- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- নবজীবনের সূচনা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বয়ঃসন্ধিকাল পরিবর্তনের কারণ
সাধারণত ছেলেমেয়েদের ১১-১৯ বছরের সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। তোমরা এর মাঝে জেনে গেছ যে এ সময়ে ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক অবস্থার অনেক পরিবর্তন হয়। তবে আবহাওয়া, স্থান, খাদ্য গ্রহণের ধরন ও পরিমাণ ও মানের তারতম্যের কারণে একেকজনের বয়ঃসন্ধিকালের সময়টা একেক রকম হতে পারে। বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন ঘটে, তার জন্য দায়ী হরমোন নামক একশ্রেণির রাসায়নিক পদার্থ, যা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। হরমোন শরীরের ভিতরে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। ছেলে ও মেয়েদের শরীরের হরমোনের মাত্রা ভিন্ন। এ কারণে তাদের শরীর ও মনে যে পরিবর্তন হয় সেটিও ভিন্ন। মেয়েদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী প্রধানত দুটি হরমোন। এ হরমোন দুটোর নাম হলো ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন।
এসব হরমোনের প্রভাবে কণ্ঠস্বরের পরিবর্তন হয়, দ্রুত দৈহিক বৃদ্ধি হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের আকার বৃদ্ধিসহ অন্যান্য পরিবর্তন ঘটে। এ হরমোনের কারণে মেয়েদের ঋতুস্রাব বা মাসিক শুরু হয়। বয়স যখন ১০-১৭ বছর হয়, সাধারণত তখনই মেয়েদের ঋতুস্রাব শুরু হয়। নারীর সন্তান ধারণের সক্ষমতার লক্ষণ হলো নিয়মিত ঋতুস্রাব। ঋতুস্রাব শুরু হওয়া সুস্বাস্থ্যের লক্ষণ। বাংলাদেশের নারীদের সাধারণত ৪৫-৫৫ বছর বয়সের মধ্যে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। গড়ে ২৮ দিন পরপর বা মাসে একবার এই ঋতুস্রাব প্রক্রিয়া চলে এবং সাধারণত এটি ৩-৭ দিন পর্যন্ত স্থায়ী হয়। তবে ব্যক্তিবিশেষে এ সময়কালের ব্যাপক ভিন্নতা থাকতে পারে।
বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য যে হরমোন দায়ী, তার নাম হলো টেস্টোস্টেরন। এ হরমোনের প্রভাবে তাদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। ছেলেদের গলায় স্বর ভারী হয়। মুখে দাড়ি ও গোঁফ গজায় (চিত্র ৪.০২), দ্রুত দৈহিক বৃদ্ধি পায়। ১৩ থেকে ১৫ বছরের ছেলেদের শরীরে শুক্রাণু তৈরি হয় এবং মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে বীর্যপাত ঘটে। ছেলে ও মেয়ে উভয়ের মাঝেই শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তন হয়। ছেলে ও মেয়েরা এ বয়সে কল্পনাপ্রবণ হয় এবং আবেগ দ্বারা চালিত হয়। তারা পরিপাটিরূপে নিজেকে সাজিয়ে রাখতে চায় (চিত্র ৪.০৩)। এ সময় ছেলেরা সাধারণত মেয়েদের প্রতি এবং মেয়েরা সাধারণত ছেলেদের প্রতি আকর্ষণবোধ করে। এভাবেই ধীরে ধীরে কিশোর-কিশোরীরা প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হতে শুরু করে।
তোমরা জেনেছ যে ছেলেমেয়েদের ১১-১৯ বছর বয়সের সময়কালকে বলা হয় বয়ঃসন্ধিকাল। তোমরা এও জেনেছ, এ সময় ছেলেমেয়েদের দৈহিক ও মানসিক ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলোর সাথে স্বাস্থ্য রক্ষার বিষয়টি জড়িত।
বয়ঃসন্ধিকালবয়ঃসন্ধিকালের পরিবর্তনসমূহবয়ঃসন্ধিকাল পরিবর্তনের কারণদৈহিক স্বাস্থ্য ঠিক রাখামানসিক স্বাস্থ্য ঠিক রাখাবয়ঃসন্ধিকালীন বিবাহ ও গর্ভধারণটেস্টটিউব বেবিসন্তানের লিঙ্গ নির্ধারণপৃথিবীতে জীবনের উৎপত্তি ও বিকাশজীবনের আবির্ভাব কোথায়, কবে এবং কীভাবে ঘটেছেজৈব অভিব্যক্তির উপর বিভিন্ন মতবাদডারউইনবাদ বা ডারউইনের তত্ত্ব
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
বিবর্তন সম্পর্কে যেসব প্রমাণ আছে, তাদের মধ্যে বলিষ্ঠ কোনটি?
বিবর্তন সম্পর্কে যেসব প্রমাণ আছে, তাদের মধ্যে বলিষ্ঠ কোনটি?
জৈববিবর্তন ঘটিত
পরিবর্তন বিদ্যা
অভিব্যক্তি ঘটিত
জীবাশ্মঘটিত
পৃথিবীতে উৎপত্তির ঘটনা প্রবাহকে কী বলে?
পৃথিবীতে উৎপত্তির ঘটনা প্রবাহকে কী বলে?
অভিযোজন
জৈব অভিব্যক্তি
রাসায়নিক অভিব্যক্তি
পরিবর্তন
"জীবজগতের বিভিন্ন জীব এবং একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত"-এটি কে প্রমাণ করেন?
"জীবজগতের বিভিন্ন জীব এবং একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত"-এটি কে প্রমাণ করেন?
হার্বাট
জেনোফেন
ডারউইন
এরিস্টটল
প্রাণ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কোন যৌগটি তৈরি হয়?
প্রাণ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কোন যৌগটি তৈরি হয়?
প্রোটিন
গ্লুকোজ
অ্যামাইনো এসিড
ফ্যাটি এসিড
সময়ের সাথে কোনো জীবের সমগ্র পপুলেশনের পরিবর্তনকে কী বলে?
সময়ের সাথে কোনো জীবের সমগ্র পপুলেশনের পরিবর্তনকে কী বলে?
জৈব অভিব্যক্তি
অভিযোজন
রাসায়নিক অভিব্যক্তি
প্রজাতিগত পরিবর্তন
বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীর বর্তমান বয়স কত?
বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীর বর্তমান বয়স কত?
প্রায় ৩৫০ কোটি বছর
প্রায় ৪০০ কোটি বছর
প্রায় ৪৫০ কোটি বছর
প্রায় ৫০০ কোটি বছর
খ্রিস্টপূর্ব কত শতাব্দীতে জেনোফেন নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন?
খ্রিস্টপূর্ব কত শতাব্দীতে জেনোফেন নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন?
৬ষ্ঠ শতাব্দীতে
৫ম শতাব্দীতে
৪র্থ শতাব্দীতে
৭ম শতাব্দীতে
প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল তা হলো-
প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল তা হলো-
অক্সিজেন
হাইড্রোজেন
নাইট্রোজেন
খ ও গ উভয়ই

