- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব ও কাজ (গদ্য)
ভাব ও কাজ (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
'এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থসিদ্ধি নয়'- কথাটি বুঝিয়ে লেখো।
নিজের স্বার্থসিদ্ধি যে প্রকৃত কার্যসিদ্ধি নয়, তা বোঝাতেই লেখক প্রোক্ত উক্তিটি করেছেন। কার্যসিদ্ধির জন্য ভাবের প্রয়োজন আছে। কিন্তু কেবল ভাবাবেগে লোকদের জাগিয়ে তুলে নিজের স্বার্থসিদ্ধি প্রকৃত কার্যসিদ্ধি নয়। কার্যসিদ্ধি করতে হবে মানবকল্যাণের জন্য। মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনায় ভাবকে কাজে পরিণত করতে হবে। কার্যক্ষেত্র তৈরির জন্য লোকদের ভাবের সোনার কাঠি - ছুঁইয়ে দিয়ে জাগিয়ে তুলতে হবে। আলোচ্য উক্তিতে নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
ভাব ও কাজ (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

