• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • নবজীবনের সূচনা
নবজীবনের সূচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বয়ঃসন্ধিকাল

কোনো বাড়িতে একটি শিশু জন্ম নিলে সেখানে আনন্দের সাড়া পড়ে যায়। সকলেই শিশুটিকে আদর করতে চায়, কোলে নিতে চায়। শিশুটি ধীরে ধীরে বড় হতে থাকে, পাঁচ বছর বয়স পর্যন্ত থাকে তাদের শৈশবকাল। ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সকে আমরা বাল্যকাল বলি, তখন একজন শিশুকে মেয়ে হলে বালিকা এবং ছেলে হলে বালক বলা হয়। দশ বছর বয়সের পর একটি মেয়েকে কিশোরী এবং একটি ছেলেকে কিশোর বলা হয়। মানুষের জীবনের এই সময়কে বয়ঃসন্ধিকাল বলে। দশ বছর থেকে উনিশ বছর বয়স পর্যন্ত কিশোরকালের বিস্তৃতি। অর্থাৎ বয়ঃসন্ধিকাল বাল্যাবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময়। এ সময়কালে বালক ও বালিকার শরীর যথাক্রমে পুরুষের এবং নারীর শরীরে পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হয়। সাধারণত মেয়েদের বয়ঃসন্ধিকাল ছেলেদের চেয়ে একটু আগে শুরু হয়। মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয় আট থেকে তেরো বছর বয়সের মধ্যে। ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরুর বয়স দশ থেকে পনেরো বছর। কারো কারো ক্ষেত্রে এর চেয়ে একটু আগে বা পরেও বয়ঃসন্ধিকাল শুরু হতে পারে।

পূর্ববর্তী

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

বিবর্তন সম্পর্কে যেসব প্রমাণ আছে, তাদের মধ্যে বলিষ্ঠ কোনটি?

জৈববিবর্তন ঘটিত

পরিবর্তন বিদ্যা

অভিব্যক্তি ঘটিত

জীবাশ্মঘটিত

পৃথিবীতে উৎপত্তির ঘটনা প্রবাহকে কী বলে?

অভিযোজন

জৈব অভিব্যক্তি

রাসায়নিক অভিব্যক্তি

পরিবর্তন

প্রাণ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কোন যৌগটি তৈরি হয়?

প্রোটিন

গ্লুকোজ

অ্যামাইনো এসিড

ফ্যাটি এসিড

সময়ের সাথে কোনো জীবের সমগ্র পপুলেশনের পরিবর্তনকে কী বলে?

জৈব অভিব্যক্তি

অভিযোজন

রাসায়নিক অভিব্যক্তি

প্রজাতিগত পরিবর্তন

বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীর বর্তমান বয়স কত?

প্রায় ৩৫০ কোটি বছর

প্রায় ৪০০ কোটি বছর

প্রায় ৪৫০ কোটি বছর

প্রায় ৫০০ কোটি বছর

কোন অণু থেকে প্রাণের উদ্ভব হয়?

নিউক্লিওপ্রোটিন

নাইট্রোজেন

অ্যামাইনো এসিড

অক্সিজেন

মানব কোষে ক্রোমোজোম সংখ্যা কত?

২২ জোড়া

২৩ জোড়া

৪৪ জোড়া

৪৬ জোড়া

ব্যাকটেরিয়া তৈরি হয় কোনটি থেকে?

প্রোটোজোয়া

ভাইরাস

প্রোটোভাইরাস

প্রোটিন