- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- নবজীবনের সূচনা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
টেস্টটিউব বেবি
কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রুণ সৃষ্টি করে সেটি নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্ট টিউব বেবি বলা হয়। স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানের জন্ম না হলে অনেক বাবা-মা এই প্রক্রিয়ায় সন্তানদের জন্ম দিতে আগ্রহী হন। দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানোকে বলে ইনভিট্রো ফার্টিলাইজেশন। ইটালির বিজ্ঞানী ড. পেট্রসি (Dr. Petrucci) ১৯৫৯ সালে প্রথম টেস্টটিউব বেবি জন্ম প্রক্রিয়া সম্পন্ন করেন। তবে তিনি ততটা সফলতা অর্জন করতে পারেননি, শিশুটি মাত্র ২৯ দিন বেঁচে ছিল। এর প্রায় ১৯ বছর পর ১৯৭৮ সালে ইংল্যান্ডের ড. প্যাট্রিক স্টেপটো ও ড. রবার্ট এডওয়ার্ডের প্রচেষ্টায় লুইস জয় ব্রাউন নামে একটি টেস্টটিউব বেবি জন্মায়। পর্যায়ক্রমে কতগুলো প্রক্রিয়া অনুসরণ করে ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে টেস্টটিউব বেবির জন্ম দেওয়া হয়।
প্রক্রিয়াগুলো হলো (১) সক্ষম দম্পতি থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ ধরনের পালন মাধ্যমে (Culture medium) এদের মিলন ঘটান। (২) অতঃপর পালন মাধ্যমে প্রাথমিক ভ্রূণ উৎপাদন। (৩) উৎপাদিত ভ্রূণকে স্ত্রী জরায়ুতে প্রতিস্থাপন এবং সবশেষে (৪) প্রসূতির পরিচর্যা ও সন্তান লাভ সম্পন্ন করা। নিঃসন্তান দম্পতির সন্তান লাভের জন্য আজকাল এই প্রক্রিয়া আমাদের দেশেও বেশ ভালোভাবে চালু হয়েছে।
বয়ঃসন্ধিকালবয়ঃসন্ধিকালের পরিবর্তনসমূহবয়ঃসন্ধিকাল পরিবর্তনের কারণদৈহিক স্বাস্থ্য ঠিক রাখামানসিক স্বাস্থ্য ঠিক রাখাবয়ঃসন্ধিকালীন বিবাহ ও গর্ভধারণটেস্টটিউব বেবিসন্তানের লিঙ্গ নির্ধারণপৃথিবীতে জীবনের উৎপত্তি ও বিকাশজীবনের আবির্ভাব কোথায়, কবে এবং কীভাবে ঘটেছেজৈব অভিব্যক্তির উপর বিভিন্ন মতবাদডারউইনবাদ বা ডারউইনের তত্ত্ব
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
বিবর্তন সম্পর্কে যেসব প্রমাণ আছে, তাদের মধ্যে বলিষ্ঠ কোনটি?
বিবর্তন সম্পর্কে যেসব প্রমাণ আছে, তাদের মধ্যে বলিষ্ঠ কোনটি?
জৈববিবর্তন ঘটিত
পরিবর্তন বিদ্যা
অভিব্যক্তি ঘটিত
জীবাশ্মঘটিত
পৃথিবীতে উৎপত্তির ঘটনা প্রবাহকে কী বলে?
পৃথিবীতে উৎপত্তির ঘটনা প্রবাহকে কী বলে?
অভিযোজন
জৈব অভিব্যক্তি
রাসায়নিক অভিব্যক্তি
পরিবর্তন
"জীবজগতের বিভিন্ন জীব এবং একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত"-এটি কে প্রমাণ করেন?
"জীবজগতের বিভিন্ন জীব এবং একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত"-এটি কে প্রমাণ করেন?
হার্বাট
জেনোফেন
ডারউইন
এরিস্টটল
প্রাণ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কোন যৌগটি তৈরি হয়?
প্রাণ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কোন যৌগটি তৈরি হয়?
প্রোটিন
গ্লুকোজ
অ্যামাইনো এসিড
ফ্যাটি এসিড
সময়ের সাথে কোনো জীবের সমগ্র পপুলেশনের পরিবর্তনকে কী বলে?
সময়ের সাথে কোনো জীবের সমগ্র পপুলেশনের পরিবর্তনকে কী বলে?
জৈব অভিব্যক্তি
অভিযোজন
রাসায়নিক অভিব্যক্তি
প্রজাতিগত পরিবর্তন
বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীর বর্তমান বয়স কত?
বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীর বর্তমান বয়স কত?
প্রায় ৩৫০ কোটি বছর
প্রায় ৪০০ কোটি বছর
প্রায় ৪৫০ কোটি বছর
প্রায় ৫০০ কোটি বছর
খ্রিস্টপূর্ব কত শতাব্দীতে জেনোফেন নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন?
খ্রিস্টপূর্ব কত শতাব্দীতে জেনোফেন নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন?
৬ষ্ঠ শতাব্দীতে
৫ম শতাব্দীতে
৪র্থ শতাব্দীতে
৭ম শতাব্দীতে
প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল তা হলো-
প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল তা হলো-
অক্সিজেন
হাইড্রোজেন
নাইট্রোজেন
খ ও গ উভয়ই

