- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব ও কাজ (গদ্য)
ভাব ও কাজ (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
দেশের উন্নতির জন্য লেখকের মন্তব্য কী? ব্যাখ্যা করো।
দেশের উন্নতির জন্য লেখক ভাবের সঙ্গে সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার কথা বলেছেন।। লেখক দেশের কল্যাণ ও উন্নতির জন্য কর্মের শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন। তিনি মানুষকে ভাবাবেগে বিহ্বল হয়ে কান্ডজ্ঞান হারাতে নিষেধ করেছেন। তিনি মনে করেন, মানুষকে ভাবের দাস না হয়ে ভাবকে নিজের দাস বানাতে হবে। অন্ধের মতো করও অনুকরণ না করে ব্যক্তিস্বাতন্ত্র্যে উজ্জীবিত হয়ে বাস্তবজ্ঞানকে কাজে লাগাতে হবে। এভাবেই দেশের উন্নতি হবে বলে লেখক মনে করেন।
ভাব ও কাজ (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

