- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব ও কাজ (গদ্য)
ভাব ও কাজ (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট হয় কীভাবে? ব্যাখ্যা করো।
ভাবের দ্বারা জাগ্রত হয়ে কর্মোদ্যোগী হতে না পারলে আত্মার শক্তির পবিত্রতা নষ্ট হয়। মানুষকে উদ্বুদ্ধ করতে ভাবের গুরুত্ব অপরিসীম। কিন্তু অনেক সময় মানুষ ভাব দ্বারা জাগ্রত হয় কিন্তু যথাযথ কর্ম পরিকল্পনা করে না। এতে করে ভালো উদ্যোগও ব্যর্থতায় পর্যবসিত হয়। এভাবে মানুষ যখন ভাবের উচ্ছ্বাসে উদবেলিত হয় তখন উপযুক্ত কাজটি করতে ব্যর্থ হয়। আর তখনই আত্মার শক্তির পবিত্রতা নষ্ট হয়।
পরবর্তী
ভাব ও কাজ (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

