• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ভাব ও কাজ (গদ্য)
ভাব ও কাজ (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কাজী নজরুল ইসলাম (লেখক-পরিচিতি)

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪শে মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ) বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ের পড়াশুনা শেষ করতে পারেননি। দশম শ্রেণির ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে ১৯১৯ খ্রিষ্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় তাঁর 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তাঁর কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। এজন্য তাঁকে বিদ্রোহী কবি বলা হয়। তাঁর রচনাবলি অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত।

কবিতা, সংগীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প সাহিত্যের বিভিন্ন শাখায় নজরুল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামাসংগীত, ইসলামি গান ও গজল লিখেছেন। কবিতা ও গানে বহুল পরিমাণে আরবি-ফারসি শব্দ ব্যবহার করেছেন। মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তাঁর সাহিত্যসাধনায় ছেদ ঘটে। ১৯৭২ সালে বাংলাদেশ সরকারের উদ্যোগে কবিকে বাংলাদেশে আনা হয়।

১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেন। ১৯৭৬ সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ও একুশে পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। তাঁর বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে, কাব্যগ্রন্থ: 'অগ্নি-বীণা', 'বিষের বাঁশী', 'সাম্যবাদী', 'সর্বহারা', 'সিন্ধু-হিন্দোল', 'চক্রবাক'; উপন্যাস: 'মৃত্যুক্ষুধা', 'কুহেলিকা': গল্পগ্রন্থ 'ব্যথার দান', 'রিক্তের বেদন' 'শিউলিমালা': প্রবন্ধগ্রন্থ 'যুগবাণী', 'রুদ্র-মঙ্গল'; নাটক 'ঝিলিমিলি', 'আলেয়া', 'মধুমালা' ইত্যাদি। কাজী নজরুল ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।

ভাব ও কাজ (গদ্য) - অন্যান্য প্রশ্ন

ভাব ও কাজ- কাজী নজরুল ইসলামভাব ও কাজ (শব্দার্থ ও টীকা)ভাব ও কাজ (পাঠের উদ্দেশ্য)ভাব ও কাজ (পাঠ-পরিচিতি)কাজী নজরুল ইসলাম (লেখক-পরিচিতি)ভাব ও কাজ (কর্ম-অনুশীলন)ভাব ও কাজ (বহুনির্বাচনি প্রশ্ন)ভাব ও কাজ (সৃজনশীল প্রশ্ন)লেখক ভাবকে কীসের সাথে তুলনা করেছেন?'ভাব ও কাজ' প্রবন্ধে কোন জিনিসটিকে অবাস্তব উচ্ছ্বাস বলা হয়েছে।কবি ভাবকে কীসের দাস করার কথা বলেছেন?মানুষকে মাতিয়ে তোলা যায় কী দিয়ে?যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাঁকে কেমন হতে হবে?কাকে কেউ জাগিয়ে তুলতে পারে না?লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া কী?মানুষকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যায় কোনটি?ঢোল-কাঁসি বাজিয়ে কার ঘুম ভাঙাতে হয়েছিল?একনাগাড়ে ছয় মাস ঘুমাত কে?কুম্ভকর্ণের ঘুম কীভাবে ভাঙানো বিচিত্র নয়?ভাবের সুরা পান করে কী হারানো যাবে না?কর্মে শক্তি আনার জন্য কী করতে হবে?'ভাব ও কাজ' প্রবন্ধে কোন শক্তিকে জাগিয়ে তোলার কথা বলা হয়েছে?কী দেশকে উন্নতি ও মুক্তির দিকে এগিয়ে নেবে?'ভাব ও কাজ' প্রবন্ধে কোনটিকে 'মহাপাপ' বলা হয়েছে?'দাদ' শব্দের অর্থ কী?'কপূর' শব্দের অর্থ কী?'হুজুগ' অর্থ কী?'স্পিরিট' শব্দের অর্থ কী?'লা-পরওয়া' শব্দটির অর্থ কী?'সুবর্ণ' শব্দের অর্থ কী?'পুয়াল' শব্দের অর্থ কী?'ভাব ও কাজ' কী ধরনের রচনা?কীসের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়?ভালো উদ্যোগ নষ্ট হয় কীসের অভাবে?কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?কত খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?কাজী নজরুল ইসলামের কবিতায় কীসের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে?কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হন?কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন?কাজী নজরুল ইসলাম কত তারিখে মৃত্যুবরণ করেন?ভাবের দাস না হয়ে ভাবকে নিজের দাস করতে বলা হয়েছে কেন?কীসের ওপর ভাবের সার্থকতা নির্ভর করে? বুঝিয়ে লেখো।'এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থসিদ্ধি নয়'- কথাটি বুঝিয়ে লেখো।'ভাব ও কাজ' প্রবন্ধের প্রবন্ধিকের মতে, মানুষকে কোমল জায়গায় ছোঁয়া দেওয়া আবশ্যক কেন?ভাবাবেশকে 'কপূরের মতো' বলা হয়েছে কেন?ভাব আর কাজের সম্বন্ধটা কেমন? বুঝিয়ে লেখো।লেখক 'স্পিরিট' বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন?প্রাবন্ধিক তরুণদের দেশের প্রাণশক্তি বলেছেন কেন?'সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তুরমতো সাপুড়ে হওয়া চাই'- ব্যাখ্যা করো।'দশচক্রে ভগবান ভূত'- 'ভাব ও কাজ' প্রবন্ধে লেখক কেন এ কথা বলেছেন?'ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না'- বলতে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন?দেশের উন্নতির জন্য লেখকের মন্তব্য কী? ব্যাখ্যা করো।স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট হয় কীভাবে? ব্যাখ্যা করো।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ