- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- নবজীবনের সূচনা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বয়ঃসন্ধিকালের পরিবর্তনসমূহ
বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলোর মধ্যে দৈহিক বা শারীরিক পরিবর্তনগুলোই প্রথমে চোখে পড়ে। এই পরিবর্তন দেখলেই বোঝা যায় যে কারো বয়ঃসন্ধিকাল চলছে। শৈশব থেকে বাল্যকাল পর্যন্ত ছেলেমেয়েরা ধীরে ধীরে বেশ সময় নিয়ে বেড়ে ওঠে। কিন্তু বয়ঃসন্ধিকালের বেড়ে ওঠা অনেকটা আকস্মিক। ছেলেমেয়েরা হঠাৎ দ্রুত লম্বা হতে থাকে, ওজনও বাড়তে থাকে দ্রুত। দশ বছর বয়সের পরে তিন থেকে চার বছর ধরে মেয়ে ও ছেলেদের শরীরে নানারকম পরিবর্তন আসে।
নানা কারণে আমাদের দেশের মানুষেরা এই অত্যন্ত স্বাভাবিক পরিবর্তনের বিষয়গুলো আলোচনা করতে সংকোচ বোধ করে। কিন্তু যেহেতু তোমরা এখন বয়ঃসন্ধিকালের ভেতর দিয়ে যাচ্ছ, তাই তোমার ভেতর কী কী পরিবর্তন হবে, সেগুলো জেনে রাখা ভালো। তাহলে তোমরা ভয় কিংবা লজ্জা না পেয়ে তোমাদের ভবিষ্যৎ জীবন নিয়ে প্রস্তুত থাকতে পারবে।
বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয়, সেগুলো প্রধানত তিন রকম:
১. শারীরিক পরিবর্তন
২. মানসিক পরিবর্তন
৩. আচরণগত পরিবর্তন।
১. শারীরিক পরিবর্তন
(ক) দ্রুত লম্বা হয়ে ওঠা এবং দ্রুত ওজন বেড়ে যাওয়া
(খ) ছেলেদের (১৬/১৭ বছর বয়সে) দাড়ি-গোঁফ গজানো এবং মেয়েদের স্তন বর্ধিত হতে শুরু করা
(গ) শরীরের বিভিন্ন অংশে লোম গজানো
(ঘ) ছেলেদের স্বরভঙ্গ হওয়া ও গলার স্বর মোটা হওয়া
(ঙ) ছেলেদের বীর্যপাত এবং মেয়েদের মাসিক শুরু হওয়া
(চ) ছেলেদের বুক ও কাঁধ চওড়া হয়ে ওঠা এবং মেয়েদের কোমরের হাড় মোটা হওয়া।
২. মানসিক পরিবর্তন
(ক) অন্যের, বিশেষত নিকটজনের মনোযোগ, যত্ন ও ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হওয়া
(খ) আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতা সৃষ্টি হওয়া
(গ) ছেলে ও মেয়েদের মধ্যে সম্পর্কের বিষয়ে কৌতূহল সৃষ্টি হওয়া
(ঘ) বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া
(ঙ) মানসিক পরিপক্বতার পর্যায় শুরু হওয়া
(চ) পরনির্ভরতার মনোভাব পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার পর্যায় শুরু হওয়া।
৩. আচরণগত পরিবর্তন
(ক) প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা
(খ) সে যে একজন আলাদা ব্যক্তিত্ব, বিভিন্ন আচরণের মাধ্যমে এ বিষয়টি প্রতিষ্ঠা করার চেষ্টা করা
(গ) প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা
(ঘ) দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া।
উল্লেখ্য যে, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উল্লিখিত পরিবর্তনসমূহ সুনির্দিষ্ট ক্যাটাগরিতে না-ও পড়তে পারে। সেক্ষেত্রে ঘাবড়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তৃতীয় লিঙ্গ মানেই তা অস্বাভাবিক এমন নয়, তবে কারো কারো ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে।
বয়ঃসন্ধিকালবয়ঃসন্ধিকালের পরিবর্তনসমূহবয়ঃসন্ধিকাল পরিবর্তনের কারণদৈহিক স্বাস্থ্য ঠিক রাখামানসিক স্বাস্থ্য ঠিক রাখাবয়ঃসন্ধিকালীন বিবাহ ও গর্ভধারণটেস্টটিউব বেবিসন্তানের লিঙ্গ নির্ধারণপৃথিবীতে জীবনের উৎপত্তি ও বিকাশজীবনের আবির্ভাব কোথায়, কবে এবং কীভাবে ঘটেছেজৈব অভিব্যক্তির উপর বিভিন্ন মতবাদডারউইনবাদ বা ডারউইনের তত্ত্ব
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
বিবর্তন সম্পর্কে যেসব প্রমাণ আছে, তাদের মধ্যে বলিষ্ঠ কোনটি?
বিবর্তন সম্পর্কে যেসব প্রমাণ আছে, তাদের মধ্যে বলিষ্ঠ কোনটি?
জৈববিবর্তন ঘটিত
পরিবর্তন বিদ্যা
অভিব্যক্তি ঘটিত
জীবাশ্মঘটিত
পৃথিবীতে উৎপত্তির ঘটনা প্রবাহকে কী বলে?
পৃথিবীতে উৎপত্তির ঘটনা প্রবাহকে কী বলে?
অভিযোজন
জৈব অভিব্যক্তি
রাসায়নিক অভিব্যক্তি
পরিবর্তন
"জীবজগতের বিভিন্ন জীব এবং একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত"-এটি কে প্রমাণ করেন?
"জীবজগতের বিভিন্ন জীব এবং একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত"-এটি কে প্রমাণ করেন?
হার্বাট
জেনোফেন
ডারউইন
এরিস্টটল
প্রাণ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কোন যৌগটি তৈরি হয়?
প্রাণ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কোন যৌগটি তৈরি হয়?
প্রোটিন
গ্লুকোজ
অ্যামাইনো এসিড
ফ্যাটি এসিড
সময়ের সাথে কোনো জীবের সমগ্র পপুলেশনের পরিবর্তনকে কী বলে?
সময়ের সাথে কোনো জীবের সমগ্র পপুলেশনের পরিবর্তনকে কী বলে?
জৈব অভিব্যক্তি
অভিযোজন
রাসায়নিক অভিব্যক্তি
প্রজাতিগত পরিবর্তন
বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীর বর্তমান বয়স কত?
বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীর বর্তমান বয়স কত?
প্রায় ৩৫০ কোটি বছর
প্রায় ৪০০ কোটি বছর
প্রায় ৪৫০ কোটি বছর
প্রায় ৫০০ কোটি বছর
খ্রিস্টপূর্ব কত শতাব্দীতে জেনোফেন নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন?
খ্রিস্টপূর্ব কত শতাব্দীতে জেনোফেন নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন?
৬ষ্ঠ শতাব্দীতে
৫ম শতাব্দীতে
৪র্থ শতাব্দীতে
৭ম শতাব্দীতে
প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল তা হলো-
প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল তা হলো-
অক্সিজেন
হাইড্রোজেন
নাইট্রোজেন
খ ও গ উভয়ই

