• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • দেখতে হলে আলো চাই
দেখতে হলে আলো চাই

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আমরা কীভাবে দেখতে পাই

তোমরা অষ্টম শ্রেণিতে চোখের গঠন সম্পর্কে জেনেছ। বর্তমান পাঠে চোখের ক্রিয়ার মাধ্যমে আমরা কীভাবে দেখতে পাই (চিত্র ৫.০৭) সেটি আলোচনা করা হবে।

চোখের উপাদানগুলোর মাঝে রয়েছে রেটিনা, চোখের লেন্স, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার এবং কর্নিয়া। তোমরা লেন্স কীভাবে কাজ করে তার একটি ধারণা পেয়েছ। তাই নিশ্চয়ই বুঝতে পারছ চোখের লেন্সও একটি অভিসারী লেন্সের মতো কাজ করে। উত্তল বা অভিসারী লেন্স সব সময় উল্টো প্রতিবিম্ব তৈরি করে। ক্যামেরায় ছবি তোলার জন্য এভাবে প্রতিবিম্ব তৈরি করা হয়। যখনই আমাদের সামনে কোনো বস্তু থাকে, তখন ঐ বস্তু থেকে আলোকরশ্মি এই লেন্স দ্বারা প্রতিসারিত হয় এবং রেটিনার ওপর একটি উল্টো প্রতিবিম্ব তৈরি করে। রেটিনার ওপর আলো পড়লে স্নায়ুর সাথে সংযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র রড এবং কোণ কোষগুলো সেই আলো গ্রহণ করে তাকে তড়িৎ বা বিদ্যুৎ সিগন্যালে পরিণত করে। স্নায়ু এই বিদ্যুৎ বা তড়িৎ সিগন্যালকে তাৎক্ষণিকভাবে অপটিক নার্ভ বা অক্ষি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। এখানে উল্লেখ করা যেতে পারে, কোণকোষগুলো তীব্র আলোতে সাড়া দেয় এবং রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয়। অন্যদিকে রডকোষগুলো খুব কম আলোতে সংবেদনশীল হয়। এ জন্য জ্যোৎস্নার অল্প আলোতে আমরা "রড" কোষগুলোর কারণে দেখতে পাই কিন্তু কোনো রং বুঝতে পারি না। রেটিনায় সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে মস্তিষ্ক সোজা করে নেয় বলে আমরা বস্তুটি যে রকম থাকে সেরকমই দেখি।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে?

চর্বিযুক্ত

ভিটামিন ডি সমৃদ্ধ

প্রোটিন যুক্ত

আয়োডিন যুক্ত

আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কী ঘটনা ঘটে?

লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়

অস্বচ্ছ মাধ্যমে সরল পথে চলে

মাধ্যমের একটি বিভেদ তলে গতিপথ পরিবর্তন হয়

বিভিন্ন রংয়ের জন্য প্রতিসরাংক একই থাকে

উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো-

এটির ক্ষমতা ধনাত্মক

লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্ত মোটা

সমান্তরাল রশ্মি গুচ্ছকে একটি বিন্দুতে মিলিত করে

ক ও গ উভয়ই

ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বালানো হয় কেন?

গাড়ি অন্য পথে ঘুরিয়ে নেবার জন্য

গাড়ি সামনে এগিয়ে নেবার জন্য

গাড়ি ধীরে ধীরে থামানোর জন্য

গাড়ি থামিয়ে দেবার জন্য

2D বলতে বোঝায়-

লেন্সটি উত্তল এবং ফোকাস দূরত্ব ১ মিটার

লেন্সটি অবতল এবং ফোকাস দূরত্ব ১ মিটার

লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ০.৫ মিটার

লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ৫০ সে.মি.

কাছের বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় নিচের কোন লেন্স?

অবতল লেন্স

সমতলাবতল লেন্স

উত্তল লেন্স

উত্তলাবতল লেন্স

লেন্সের ক্ষমতা এস.আই একক কী?

ডাই অপ্টার

মায়োপিয়া

রেডিয়ান/মিটার

রেডিয়ান/সেন্টিমিটার

কোনটি ক্ষীণ আলোতে সংবেদনশীল?

রড

কোণ

অ্যাকুয়াস হিউমার

রেটিনা

লেন্সে আলোর কী ঘটে?

প্রতিফলন

অপবর্তন

প্রতিসরণ

সবগুলো

কোন লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্ত মোটা?

উত্তল লেন্স

অভিসারী লেন্স

অবতল লেন্স

সমতল লেন্স

অধিকাংশ লেন্সই কীসের তৈরি?

কাঁচ

প্লাস্টিক

কোয়ার্টজ

ডায়মন্ড

লেন্স প্রধানত কয় প্রকার?

এক প্রকার

দুই প্রকার

তিন প্রকার

চার প্রকার

লেন্সের ক্ষমতার একক কী?

ওয়াট

ওয়াট-ঘণ্টা

ডাই-অপ্টার

ইউনিট