- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব ও কাজ (গদ্য)
ভাব ও কাজ (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
ভাবাবেশকে 'কপূরের মতো' বলা হয়েছে কেন?
ভাব দিয়ে লোককে মাতিয়ে কার্যসিদ্ধ করতে না পারলে সেই ভাব ব্যর্থ হয়ে যায় বলে ভাবাবেশকে কপূরের মতো বলা হয়েছে। ভাবকে কাজে লাগিয়ে মানুষকে জাগিয়ে তোলা যায়। তবে সঠিক কর্মপরিকল্পনা না থাকলে সেই ভাব ও ইচ্ছাশক্তি ব্যর্থতায় পর্যবসিত হয়। তাই ভাবের উদ্দীপনা মানুষটির মাঝে থাকা অবস্থায়ই যদি তার থেকে কাজ আদায় করা না যায়, তাহলে সেই ভাবাবেগ নষ্ট হয়ে যায়। এজন্য ভাবাবেশকে 'কপূরের মতো' বলা হয়েছে।
ভাব ও কাজ (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

