- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- স্পেনে উমাইয়া শাসন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
দ্বিতীয় হাকাম (৯৬১-৯৭৬ খ্রি.)
সিংহাসনারোহণ: খলিফা তৃতীয় আবদুর রহমানের মৃত্যুর পর তাঁর সুযোগ্য পুত্র ও উত্তরাধিকারী দ্বিতীয় হাকাম ৯৬১ খ্রিষ্টাব্দে ফাতেমী খলিফা হিসেবে সিংহাসনে আরোহণ করেন। পিতার মৃত্যুর সুযোগে কানটিলের কাউন্ট গোনজালেস মুসলিম রাজ্য আক্রমণ করেন। ৯৬২ খ্রিষ্টাব্দে হাকাম এ অভিযান নিশ্চিহ্ন করে দেন। এ ছাড়া লিও-ন্যাভরের খ্রিষ্টান শাসকবর্গ সন্ধিশর্ত ভঙ্গ করে বিদ্রোহ করলে দ্বিতীয় হাকাম সেনাপতি গালিবের মাধ্যমে তাদের দমন করেন এবং পরবর্তীতে লিওঁরাজ সাঙ্কোকে বশ্যতা স্বীকারে বাধ্য করেন।
সাময়িক অভিযান: ৯৭২ খ্রিষ্টাব্দে ফাতেমীয় খলিফা আল্ মুইজের সামরিক তৎপরতাকে দমন করার জন্য হাকাম সেনাপতি গালিবের নেতৃত্বে উত্তর আফ্রিকায় একটি অভিযান প্রেরণ করেন। এই সমরাভিযান সফলকাম হয়। ৯৭৪ খ্রিস্টাব্দে ইদ্রিসীয় বংশের পতন হলে হাকাম মরক্কোয় উমাইয়া বংশের আধিপত্য কায়েম করেন।
জ্ঞান চর্চা: দ্বিতীয় হাকামের আমলে স্পেনে মুসলমানগণ জ্ঞান-বিজ্ঞান চর্চার স্বর্ণ শিখরে উপনীত হয়। ঐতিহাসিক জোসেফ ম্যাকাভ বলেন, "তিনি (হাকাম) স্পেনের সংস্কৃতির বিকাশ সাধন করেন। যার ফলে তমসাচ্ছন্ন ইউরোপের বুকে কর্ডোভা নগরী একটি প্রদীপাগারে পরিণত হয় ("He completed the civilization of Spain and made Cordova shown like a light-house upon the darkness of Europe".) তিনি তাঁর বিখ্যাত পাঠাগারের জন্য দুনিয়ার নানাস্থান হতে দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য গ্রন্থরাজি সংগ্রহ করেছিলেন। পণ্ডিত, বিজ্ঞানী ও দার্শনিকদের প্রতি তাঁর অসামান্য বদান্যতা ছিল। ইবনে খালদুন বলেন, "হাকাম সাহিত্য ও বিজ্ঞান ভালোবাসতেন এবং বিদ্বান ও জ্ঞানীদের প্রতি বদান্যতা প্রদর্শন করতেন।" তাঁর রাজত্বকালে কর্ডোভা বিশ্ববিদ্যালয় মিশরের আল আজহার এবং বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয় অপেক্ষা জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্র হিসেবে অধিক প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। গণশিক্ষার জন্য তাঁর সময় ২৭টি অবৈতনিক বিদ্যালয় স্থাপিত হয় এবং কর্ডোভা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ৪০, ০০০ গ্রন্থের মূল্যবান সংগ্রহ ছিল। ঐতিহাসিকরা তাঁর সময়কালকে অগাস্টান যুগ বলে অভিহিত করেন। এ মহান খলিফা ৯৭৬ খ্রিষ্টাব্দে পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে স্পেনের উমাইয়া বংশের গৌরবের অবসান হয়। অধ্যাপক হিট্রি বলেন, "ইতঃপূর্বে কর্ডোভা কখনও এতে সমৃদ্ধশালী, আনমষালুসিয়া এত উন্নত এবং রাষ্ট্র এত সাফল্য অর্জন করতে পারে নাই।"
স্পেনে উমাইয়া শাসন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

