- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- নবজীবনের সূচনা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সন্তানের লিঙ্গ নির্ধারণ
আমরা জানি, কোনো জীবের জীবকোষের নিউক্লিয়াসের ভেতর নির্দিষ্টসংখ্যক ক্রোমোজোম থাকে। মানুষের জীবকোষে ক্রোমোজোমের সংখ্যা ২৩ জোড়া (মোট ৪৬টি)। এই ২৩ জোড়া ক্রোমোজোমের ভেতর এক জোড়া ক্রোমোজোমকে লিঙ্গ নির্ধারক বা সেক্স ক্রোমোজোম বলে। ছেলেদের বেলায় এই এক জোড়া ক্রোমোজোম দুটি ভিন্ন, যার একটিকে X, অন্যটিকে Y নাম দেওয়া হয়েছে। ছবিতে দেখ, X ক্রোমোজোমটি লম্বা এবং Y ক্রোমোজোমটি ছোট। মেয়েদের বেলায় এই এক জোড়া সেক্স ক্রোমোজোমের দুটিই X ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম ছাড়া বাকি অন্য সব ক্রোমোজোমকে অটোজোম বলে।
মানুষের শরীরের সব কোষেই ২৩ জোড়া (বা ৪৬টি) ক্রোমোজোম থাকলেও সন্তান জন্ম দেওয়ার জন্য মেয়েদের ডিম্বাণু এবং ছেলেদের শুক্রাণু এর ব্যতিক্রম। এই কোষগুলোতে অর্ধেকসংখ্যক ক্রোমোজোম থাকে। ২৩ জোড়া ক্রোমোজোমের প্রতি জোড়া থেকে একটি ক্রোমোজোম নিয়ে ডিম্বাণু তৈরি হয়, কাজেই সব ডিম্বাণুতেই ২২টি অটোজোম এবং একটি X ক্রোমোজোম থাকে। ছেলেদের সেক্স ক্রোমোজোমে যেহেতু X এবং Y দুটিই আছে, তাই ২৩ জোড়া ক্রোমোজোমের প্রত্যেকটি থেকে একটি করে ক্রোমোজোম দিয়ে শুক্রাণু তৈরি করা হলে দুটি ভিন্ন ধরনের শুক্রাণু তৈরি করা সম্ভব। একটিতে থাকবে ২২টি অটোজোম এবং একটি X ক্রোমোজোম, অন্যটিতে থাকবে ২২টি অটোজোম এবং একটি Y ক্রোমোজোম (চিত্র ৪.১২)।
ডিম্বাণু ও শুক্রাণু মিলে গর্ভধারণ হয় এবং তোমরা দেখতে পাচ্ছ দুটি ভিন্নভাবে গর্ভধারণ সম্ভব। অর্থাৎ মিলিত কোষে মানুষের ২৩ জোড়া ক্রোমোজোম থাকে এবং সেটি ধীরে ধীরে পূর্ণাঙ্গ মানবসন্তানে জন্ম নেয়। যদি এটি ২২ জোড়া অটোজোম এবং XX সেক্স ক্রোমোজোম নিয়ে বেড়ে উঠে তাহলে কন্যাসন্তান হিসেবে জন্ম নেয়। যদি এটি ২২ জোড়া অটোজোম এবং XY সেক্স ক্রোমোজোম নিয়ে গড়ে ওঠে, তাহলে পুত্রসন্তান হিসেবে জন্ম নেয় (চিত্র ৪.১৩)।
একজন সুস্থ সন্তান, সে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, মা-বাবার জন্য অনেক বড় একটি আশীর্বাদ, কিন্তু দুর্ভাগ্যক্রমে অজ্ঞতা এবং কুসংস্কারের কারণে অনেকে ছেলেসন্তানকে প্রাধান্য দেয়। শুধু তা-ই নয়, মেয়ের জন্ম হলে মাকে দোষারোপ করা হয়। কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, সন্তান কী ছেলেসন্তান হবে না মেয়েসন্তান হবে, তার জন্য মা কোনোভাবেই দায়ী নয়। ছেলেদের অসংখ্য শুক্রাণুর ভেতর X ক্রোমোজোম বহনকারী না Y ক্রোমোজোম বহনকারী শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হবে, সেটি হচ্ছে প্রকৃত কারণ।
উল্লেখ্য যে, মানুষসহ স্তন্যপায়ী প্রাণীতে সাধারণত XY ব্যবস্থায় লিঙ্গ নির্ধারিত হলেও এর নানা ব্যতিক্রম রয়েছে। জীবজগতে লিঙ্গ নির্ধারণের জন্য এটাই একমাত্র পদ্ধতি নয়।
বয়ঃসন্ধিকালবয়ঃসন্ধিকালের পরিবর্তনসমূহবয়ঃসন্ধিকাল পরিবর্তনের কারণদৈহিক স্বাস্থ্য ঠিক রাখামানসিক স্বাস্থ্য ঠিক রাখাবয়ঃসন্ধিকালীন বিবাহ ও গর্ভধারণটেস্টটিউব বেবিসন্তানের লিঙ্গ নির্ধারণপৃথিবীতে জীবনের উৎপত্তি ও বিকাশজীবনের আবির্ভাব কোথায়, কবে এবং কীভাবে ঘটেছেজৈব অভিব্যক্তির উপর বিভিন্ন মতবাদডারউইনবাদ বা ডারউইনের তত্ত্ব
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
বিবর্তন সম্পর্কে যেসব প্রমাণ আছে, তাদের মধ্যে বলিষ্ঠ কোনটি?
বিবর্তন সম্পর্কে যেসব প্রমাণ আছে, তাদের মধ্যে বলিষ্ঠ কোনটি?
জৈববিবর্তন ঘটিত
পরিবর্তন বিদ্যা
অভিব্যক্তি ঘটিত
জীবাশ্মঘটিত
পৃথিবীতে উৎপত্তির ঘটনা প্রবাহকে কী বলে?
পৃথিবীতে উৎপত্তির ঘটনা প্রবাহকে কী বলে?
অভিযোজন
জৈব অভিব্যক্তি
রাসায়নিক অভিব্যক্তি
পরিবর্তন
"জীবজগতের বিভিন্ন জীব এবং একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত"-এটি কে প্রমাণ করেন?
"জীবজগতের বিভিন্ন জীব এবং একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত"-এটি কে প্রমাণ করেন?
হার্বাট
জেনোফেন
ডারউইন
এরিস্টটল
প্রাণ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কোন যৌগটি তৈরি হয়?
প্রাণ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কোন যৌগটি তৈরি হয়?
প্রোটিন
গ্লুকোজ
অ্যামাইনো এসিড
ফ্যাটি এসিড
সময়ের সাথে কোনো জীবের সমগ্র পপুলেশনের পরিবর্তনকে কী বলে?
সময়ের সাথে কোনো জীবের সমগ্র পপুলেশনের পরিবর্তনকে কী বলে?
জৈব অভিব্যক্তি
অভিযোজন
রাসায়নিক অভিব্যক্তি
প্রজাতিগত পরিবর্তন
বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীর বর্তমান বয়স কত?
বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীর বর্তমান বয়স কত?
প্রায় ৩৫০ কোটি বছর
প্রায় ৪০০ কোটি বছর
প্রায় ৪৫০ কোটি বছর
প্রায় ৫০০ কোটি বছর
খ্রিস্টপূর্ব কত শতাব্দীতে জেনোফেন নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন?
খ্রিস্টপূর্ব কত শতাব্দীতে জেনোফেন নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন?
৬ষ্ঠ শতাব্দীতে
৫ম শতাব্দীতে
৪র্থ শতাব্দীতে
৭ম শতাব্দীতে
প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল তা হলো-
প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল তা হলো-
অক্সিজেন
হাইড্রোজেন
নাইট্রোজেন
খ ও গ উভয়ই

