসনামলে স্পেনের রাজধানীর নাম কী ছিল?মোজারেব কারা?কোন শাসককে আদ-দাখিল বলা হয়?স্পেনে অভিযানে নেতৃত্ব দেন কোন সেনাপতি?স্পেন ও আফ্রিকার মধ্যবর্তী প্রণালির নাম কী?মুসলমানরা কত খ্রিষ্টাব্দে স্পেন জয় করে?স্পেনে স্বাধীন উমাইয়া শাসন প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?কার সময়ে স্পেন মুসলমানদের অধিকারে আসে?স্পেনের সর্বশেষ আমির কে ছিলেন?ঐতিহাসিকরা কাকে 'ইসলামের নেপোলিয়ন' আখ্যা দিয়েছেন?ইতিহাসে 'আল আসওয়াত' বা মধ্যবর্তী নামে পরিচিত কে?মুসলিম স্পেনের সর্বশ্রেষ্ঠ শাসক কে?স্পেনের স্বাধীন আমিরাতের প্রতিষ্ঠাতা কে?'মাসারা' যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়েছিল?কুরাইশদের বাজপাখি বলা হয় কাকে?স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন কে?তৃতীয় আবদুর রহমান কত খ্রিষ্টাব্দে দুর্গ দখল করেন?'আরবদের বাজপাখি (The Falcon of the Quraysh) বলা হয়েছে কাকে?কোন আমিরের শাসনামলে ধর্মান্ধ আন্দোলন বা Zealot Movement শুরু হয়?কাকে, কেন 'কুরাইশদের বাজপাখি' বলা হয়? ব্যাখ্যা কর।কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন?মুসলিম বিজয়ের আগে স্পেনের রাজনৈতিক অবস্থা কেমন ছিল?প্রথম আব্দুর রহমানকে আদ-দাখিল বলা হয় কেন? ব্যাখ্যা কর।'ধর্মান্ধ আন্দোলন' কী? ব্যাখ্যা কর।তৃতীয় আব্দুর রহমানকে 'Saviour of Spain' বা স্পেনের ত্রাণকর্তা বলা হয় কেন?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ