• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • দেখতে হলে আলো চাই
দেখতে হলে আলো চাই

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব

স্বাভাবিক চোখের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা সীমাহীন নয়। মানুষ তার চোখের লেন্সের ফোকাস দূরত্ব বাড়িয়ে বা কমিয়ে একটা বস্তুকে সব সময় স্পষ্টভাবে দেখার চেষ্টা করে। কিন্তু লক্ষ্যবস্তু চোখের কাছাকাছি একটি নির্দিষ্ট দূরত্ব থেকে বেশি কাছে এলে আর স্পষ্ট দেখা যায় না। চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে খালি চোখে স্পষ্ট দেখা যায়, তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে এবং চোখ থেকে ঐ বিন্দুর দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলে ধরে নেওয়া হয়। এই দূরত্ব মানুষের বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। একজন শিশুর জন্য এই দূরত্ব ৫ সেন্টিমিটারের কাছাকাছি এবং একজন স্বাভাবিক বয়স্ক লোকের জন্য এই দূরত্ব ২৫ সেমি পর্যন্ত হতে পারে। দূর বিন্দু চোখ থেকে অসীম দূরত্বে অবস্থান করে। এ কারণে আমরা বহুদূরের নক্ষত্রও খালি চোখে দেখতে পারি।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে?

চর্বিযুক্ত

ভিটামিন ডি সমৃদ্ধ

প্রোটিন যুক্ত

আয়োডিন যুক্ত

আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কী ঘটনা ঘটে?

লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়

অস্বচ্ছ মাধ্যমে সরল পথে চলে

মাধ্যমের একটি বিভেদ তলে গতিপথ পরিবর্তন হয়

বিভিন্ন রংয়ের জন্য প্রতিসরাংক একই থাকে

উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো-

এটির ক্ষমতা ধনাত্মক

লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্ত মোটা

সমান্তরাল রশ্মি গুচ্ছকে একটি বিন্দুতে মিলিত করে

ক ও গ উভয়ই

ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বালানো হয় কেন?

গাড়ি অন্য পথে ঘুরিয়ে নেবার জন্য

গাড়ি সামনে এগিয়ে নেবার জন্য

গাড়ি ধীরে ধীরে থামানোর জন্য

গাড়ি থামিয়ে দেবার জন্য

2D বলতে বোঝায়-

লেন্সটি উত্তল এবং ফোকাস দূরত্ব ১ মিটার

লেন্সটি অবতল এবং ফোকাস দূরত্ব ১ মিটার

লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ০.৫ মিটার

লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ৫০ সে.মি.

কাছের বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় নিচের কোন লেন্স?

অবতল লেন্স

সমতলাবতল লেন্স

উত্তল লেন্স

উত্তলাবতল লেন্স

লেন্সের ক্ষমতা এস.আই একক কী?

ডাই অপ্টার

মায়োপিয়া

রেডিয়ান/মিটার

রেডিয়ান/সেন্টিমিটার

কোনটি ক্ষীণ আলোতে সংবেদনশীল?

রড

কোণ

অ্যাকুয়াস হিউমার

রেটিনা

লেন্সে আলোর কী ঘটে?

প্রতিফলন

অপবর্তন

প্রতিসরণ

সবগুলো

কোন লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্ত মোটা?

উত্তল লেন্স

অভিসারী লেন্স

অবতল লেন্স

সমতল লেন্স

অধিকাংশ লেন্সই কীসের তৈরি?

কাঁচ

প্লাস্টিক

কোয়ার্টজ

ডায়মন্ড

লেন্স প্রধানত কয় প্রকার?

এক প্রকার

দুই প্রকার

তিন প্রকার

চার প্রকার

লেন্সের ক্ষমতার একক কী?

ওয়াট

ওয়াট-ঘণ্টা

ডাই-অপ্টার

ইউনিট