• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • দেখতে হলে আলো চাই
দেখতে হলে আলো চাই

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

লেন্স

দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। অধিকাংশ লেন্স কাচের তৈরি হয়। তবে কোয়ার্টজ এবং প্লাস্টিক দিয়েও আজকাল লেন্স তৈরি হয় এবং এদের ব্যবহার দিন দিন বাড়ছে।

লেন্স সাধারণত দুই ধরনের। (ক) উত্তল বা অভিসারী লেন্স (Convex lens) এবং (খ) অবতল বা অপসারী লেন্স (Concave lens)। নাম দেখেই বোঝা যাচ্ছে উত্তল বা অভিসারী লেন্সে আলো রশ্মি হচ্ছে অভিসারী অর্থাৎ এক বিন্দুতে মিলিত হয়। অন্যদিকে অবতল বা অপসারী লেন্সে আলোকরশ্মি অপসারী অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে যায়।

চিত্র ৫.০৫-এ দেখানো লেন্সটি হলো উত্তল লেন্স। এই লেন্সের মাঝখানে মোটা ও প্রান্ত সরু, তাই এটিকে কখনো কখনো স্থূলমধ্য লেন্সও বলা হয়। আলোকরশ্মি উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে আপতিত হয়। এই লেন্স সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে কেন্দ্রীভূত বা অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে (চিত্র ৫.০৫)। এই বিন্দুটি হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। উত্তল লেন্সে আলো এক বিন্দুতে মিলিত হওয়ার পর সেটি আবার ছড়িয়ে পড়ে। অন্যদিকে অবতল লেন্সের মাঝখানে সরু ও প্রান্তের দিকটা মোটা (চিত্র ৫.০৬)। এই লেন্সের অবতল পৃষ্ঠে সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে আলোকরশ্মি অপসারী হয়ে ছড়িয়ে পড়ে। যদি অপসারিত রশ্মিগুচ্ছ সোজা পিছনের দিকে বাড়িয়ে নেওয়া হয়েছে কল্পনা করে নিলে সেগুলো একটি বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুটি হচ্ছে অবতল লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব।

সাধারণত লেন্সের পৃষ্ঠগুলো একটি গোলকের অংশ, যার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে এবং লেন্সের দুই পৃষ্ঠের জন্য দুটি বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী কাল্পনিক সরলরেখাই হলো লেন্সের প্রধান অক্ষ। লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় (উত্তল লেন্স) বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় (অবতল লেন্স), সেই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলে। ৫.০৫ এবং ৫.০৬ চিত্রে F বিন্দু হলো প্রধান ফোকাস। লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বই হলো লেন্সের ফোকাস দূরত্ব।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে?

চর্বিযুক্ত

ভিটামিন ডি সমৃদ্ধ

প্রোটিন যুক্ত

আয়োডিন যুক্ত

আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কী ঘটনা ঘটে?

লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়

অস্বচ্ছ মাধ্যমে সরল পথে চলে

মাধ্যমের একটি বিভেদ তলে গতিপথ পরিবর্তন হয়

বিভিন্ন রংয়ের জন্য প্রতিসরাংক একই থাকে

উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো-

এটির ক্ষমতা ধনাত্মক

লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্ত মোটা

সমান্তরাল রশ্মি গুচ্ছকে একটি বিন্দুতে মিলিত করে

ক ও গ উভয়ই

ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বালানো হয় কেন?

গাড়ি অন্য পথে ঘুরিয়ে নেবার জন্য

গাড়ি সামনে এগিয়ে নেবার জন্য

গাড়ি ধীরে ধীরে থামানোর জন্য

গাড়ি থামিয়ে দেবার জন্য

2D বলতে বোঝায়-

লেন্সটি উত্তল এবং ফোকাস দূরত্ব ১ মিটার

লেন্সটি অবতল এবং ফোকাস দূরত্ব ১ মিটার

লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ০.৫ মিটার

লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ৫০ সে.মি.

কাছের বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় নিচের কোন লেন্স?

অবতল লেন্স

সমতলাবতল লেন্স

উত্তল লেন্স

উত্তলাবতল লেন্স

লেন্সের ক্ষমতা এস.আই একক কী?

ডাই অপ্টার

মায়োপিয়া

রেডিয়ান/মিটার

রেডিয়ান/সেন্টিমিটার

কোনটি ক্ষীণ আলোতে সংবেদনশীল?

রড

কোণ

অ্যাকুয়াস হিউমার

রেটিনা

লেন্সে আলোর কী ঘটে?

প্রতিফলন

অপবর্তন

প্রতিসরণ

সবগুলো

কোন লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্ত মোটা?

উত্তল লেন্স

অভিসারী লেন্স

অবতল লেন্স

সমতল লেন্স

অধিকাংশ লেন্সই কীসের তৈরি?

কাঁচ

প্লাস্টিক

কোয়ার্টজ

ডায়মন্ড

লেন্স প্রধানত কয় প্রকার?

এক প্রকার

দুই প্রকার

তিন প্রকার

চার প্রকার

লেন্সের ক্ষমতার একক কী?

ওয়াট

ওয়াট-ঘণ্টা

ডাই-অপ্টার

ইউনিট