- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব ও কাজ (গদ্য)
ভাব ও কাজ (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
'সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তুরমতো সাপুড়ে হওয়া চাই'- ব্যাখ্যা করো।
যেকোনো কাজে নামার পূর্বে সেই বিষয়ে যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জন করা আবশ্যক। ভাব ও কাজের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। কেবল আবেগের বশে কঠিন কোনো কাজে নেমে পড়লে তাতে আশানুরূপ সাফল্য অর্জন করা যায় না। সাফল্যের জন্য প্রয়োজন কাজটি সম্পর্কে সম্যক জ্ঞান। সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তব অভিজ্ঞতা ছাড়া কাজে নামলে অনেক সময় ভালো উদ্যোগও ব্যর্থ হতে পারে। তাই কাজকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যথাযথ পরিকল্পনা এবং ওই বিষয়ের দক্ষতা অর্জন করা প্রয়োজন। প্রশ্নোক্ত বাক্যটিতে এ কথাই বোঝানো হয়েছে।
ভাব ও কাজ (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

