• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • দেখতে হলে আলো চাই
দেখতে হলে আলো চাই

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আয়না বা দর্পণের ব্যবহার

আমাদের দৈনন্দিন জীবনে আয়না বা দর্পণের নানা রকম ব্যবহার আছে। বর্তমান পাঠে আমরা আয়না বা দর্পণের দুটি বিশেষ ব্যবহার নিয়ে আলোচনা করব। এ দুটি হলো নিরাপদ ড্রাইভিং এবং পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক বা পার্বত্য সড়কের বিপজ্জনক বাঁকে আয়না বা দর্পণের ব্যবহার।

নিরাপদ ড্রাইভিং

গাড়ি নিরাপদে ড্রাইভিং করার অন্যতম শর্ত হলো নিজ গাড়ির আশপাশে কী ঘটছে সবসময় তা খেয়াল রাখা। গাড়ির আশপাশে কী ঘটছে তা খেয়াল না করলে যে কোনা সময় দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণত গাড়ির ড্রাইভারের সিটের দরজার সামনের দিকে দুই পাশে সাইড ভিউ মিরর নামে দুটি আয়না বা দর্পণ থাকে। এছাড়া গাড়ির ভিতরে সামনের দিকে মাঝখানেও রিয়ার ভিউ মিরর নামে আরেকটি আয়না বা দর্পণ থাকে। এগুলো গাড়ির দুপাশে এবং পিছনের দিকে দেখার কাজে সাহায্য করে। ফলে ড্রাইভার সামান্য মাথা ঘুরিয়েই চারপাশ দেখতে পারে-তার শরীরে কোনো রকম মোচড় দিতে হয় না বা নাড়াতে হয় না।

গাড়ির এই আয়নাগুলো ব্যবহার করে ড্রাইভার তার হাত সর্বদা স্টিয়ারিং হুইলে রেখে সামনে বা পিছনের দিকে নজর রাখতে পারে। গাড়ি চালানো শুরু করার আগে ড্রাইভার আয়না বা দর্পণগুলোকে (চিত্র ৫.০২)

যথাযথ অবস্থানে ঘুরিয়ে নেয় যেন ড্রাইভিং সিটে বসেই পিছন এবং দুপাশ সঠিকভাবে দেখা যায়। এর পাশাপাশি আয়নাগুলো ঠিক করে পরিষ্কার করে নিতে হয় যেন কোনো ময়লা বা ধুলাবালি না থাকে। আয়নায় ময়লা থাকলে অন্য গাড়ির প্রতিবিম্বের অবস্থান ঠিকভাবে নাও বোঝা যেতে পারে। গাড়ি কোনো কারণে পিছানোর দরকার হলে প্রথমে তিনটি দর্পণেই চোখ বুলিয়ে নিতে হবে এবং গাড়িটি না থামানো পর্যন্ত সারাক্ষণ তিনটি দর্পণেই পর্যায়ক্রমে চোখ রাখতে হয়। তাছাড়া চলন্ত অবস্থায় গাড়ি লেন পরিবর্তন করার আগে এই তিনটি আয়না বা দর্পণের দিকে খেয়াল রাখতে হবে, যেন পিছনের গাড়ির অবস্থান বুঝা যায়।

পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক

পাহাড়ি রাস্তা সাধারণত আঁকাবাঁকা হয়। অনেক সময় এমনও বাঁক থাকে যে রাস্তাটি প্রায় ৯০০ বেঁকে যায়। তখন সামনের রাস্তা দিয়ে কী আসছে বোঝার কোনো উপায় থাকে না-এই কারণে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং বিপজ্জনক। ড্রাইভিংকে নিরাপদ করার জন্য পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে বড় সাইজের গোলীয় দর্পণ স্ট্যান্ডে দাঁড় করে রাখা হয় (চিত্র ৫.০৩)। ফলে এর কাছাকাছি এসে দর্পণে তাকালে বাঁকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসছে কি না সেটি দেখা যায় এবং ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারে।

পূর্ববর্তী

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে?

চর্বিযুক্ত

ভিটামিন ডি সমৃদ্ধ

প্রোটিন যুক্ত

আয়োডিন যুক্ত

আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কী ঘটনা ঘটে?

লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়

অস্বচ্ছ মাধ্যমে সরল পথে চলে

মাধ্যমের একটি বিভেদ তলে গতিপথ পরিবর্তন হয়

বিভিন্ন রংয়ের জন্য প্রতিসরাংক একই থাকে

উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো-

এটির ক্ষমতা ধনাত্মক

লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্ত মোটা

সমান্তরাল রশ্মি গুচ্ছকে একটি বিন্দুতে মিলিত করে

ক ও গ উভয়ই

ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বালানো হয় কেন?

গাড়ি অন্য পথে ঘুরিয়ে নেবার জন্য

গাড়ি সামনে এগিয়ে নেবার জন্য

গাড়ি ধীরে ধীরে থামানোর জন্য

গাড়ি থামিয়ে দেবার জন্য

2D বলতে বোঝায়-

লেন্সটি উত্তল এবং ফোকাস দূরত্ব ১ মিটার

লেন্সটি অবতল এবং ফোকাস দূরত্ব ১ মিটার

লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ০.৫ মিটার

লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ৫০ সে.মি.

কাছের বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় নিচের কোন লেন্স?

অবতল লেন্স

সমতলাবতল লেন্স

উত্তল লেন্স

উত্তলাবতল লেন্স

লেন্সের ক্ষমতা এস.আই একক কী?

ডাই অপ্টার

মায়োপিয়া

রেডিয়ান/মিটার

রেডিয়ান/সেন্টিমিটার

কোনটি ক্ষীণ আলোতে সংবেদনশীল?

রড

কোণ

অ্যাকুয়াস হিউমার

রেটিনা

লেন্সে আলোর কী ঘটে?

প্রতিফলন

অপবর্তন

প্রতিসরণ

সবগুলো

কোন লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্ত মোটা?

উত্তল লেন্স

অভিসারী লেন্স

অবতল লেন্স

সমতল লেন্স

অধিকাংশ লেন্সই কীসের তৈরি?

কাঁচ

প্লাস্টিক

কোয়ার্টজ

ডায়মন্ড

লেন্স প্রধানত কয় প্রকার?

এক প্রকার

দুই প্রকার

তিন প্রকার

চার প্রকার

লেন্সের ক্ষমতার একক কী?

ওয়াট

ওয়াট-ঘণ্টা

ডাই-অপ্টার

ইউনিট