- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- স্পেনে উমাইয়া শাসন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
কাকে, কেন 'কুরাইশদের বাজপাখি' বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: আব্বাসি সেনাপতি আলা বিন মুগিসকে পরাজিত করে তার ছিন্ন মস্তক বাগদাদ নগরীতে প্রেরণ করায় স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান আদ-দাখিলকে 'কুরাইশদের বাজপাখি' বলা হয়। প্রথম আব্বাসি খলিফা আবুল আব্বাস আস-সাফফা উমাইয়াদের নির্মূল করতে তাদের ওপর হত্যাযজ্ঞ চালান। তবে সৌভাগ্যক্রমে উমাইয়া যুবরাজ আব্দুর রহমান স্পেনে পালিয়ে গিয়ে একসময় সেখানে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আব্বাসি খলিফা আল মনসুর তাকে দমন করতে আলা, বিন মুগিসের নেতৃত্বে অভিযান পাঠান। কিন্তু আব্দুর রহমান তাকে পরাজিত করে একটি চিঠিসহ তার ছিন্ন মস্তক বাগদাদে পাঠান। তার এ সাহসিকতা দেখে খলিফা আল মনসুরই তাকে 'কুরাইশদের বাজপাখি' উপাধি দেন।
স্পেনে উমাইয়া শাসন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

