- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- দেখতে হলে আলো চাই
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আলোর প্রতিসরণ
তোমরা অষ্টম শ্রেণিতে আলোর প্রতিসরণ এবং তার বাস্তব প্রয়োগ দেখেছ। আমরা জানি, আলোক রশ্মি কোনো স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে সব সময় সরলরেখায় চলে। আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদতলে এর গতিপথের দিক পাল্টে যায়। আলোক রশ্মির দিক পরিবর্তন করার এই ঘটনাই হলো আলোর প্রতিসরণ।
৫.০৪ চিত্রটি লক্ষ করো। এখানে উপরে বাতাস এবং নিচে পানি কল্পনা করা হয়েছে।
আলোকরশ্মি A থেকে শুরু করে ০ বিন্দুতে পড়েছে অর্থাৎ AO আপতিত রশ্মি এবং ০ বিন্দু হলো আপতন বিন্দু। ০ বিন্দুর ভিতর দিয়ে পানির তলের উপর NN' লম্ব আঁকা হয়েছে। এখানে প্রথম মাধ্যম বাতাস এবং দ্বিতীয় মাধ্যমটি পানি। পানির ঘনত্ব বাতাস থেকে বেশি হওয়ায় আলোকরশ্মি সোজা OB পথে না গিয়ে ON'-এর দিকে সরে এসে OC বরাবর যাবে। এখানে OC হচ্ছে প্রতিসরিত রশ্মি।
চিত্রে ∠AON হলো আপতন কোণ এবং ∠CON' হলো প্রতিসরণ কোণ। এখানে উল্লেখ্য, আলোক রশ্মি যদি AO বরাবর আপতিত না হয়ে NO বরাবর আপতিত হতো তাহলে কিন্তু এটি সোজা ON' বরাবর চলে যেত।
প্রতিসরণের সূত্র: প্রতিসরণের সময় আলোর রশ্মির চলাচলের ধর্মকে দুটি সূত্রে প্রকাশ করা যায়।
১. আপতিত রশ্মি, আপতন বিন্দুতে বিভেদ তলের ওপর আঁকা অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে।
২. এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন (sine) ও প্রতিসরণ কোণের সাইনের (sine') অনুপাত সর্বদাই ধ্রুব থাকে। অর্থাৎ sine/(sine') =
দ্বিতীয় সূত্রে n হিসেবে যে ধ্রুব সংখ্যাটির কথা বলা হয়েছে, সেটি হলো নির্দিষ্ট রঙের অলোর জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। প্রথম মাধ্যমকে শূন্য মাধ্যম ধরে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক মাপা হলে সেটাকে বস্তুর প্রতিসরণাঙ্ক বলা হয়। পানির প্রতিসরণাঙ্ক ১.৩৩, বাতাসের প্রতিসরণাঙ্ক ১-এর এত কাছাকাছি যে সেটাকে ১ ধরা হয়ে থাকে। তবে মনে রেখো, আলোর রং ভিন্ন বলে প্রতিসরণাঙ্কের মানও একটুখানি ভিন্ন হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে?
কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে?
চর্বিযুক্ত
ভিটামিন ডি সমৃদ্ধ
প্রোটিন যুক্ত
আয়োডিন যুক্ত
আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কী ঘটনা ঘটে?
আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কী ঘটনা ঘটে?
লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়
অস্বচ্ছ মাধ্যমে সরল পথে চলে
মাধ্যমের একটি বিভেদ তলে গতিপথ পরিবর্তন হয়
বিভিন্ন রংয়ের জন্য প্রতিসরাংক একই থাকে
উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
এটির ক্ষমতা ধনাত্মক
লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্ত মোটা
সমান্তরাল রশ্মি গুচ্ছকে একটি বিন্দুতে মিলিত করে
ক ও গ উভয়ই
একজন শিশুর স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত পার্থক্য?
একজন শিশুর স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত পার্থক্য?
৫ সে.মি.
১০ সে.মি.
১৫ সে.মি.
২০ সে.মি.
ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বালানো হয় কেন?
ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বালানো হয় কেন?
গাড়ি অন্য পথে ঘুরিয়ে নেবার জন্য
গাড়ি সামনে এগিয়ে নেবার জন্য
গাড়ি ধীরে ধীরে থামানোর জন্য
গাড়ি থামিয়ে দেবার জন্য
2D বলতে বোঝায়-
2D বলতে বোঝায়-
লেন্সটি উত্তল এবং ফোকাস দূরত্ব ১ মিটার
লেন্সটি অবতল এবং ফোকাস দূরত্ব ১ মিটার
লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ০.৫ মিটার
লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ৫০ সে.মি.
কাছের বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় নিচের কোন লেন্স?
কাছের বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় নিচের কোন লেন্স?
অবতল লেন্স
সমতলাবতল লেন্স
উত্তল লেন্স
উত্তলাবতল লেন্স
আলোর তীব্রতার সামান্য হ্রাস বৃদ্ধি বুঝিয়ে দেয় কোনটি?
আলোর তীব্রতার সামান্য হ্রাস বৃদ্ধি বুঝিয়ে দেয় কোনটি?
কোণ কোষ
রেটিনা
রড কোষ
অ্যাকুয়াস হিউমার

