• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • নবজীবনের সূচনা
নবজীবনের সূচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মানসিক স্বাস্থ্য ঠিক রাখা

বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময়ে অনেকে একা থাকতে পছন্দ করে। অনেকে খানিকটা অস্বাভাবিক আচরণও করতে পারে। বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তনের চাইতেও অনেক সময় মানসিক পরিবর্তন বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। অনেকে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে এবং এ কারণে পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি শুরু হতে পারে। এ বয়সে তাদের যে মানসিক পরিবর্তন ঘটে, পরিবারের অন্য সদস্যদের সেই পরিবর্তনের বিষয়গুলো মনে রেখে তাদের সাথে বন্ধুসুলভ এবং সহানুভূতিশীল আচরণ করতে হবে। তাদেরকে মানসিক দিকসহ অন্য সকল ব্যাপারে সহযোগিতা প্রদান করতে হবে এবং সাহস জোগাতে হবে।

মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য ছেলেমেয়েরা নিজেরাও সচেষ্ট থাকবে। তাদের প্রথম কাজ হবে বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলোর সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করা। এ পরিবর্তনগুলো যে খুবই স্বাভাবিক, এ বিষয়টি খুব স্পষ্ট করে বুঝতে হবে। এটা বুঝতে পারলে অস্বস্তি, লজ্জা বা ভয় কমে যাবে। এ বিষয়গুলো নিয়ে খোলা মনে মা-বাবা বা বড় ভাই-বোনের সাথে আলোচনা করতে পারলে সংকোচও কেটে যাবে। তখন একা থাকা বা লোকজন এড়িয়ে যাওয়ার প্রবণতা কমে যাবে। এছাড়া ভালো গল্পের বই পড়লে, সাথিদের সাথে খেলাধুলা করলে মানসিক প্রফুল্লতা বজায় থাকবে।

বয়ঃসন্ধিকালে বাবা-মা, ভাই-বোন এবং পরিবারের সদস্য কিংবা স্কুলের শিক্ষক সবাইকেই ছেলেমেয়েদের প্রয়োজনীয় মানসিক সহায়তা কিংবা পরামর্শ দিতে হবে। এতে তারা সুস্থ-সবল মানুষ হিসেবে বেড়ে উঠে।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

বিবর্তন সম্পর্কে যেসব প্রমাণ আছে, তাদের মধ্যে বলিষ্ঠ কোনটি?

জৈববিবর্তন ঘটিত

পরিবর্তন বিদ্যা

অভিব্যক্তি ঘটিত

জীবাশ্মঘটিত

পৃথিবীতে উৎপত্তির ঘটনা প্রবাহকে কী বলে?

অভিযোজন

জৈব অভিব্যক্তি

রাসায়নিক অভিব্যক্তি

পরিবর্তন

প্রাণ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কোন যৌগটি তৈরি হয়?

প্রোটিন

গ্লুকোজ

অ্যামাইনো এসিড

ফ্যাটি এসিড

সময়ের সাথে কোনো জীবের সমগ্র পপুলেশনের পরিবর্তনকে কী বলে?

জৈব অভিব্যক্তি

অভিযোজন

রাসায়নিক অভিব্যক্তি

প্রজাতিগত পরিবর্তন

বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীর বর্তমান বয়স কত?

প্রায় ৩৫০ কোটি বছর

প্রায় ৪০০ কোটি বছর

প্রায় ৪৫০ কোটি বছর

প্রায় ৫০০ কোটি বছর

কোন অণু থেকে প্রাণের উদ্ভব হয়?

নিউক্লিওপ্রোটিন

নাইট্রোজেন

অ্যামাইনো এসিড

অক্সিজেন

মানব কোষে ক্রোমোজোম সংখ্যা কত?

২২ জোড়া

২৩ জোড়া

৪৪ জোড়া

৪৬ জোড়া

ব্যাকটেরিয়া তৈরি হয় কোনটি থেকে?

প্রোটোজোয়া

ভাইরাস

প্রোটোভাইরাস

প্রোটিন